CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

হার্দিক পান্ডেয়ার আইপিএল কেরিয়ার শেষ? প্রকাশ্যে এল বিস্ফোরক রিপোর্ট!

আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স, তারপরই তীব্র জল্পনা শুরু হলো মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে। একটা সময় যে ফ্র্যাঞ্চাইজি হার্দিককে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দেয়, এখন হার্দিককে নিয়েই একাধিক প্রশ্ন উঠছে সেই মুম্বই শিবিরেই। নেপথ্যে রইল কোন কোন কারণ?

Hardik Pandya IPL career
Hardik Pandya IPL career

আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স, তারপরই তীব্র জল্পনা শুরু হলো মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক পাণ্ডিয়া-র ভবিষ্যৎ নিয়ে। একটা সময় যে ফ্র্যাঞ্চাইজি হার্দিককে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দেয়, এখন হার্দিককে নিয়েই একাধিক প্রশ্ন উঠছে সেই মুম্বই শিবিরেই।

আইপিএল মরশুমে ধারাবাহিক খারাপ পফরম্যান্স মুম্বইয়ের!

এবারের আইপিএল মরশুমে পয়েন্ট তালিকায় একেবারে নবম স্থানে শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স। দলের এই ব্যর্থতার পর হার্দিকের অধিনায়কত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। রোহিত শর্মার হাত থেকে নেতৃত্ব গ্রহণের পর থেকে আর আগের ধারাবাহিকতা বজায় রেখে খেলতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন হওয়া দলটি। এমনটাই মত, ক্রিকেট বিশ্লেষকদের একাংশের।

হার্দিককে নিয়ে বিতর্ক চরমে!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝে হার্দিককে নিয়ে একের পর এক বিতর্ক সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় তিনি নাকি একটা সময় মুম্বই ইন্ডিয়ান্সকে আনফলো করে দিয়েছিলেন বলে খবর ছড়িয়ে যায়। পরে যদিও ফের দলকে ফলো করতে দেখা গেছে হার্দিককে। শুধু তাই নয়,নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হার্দিক সাময়িকভাবে বন্ধ করে দেন। শ্রী ঘটনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

আরো পড়ুন: স্টেডিয়ামে বসে থাকা এই 'বিউটি কুইন'-এর হাসি কেড়ে নিল বৈভব!

ফিট থেকেও মাঠের বাইরে ছিলেন হার্দিক:

এবারের মরশুমে বেশ কটা ম্যাচে মাঠের বাইরে ছিলেন হার্দিক। তবে দলীয় সূত্রে চোটের কারণ দর্শানো হলেও, ক্রিকেটমহলের একাংশের মতে, হার্দিক পুরোপুরি ফিট ছিলেন। তাও কিছু ম্যাচে খেলেননি। পাশাপাশি সঙ্গে দলের অন্দরে কিছুজন ক্রিকেটারের অসন্তোষের খবরও শোনা যায়।

হার্দিকের অধিনায়কত্ব আদৌ থাকবে তো?

এই পরিস্থিতিতে আগামী মরশুমে হার্দিকের অধিনায়কত্ব আদৌ থাকবে কি না, সেই নিয়ে প্রশ্ন উঠছে। নাম না প্রকাশ করার শর্তে মুম্বইয়ের এক প্রাক্তন ক্রিকেটার জানান, দলকে আত্মসমীক্ষা করতে হবে আগামী মরশুমের আগে। বড় সিদ্ধান্ত নেওয়ার আভবিনা রয়েছে নেতৃত্বের বিষয়েও।

ক্রিকেটমহলের একাংশ মনে করে, মুম্বই ইন্ডিয়ান্স ও হার্দিক পাণ্ডিয়ার সম্পর্ক এই মুহূর্তে খুবই অনিশ্চিত পর্যায়ে রয়েছে। আগামী মরশুমে হার্দিককে দলে রাখা হবে নাকি, সেই নিয়েও এখন জোর জল্পনা চলছে। যদিও এ বিষয়ে মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। হার্দিক পাণ্ডিয়ার পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। তাই আগামী আইপিএলের আগে হার্দিকের ভবিষ্যৎ কী হবে সেটাই বড় প্রশ্ন।

আরো পড়ুন: Vaibhav Suryavanshi Worth: কোটি টাকার ফ্ল্যাট থেকে গ্যারাজ ভর্তি গাড়ি, ১৫ বছর বয়সেই ঠিক কত সম্পত্তির মালিক 'বেবি বস'?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে