CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM8 TR vs LS +4.09%M7 MSG vs BP +2.27%M6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM8 TR vs LS +4.09%M7 MSG vs BP +2.27%M6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

স্টেডিয়ামে বসে থাকা এই 'বিউটি কুইন'-এর হাসি কেড়ে নিল বৈভব!

আইপিএলের প্রথম এলিমিনেটরে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিয়ে ফাইনালের আরও এক ধাপ কাছে এগিয়ে গেল। ম্যাচের সবথেকে বড় আকর্ষণ মাত্র ১৫ বছর বয়সী বিহারের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। গোটা ক্রিকেট বিশ্ব মুগ্ধ হয়েছে তাঁর এমন বিধ্বংসী ব্যাটিংয়ে। তবে কাব্য মারানের অভিব্যক্তি নিয়ে শুরু বিতর্ক। কী এমন করলেন তিনি?

Kavya Maran reaction on Vaibhav Suryavanshi
Kavya Maran reaction on Vaibhav Suryavanshi

আইপিএলের প্রথম এলিমিনেটরে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিয়ে ফাইনালের আরও এক ধাপ কাছে এগিয়ে গেল। ম্যাচের সবথেকে বড় আকর্ষণ মাত্র ১৫ বছর বয়সী বিহারের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। গোটা ক্রিকেট বিশ্ব মুগ্ধ হয়েছে তাঁর এমন বিধ্বংসী ব্যাটিংয়ে। তবে কাব্য মারানের অভিব্যক্তি নিয়ে শুরু বিতর্ক।

হায়দরাবাদের বিপক্ষে বৈভবের ঝোড়ো ব্যাটিং!

হায়দরাবাদের বিপক্ষে মাত্র ২৯ বলে ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলেন বৈভব। ৫টি চার সহ ১২টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। প্রথম থেকেই বৈভব আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে একেবারে দিশেহারা করে দেন প্রতিপক্ষ বোলারদের। সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এই তরুণ ক্রিকেটার কিছুটা হতাশ হয়ে মাঠ ছাড়লেন।

সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা প্রশংসায় হাততালি দিলেন!

তবে বৈভবের ইনিংস দেখে প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল। প্রাক্তন ক্রিকেটার তো বটেই ক্রিকেট বিশেষজ্ঞরা পর্যন্ত ভূয়সী প্রশংসা করেছেন তাঁর ব্যাটিংয়ের। বৈভব সূর্যবংশী আউট হয়ে ফেরার সময়েও তাঁকে সম্মান জানান মাঠে থাকা সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররাও। দাঁড়িয়ে হাততালি দিয়ে বৈভবের এমন দুর্দান্ত ইনিংসকে অভিনন্দন জানালেন অভিষেক শর্মা সহ অন্যান্য ক্রিকেটার। দাঁড়িয়ে করতালির মাধ্যমে বৈভবকে শ্রদ্ধা জানান স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও।

আরো পড়ুন: Vaibhav Suryavanshi Worth: কোটি টাকার ফ্ল্যাট থেকে গ্যারাজ ভর্তি গাড়ি, ১৫ বছর বয়সেই ঠিক কত সম্পত্তির মালিক 'বেবি বস'?

হায়দরাবাদের কর্ণধার কাব্য মারানের প্রতিক্রিয়া:

তবে ম্যাচের পরই আলোচনায় সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারানের প্রতিক্রিয়া। বৈভবের ইনিংস শেষ হওয়া মাত্রই গ্যালারিতে বসে কাব্য মারানও হাততালি দিলেন। তবে, অনেকেই দাবি করছেন, তাঁর অভিব্যক্তিতে নাকি হতাশার ছাপ ফুটে উঠেছে।

কাব্য মারানের প্রতিক্রিয়া নিয়ে বিতর্ক:

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও নিয়েই শুরু বিতর্ক। নেটিজেনদের একাংশ বলছেন, কিশোর ক্রিকেটার বৈভবের এমন ঐতিহাসিক ইনিংস দেখে তাঁকে উচ্ছ্বসিতভাবে সম্মান জানানো উচিত ছিল। আবার অনেকে বলছেন, নিজের দলের বিরুদ্ধে এমন বিধ্বংসী ইনিংস দেখে হতাশ হওয়া স্বাভাবিক। এই নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি উচিত নয়।

বিতর্কের ঊর্ধ্বে উঠেও আলোচনায় এখন শুধু বৈভব সূর্যবংশী। এত কম বয়সে তিনি যেভাবে আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের বিপক্ষে বিস্ফোরক ব্যাটিং করছেন, তাতে তাঁকে আগামীদিনে অন্যতম বড় তারকা হিসেবে দেখতে চাইছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরো পড়ুন: সৌরভ গাঙ্গুলির চরিত্রে আদৌ কি মানিয়েছে রাজকুমার রাও-কে? শুরু হয়ে গেল 'মহারাজ'-এর বায়োপিকের শ্যুটিং!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে