CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM8 TR vs LS +4.09%M7 MSG vs BP +2.27%M6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM8 TR vs LS +4.09%M7 MSG vs BP +2.27%M6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

সৌরভ গাঙ্গুলির চরিত্রে আদৌ কি মানিয়েছে রাজকুমার রাও-কে? শুরু হয়ে গেল 'মহারাজ'-এর বায়োপিকের শ্যুটিং!

কলকাতায় শুরু হয়ে গেছে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ছবি ‘দাদা’-র শুটিং। ভোর হতেই সৌরভের সাজে অভিনেতা রাজকুমার রাওকে দেখা গেল শহরের ঐতিহ্যবাহী এরিয়ান ক্লাবের মাঠে। কপালে জমেছে ঘাম, গায়ে তাঁর অনুশীলনের ছাপ। দূর থেকে দেখে একঝলক দেখেই বাস্তবের সৌরভ আর পর্দার সৌরভকে যেন আলাদা করা বেশ চাপের হয়ে যায়। কেমন ছিল এদিনের অনুশীলন?

Rajkumar Rao in Sourav Ganguly biopic
Rajkumar Rao in Sourav Ganguly biopic

কলকাতায় শুরু হয়ে গেছে টিম ইন্ডিয়া-র প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-এর বায়োপিক ছবি 
‘দাদা’-র শুটিং। ভোর হতেই সৌরভের সাজে অভিনেতা রাজকুমার রাওকে দেখা গেল শহরের ঐতিহ্যবাহী এরিয়ান ক্লাবের মাঠে। কপালে জমেছে ঘাম, গায়ে তাঁর অনুশীলনের ছাপ। দূর থেকে দেখে একঝলক দেখেই বাস্তবের সৌরভ আর পর্দার সৌরভকে যেন আলাদা করা বেশ চাপের হয়ে যায়। 

আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভের জনপ্রিয়তা!

শ্যুটিংয়ের এক গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা গেল, মাঠে দাঁড়িয়ে কিছুজন খুদে ভক্ত সৌরভের অনুশীলন দেখছে। চিত্রনাট্য অনুসারে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত লর্ডস-ব্যালকনি উদযাপনের সেই স্মৃতিকে মনে করিয়ে দিতে জামা খুলে ঘোরাচ্ছেন এক কিশোর ভক্ত। এই দৃশ্যের মধ্য দিয়েই তুলে ধরা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে জনপ্রিয়তা ও প্রভাব।

একই রঙের পোশাকে রাজকুমার রাও আর পরিচালক!

সৌরভের বায়োপিক পরিচালনা করছেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে। এদিনের শুটিং চলার সময় রাজকুমার রাও আর পরিচালক দু’জনকে প্রায় একই রঙের পোশাকে দেখা গেল। একাধিক দৃশ্যে রাজকুমারকে মাঠে অনুশীলন করতে এবং বিভিন্ন আবেগঘন মুহূর্তে অভিনয় করতে দেখা গেছে।

এরিয়ান ক্লাবের মাঠে শ্যুটিং:

ক্লাব সূত্রে খবর, প্রথমদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় ফুটবল খেললেও, এরিয়ান ক্লাব থেকেই তাঁর ক্রিকেটজীবনের সূচনা হয়। তাইতো ছবির গুরুত্বপূর্ণ অংশগুলির শুটিংয়ের জন্য এই মাঠকে বেছে নেওয়া হয়েছে।এদিন ছবির প্রথম দিনের শুটিংয়ে সৌরভ-ডোনার প্রেমপর্বের কিছু দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। শুটিংয়ে ধরা পড়েছে স্কুলপড়ুয়া ডোনার চরিত্রের প্রথম ঝলকও। 

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর দূর্বলতা কোথায়, ফাঁস করে দিলেন এই বিদেশি বোলার!

শ্যুটিংয়ে উপস্থিত অপরাজিতা আঢ্য:

অভিনেত্রী অপরাজিতা আঢ্য এদিন শুটিংয়ে উপস্থিত ছিলেন। ছবিতে তিনি সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন। শুটিং ফ্লোরে তাঁকে দেখা গেল লালপাড় সাদা শাড়ি আর ঐতিহ্যবাহী বাঙালি সাজে। ছবি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ চরিত্রের নাম সামনে এসেছে। অভিনেতা রাহুল দেব বসু। সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে থাকছেন। শাশ্বত চট্টোপাধ্যায়কে অভিনয় করতে দেখা যাবে সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায়।

কে অভিনয় করবেন ডোনা চরিত্রে:

সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন সেই নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল ছিল অনুরাগীদের মধ্যে। সেই জল্পনার অবসান। ডোনা চরিত্রে অভিনয় করছেন তানিয়া মানিকতলা। ‘দাদা’ ছবিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের সংগ্রাম, সাফল্য আর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তৈরি ছবি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই তীব্র আগ্রহ সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন:হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে কোন ৯ রেকর্ড করলেন বৈভব সূর্যবংশী? 

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে