CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM8 TR vs LS +4.09%M7 MSG vs BP +2.27%M6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM8 TR vs LS +4.09%M7 MSG vs BP +2.27%M6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

বৈভব সূর্যবংশীর দূর্বলতা কোথায়, ফাঁস করে দিলেন এই বিদেশি বোলার!

এবারের আইপিএলে ব্যাট হাতে তুমুল ঝড় তুলেছেন মাত্র ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। পৃথিবীর সেরা সেরা বোলারদের বিপক্ষে একটার পর একটা বিধ্বংসী ইনিংস খেলে তিনি ইতিমধ্যেই ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। যদিও বৈভবকে কীভাবে আউট করা যাবে, এবার সেই গোপন রহস্য জানেন বলে দাবি করলেন রাজস্থান রয়্যালসের তারকা পেসার জফ্রা আর্চার। কী জানালেন তিনি?

Jofra Archer on Vaibhav Suryavanshi
Jofra Archer on Vaibhav Suryavanshi

এবারের আইপিএলে ব্যাট হাতে তুমুল ঝড় তুলেছেন মাত্র ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। পৃথিবীর সেরা সেরা বোলারদের বিপক্ষে একটার পর একটা বিধ্বংসী ইনিংস খেলে তিনি ইতিমধ্যেই ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। যদিও বৈভবকে কীভাবে আউট করা যাবে, এবার সেই গোপন রহস্য জানেন বলে দাবি করলেন রাজস্থান রয়্যালসের তারকা পেসার জফ্রা আর্চার।

বৈভবের দুর্বলতা খুঁজে পেলেন জোফ্রা আর্চার!

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ২৯ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংসের পরে আর্চারকে জিজ্ঞাসা করা হয়, নেটে বৈভবকে দেখে তাঁর দুর্বলতা কি খুঁজে পেলেন তিনি? উত্তরে আত্মবিশ্বাসের সঙ্গে আর্চার জানান, “আমি জানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরে আপনাদের বলব।” তাই বৈভবের দুর্বলতা ঠিক কী? সেই নিয়ে বেড়েছে জল্পনা।

বৈভবের ব্যাটিং দেখে মুগ্ধ আর্চার!

সতীর্থ হিসেবে বৈভবের ব্যাটিং দেখে ভীষণ মুগ্ধ আর্চার। তিনি জানান, “ওর ব্যাটিং দেখতে সত্যি দারুণ লাগে। যত বেশি ও রান করবে, দলের জন্য ততই ভালো। আমি বিশ্বাস করি, একদিন সে এক ইনিংসে ১৫০ রানও করে ফেলতে পারে।”

বোলার নয়, বল দেখে খেলেন বৈভব:

এদিকে বৈভব নিজেই জানান, কখনও তিনি বোলারের নাম দেখে ব্যাট করতে নামেন না, তিনি খেলেন শুধু বল দেখে। তাইতো বিশ্বের তাবড় তাবড় সেরা বোলারদের বিপক্ষে নির্ভীক ভাবে ক্রিকেট খেলছেন তিনি। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে জসপ্রীত বুমরাহ, জশ হেজ়লউড আর প্যাট কামিন্সদের রীতিমত চাপে ফেলে দিয়েছেন এই কিশোর ব্যাটার।

আরো পড়ুন: হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে কোন ৯ রেকর্ড করলেন বৈভব সূর্যবংশী?

প্রতিপক্ষ দলের প্ল্যান ভেস্তে দিলেন বৈভব:

হায়দরাবাদের বিপক্ষে বৈভবকে আটকানোর জন্য তিনটি আলাদা পরিকল্পনা নেয় প্রতিপক্ষ দল। প্রথমে ইয়র্কার আর অফ স্টাম্প লক্ষ্য করে লেংথ বল করে। তবে মিড-অফ আর্ককভারের ওপর দিয়ে বৈভব বড় শট খেলেন। তারপর দ্রুতগতির বাউন্সার দিয়ে প্যাট কামিন্স তাঁকে চাপে ফেলতে চেষ্টা করেন সাকিব হুসেন, প্রফুল্ল হিঙ্গে আর ঈশান মালিঙ্গারা। তবে পুল শটে পরপর বাউন্ডারি আর ছক্কা মেরে তাঁদের সমস্ত পরিকল্পনাও ব্যর্থ করে দেন তিনি।

শেষে গতি কমিয়ে হায়দরাবাদ কাটার বলের আশ্রয় নেয়। তবে সফলতা আসেনি। সমান দক্ষতায় বৈভব সেই বলও বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। তাই পুরো ম্যাচে রীতিমত অসহায় হয়ে পরেন প্রতিপক্ষ বোলাররা।

ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন বৈভব:

এবারের মরশুমে বৈভবের পরিসংখ্যান সত্যি চোখে পড়ার মতো। ১৫ ম্যাচে তিনি ৬৮০ রান করেছেন। গড় ৪৫.৩৩ আর স্ট্রাইক রেট ২৪২.৮৫। তাঁর ব্যাট থেকে একটি সেঞ্চুরি সহ চারটি হাফ সেঞ্চুরি এসেছে। ৫৫টি চার সহ ৬৫টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে একটা মরশুমে সর্বাধিক ছক্কা মেরে নতুন রেকর্ড গড়েছেন বৈভব। কিংবদন্তি ক্রিস গেইলের নজির ভেঙে দিয়েছেন বিহারের এই বিষ্ময় বালক। দ্বিতীয় কোয়ালিফায়ারে তিনি গুজরাট টাইটান্সের বিপক্ষে কি ফের রানের ঝড় তুলবেন বৈভব? সেটাই এখন দেখার।

আরো পড়ুন: শচীন তেন্ডুলকরকে নিয়ে বেরিয়ে এল 'গোপন' সত্য, অবসর ভেঙে বিগ ব্যাশ খেলতেন শচীন!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে