CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM8 TR vs LS +4.09%M7 MSG vs BP +2.27%M6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM8 TR vs LS +4.09%M7 MSG vs BP +2.27%M6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে কোন ৯ রেকর্ড করলেন বৈভব সূর্যবংশী?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নেমে ফের ইতিহাস গড়লেন তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী। মাত্র ২৯ বলে তিনি ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে ক্রিকেট বিশ্বে রীতিমত নজর কেড়ে নিয়েছেন তিনি। ৫টি চার আর ১২টি বিশাল ছক্কা ছিল তাঁর ইনিংসে। এই দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে এক ম্যাচেই তিনি গড়েছেন একাধিক নজির। মোট ৯টি রেকর্ড ভেঙে ফেলেছেন। কোন কোন রেকর্ড গড়লেন বৈভব? দেখুন!

Vaibhav Suryavanshi record against Sunrisers Hyderabad
Vaibhav Suryavanshi record against Sunrisers Hyderabad

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নেমে ফের ইতিহাস গড়লেন তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী। মাত্র ২৯ বলে তিনি ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে ক্রিকেট বিশ্বে রীতিমত নজর কেড়ে নিয়েছেন তিনি। ৫টি চার আর ১২টি বিশাল ছক্কা ছিল তাঁর ইনিংসে। এই দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে এক ম্যাচেই তিনি গড়েছেন একাধিক নজির। মোট ৯টি রেকর্ড ভেঙে ফেলেছেন।

বৈভবের প্রথম রেকর্ড!

বৈভবের সমস্ত রেকর্ডের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, বৈভবের দখলে এসেছে বিশ্বের যে কোনও টি-২০ প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব। এবারের আইপিএলে তাঁর রানসংখ্যা পৌঁছেছে একেবারে ৬৮০-তে। এই বয়সে এমন নজির সত্যিই অবিশ্বাস্য।

যশস্বী জয়সওয়ালের রেকর্ড ভাঙলেন বৈভব!

এখানেই শেষ নয়, ঘরোয়া ক্রিকেটার হিসেবে বৈভব সূর্যবংশী আইপিএলের একটি মরসুমে সবচেয়ে রান করার রেকর্ডও গড়েছেন। এতদিন তাঁরই সতীর্থ যশস্বী জয়সওয়ালের নামে ছিল এই রেকর্ড। ২০২৩ সালে ৬২৬ রান করেছিলেন যশস্বী। সেই রেকর্ডও ভেঙে দিলেন বৈভব।

হাফ সেঞ্চুরির যুগ্ম রেকর্ড আর সেঞ্চুরির রেকর্ড:

হায়দরাবাদের বিপক্ষে মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি করে আইপিএলের প্লে-অফে বৈভব দ্রুততম হাফ সেঞ্চুরির যুগ্ম রেকর্ড গড়লেন। শুধু তাই নয়, একটি মরসুমে সর্বাধিক ছক্কা হাঁকানোর নতুন রেকর্ডও এখন তাঁর দখলে। এবারের আসরে ইতিমধ্যেই বৈভব ৬৫টি ছক্কা হাঁকিয়েছেন। আগের সমস্ত রেকর্ডকে রীতিমত ছাপিয়ে গিয়েছেন তিনি।

একটি মরসুমে এত ছক্কা মেরে বিশ্বরেকর্ড বৈভবের:

বিশ্বের সকল টি-২০ লিগ মিলিয়ে একটি মরসুমে এত ছক্কা এর আগে কেউ মারতে পারেননি। তাই আরেকটি বিশ্বরেকর্ডের পাতায় বৈভবের নাম উঠেছে।

আরো পড়ুন: শচীন তেন্ডুলকরকে নিয়ে বেরিয়ে এল 'গোপন' সত্য, অবসর ভেঙে বিগ ব্যাশ খেলতেন শচীন!

এলিমিনেটরের ইনিংসেও বৈভবের নজির:

এলিমিনেটরের ইনিংসে ১২টি ছক্কা হাঁকিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর প্লে-অফে এক ইনিংসে সবচেয়ে ছক্কার রেকর্ডও গড়েছেন বৈভব। এছাড়াও একটি মরসুমে তিন পৃথক ইনিংসে ১০ কিংবা তার থেকে বেশি ছক্কা মারার নজির স্থাপন করলেন একমাত্র বৈভব।

পাওয়ার প্লে-তেও একচ্ছত্র আধিপত্য:

পাওয়ার প্লে-তেও একচ্ছত্র আধিপত্য ছিল তাঁর। এবারের আইপিএল মরসুমে পাওয়ার প্লে-তে বৈভবের রানসংখ্যা পৌঁছে গেছে ৪৯০-তে। এই সংখ্যা আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি। পাশাপাশি হায়দরাবাদের বিপক্ষে পাওয়ার প্লে-র মধ্যেই ৮টি ছক্কা মেরে আরও একটি রেকর্ড গড়েছেন।

মাত্র ১৫ বছর বয়সে এসে বৈভব সূর্যবংশীর এমন বিস্ফোরক পারফরম্যান্স নতুন আলোচনার সৃষ্টি  করেছে ক্রিকেট মহলে। প্রত্যেকটা ম্যাচে নতুন নতুন রেকর্ড গড়ে বৈভব প্রমাণ করে দিচ্ছেন, ভারতীয় ক্রিকেটে আগামী দিনের অন্যতম বড় মাপের তারকা হওয়ার প্রত্যেকটি সম্ভাবনাই তাঁর মধ্যে বর্তমান।

আরো পড়ুন: ক্রিকেট ঈশ্বরও মুগ্ধ 'ইউনিভার্সাল বেবি বস'-এর খেলায়! বৈভবকে নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 294 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে