CSE
Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM179 SB vs MIL +0.00%M178 SB-W vs MIL-W +2.27%M177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%Toss Index1,323.8 +2.14%Match Index2,544.4 +0.00%The Hundred 2026 · CSXM179 SB vs MIL +0.00%M178 SB-W vs MIL-W +2.27%M177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%
নিউজ

Vaibhav Suryavanshi Worth: কোটি টাকার ফ্ল্যাট থেকে গ্যারাজ ভর্তি গাড়ি, ১৫ বছর বয়সেই ঠিক কত সম্পত্তির মালিক 'বেবি বস'?

ভারতীয় ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সেই আলোড়ন ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। ইতিমধ্যেই তাঁর বিস্ফোরক ব্যাটিং ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট মহলে। একটার পর একটা রেকর্ড ভেঙে রংবাজ শিরোনামে উঠে এসেছেন বিহারের এই বিস্ময় বালক। প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফে খেলতে নেমে তিনি কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলের ইতিহাসিক রেকর্ড ভেঙে দিয়েছেন। কিন্তু এই বৈভব ঠিক কত সম্পত্তির মালিক জানেন?

Vaibhav Suryavanshi net worth
Vaibhav Suryavanshi net worth

ভারতীয় ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সেই আলোড়ন ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। ইতিমধ্যেই তাঁর বিস্ফোরক ব্যাটিং ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট মহলে। একটার পর একটা রেকর্ড ভেঙে  রংবাজ শিরোনামে উঠে এসেছেন বিহারের এই বিস্ময় বালক। প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-র প্লে-অফে খেলতে নেমে তিনি কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলের ইতিহাসিক রেকর্ড ভেঙে দিয়েছেন।

জাতীয় দলে জায়গা পেতে পারেন বৈভব?

বৈভবের এমন পারফরম্যান্স এবার জাতীয় দলে তাঁর জায়গা তৈরি করে দেবে বলে মনে ক্রিকেট বিশেষজ্ঞ ও সমর্থকরা। ইতিমধ্যেই ভারত ‘এ’ দলের হয়ে তিনি একাধিক ম্যাচ খেলে ফেলেছেন। সবচেয়ে কম বয়সে ভারতের জার্সিতে টেস্ট অভিষেকের রেকর্ড শচীন তেণ্ডুলকরের নামে রয়েছে। শচীনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে। এখন বৈভবের সামনে সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা প্রবল।

আর্থিক ক্ষেত্রে বিরাট সম্পত্তির মালিক বৈভব!

ক্রিকেট মাঠে সাফল্য তো বটেই, আর্থিক ক্ষেত্রেও এই কিশোর ক্রিকেটারের দ্রুত উত্থান ঘটছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে এককালীন ৪০ লক্ষ টাকা পুরস্কার হিসেবে পেয়েছেন বৈভব। বিহারের হয়ে তিনি ঘরোয়া ক্রিকেট খেলে দৈনিক পেয়েছেন প্রায় ৪০ হাজার টাকা করে।

বিজ্ঞাপনের জগতে জনপ্রিয় বৈভব:

পাশাপাশি, বিজ্ঞাপনের জগতেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন বৈভব। জনপ্রিয় একটি হেলথ ড্রিঙ্ক সংস্থার বিজ্ঞাপনে বৈভবকে দেখা গিয়েছে। সূত্রের খবর, সেই বিজ্ঞাপন থেকেই বৈভব আয় করেছেন প্রায় ৫ কোটি টাকা। জানা গেছে, ব্যাট স্পনসরশিপ হিসেবেও এমআরএফ থেকে তিনি প্রায় ৫ কোটি টাকা পেয়েছেন।

সোশ্যাল মিডিয়াতেও যে বৈভবের জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতেও। একেকটি প্রচারমূলক পোস্টের জন্য প্রায় ৮ লক্ষ টাকা নিয়ে থাকেন বৈভব। বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৈভবকে দুই দফায় মোট ৬০ লক্ষ টাকা দিয়েছেন পুরস্কার হিসেবে। প্রায় ৫০ লক্ষ টাকার একটি মার্সিডিজ বেঞ্জ উপহার হিসেবে পেয়েছেন। তাঁর গ্যারাজে প্রায় ১৭ লক্ষ টাকার একটি টাটা কার্ভ রয়েছে।

আরো পড়ুন: সৌরভ গাঙ্গুলির চরিত্রে আদৌ কি মানিয়েছে রাজকুমার রাও-কে? শুরু হয়ে গেল 'মহারাজ'-এর বায়োপিকের শ্যুটিং!

মুম্বইতে ফ্ল্যাট, লাখ লাখ টাকার পৈতৃক বাড়ি:

এইটুকু বয়সেই মুম্বইয়ে বৈভব কিনেছেন প্রায় ৩ কোটির একটি বিলাসবহুল ফ্ল্যাট। বিহারের সমস্তিপুরে বৈভবের পৈতৃক বাড়ির মূল্যও প্রায় ৬০ লক্ষ টাকার কাছাকাছি। যদিও তাঁর বয়স কম। তাই তাঁর আর্থিক লেনদেন সহ বিভিন্ন চুক্তির বেশিরভাগ অংশই পরিচালিত হয় অভিভাবকদের তত্ত্বাবধানে। তাই তাঁর মোট সম্পত্তির হিসাব অজানা।

বৈভবের মোট সম্পত্তির পরিমাণ:

তবে নানান সূত্র মতে, বর্তমানে বৈভব সূর্যবংশীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭ কোটি থেকে ১০ কোটি টাকা। ক্রিকেট মহলের একাংশ বলছেন, আইপিএলে দারুন পারফরম্যান্স করার জন্য আরও বাড়বে তাঁর ব্র্যান্ড ভ্যালু। আগামীতে অনেক বিজ্ঞাপনী সংস্থার সাথে নতুন চুক্তি হতে পারে বৈভবের। আগামী দিনে একটি বিজ্ঞাপনের জন্য ৭৫ লক্ষ টাকা থেকে ১.২৫ কোটি টাকা পর্যন্ত  নিয়েবপেরেন।

চলতি আইপিএল মরশুমে দারুন ফর্মে রয়েছেন বৈভব। ১৫ ইনিংসে ৬৮০ রান তুলেছেন। তাঁর গড় ৪৫.৩৩ আর স্ট্রাইক রেট ২৪২.৮৫। একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরির পাশাপাশি চার ও ছক্কা থেকে তাঁর মোট রানের প্রায় ৮৮.৯ শতাংশ এসেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি সত্যি বিরল ঘটনা। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে এগিয়ে রয়েছেন।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর দূর্বলতা কোথায়, ফাঁস করে দিলেন এই বিদেশি বোলার!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে