CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

Vaibhav Suryavanshi: একেই বলে কপাল খারাপ, আজকেও ৯৬-এই থামতে হল বৈভবকে!

আইপিএল ২০২৬-এর কোয়ালিফায়ার -২ পর্বে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস। তবে এদিন মাত্র দু'বলেই আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। ফলে বৈভবের ঘাড়েই পুরো দায়িত্বটা এসে পড়ে। আর এরপরেই বৈভব অত্যন্ত দক্ষ ব্যাটারের মতো তার প্রমাণ দিয়েছেন।

Vaibhav Suryavanshi got out on 96
Vaibhav Suryavanshi got out on 96

আইপিএল ২০২৬-এর কোয়ালিফায়ার -২ পর্বে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস। তবে এদিন মাত্র দু'বলেই আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। ফলে বৈভবের ঘাড়েই পুরো দায়িত্বটা এসে পড়ে। আর এরপরেই বৈভব অত্যন্ত দক্ষ ব্যাটারের মতো তার প্রমাণ দিয়েছেন। কিন্তু আজকেও যেন ভাগ্য তার সাই দিল না। সেঞ্চুরি মিস করল বৈভব। আগেরদিনও ৯৭ রানে তাকে থামতে হয়েছিল।

আইপিএল ২০২৬-এ ঝড় তুলে দিয়েছে বৈভব সূর্যবংশী!

আইপিএল ২০২৬-এ কমলা টুপির দৌড়ে সকলের আগে রয়েছে বৈভব সূর্যবংশী। আর তাই এ বার বড় অঙ্কের আর্থিক প্রস্তাব পাওয়ার মুখে ১৫ বছরের ক্রিকেটার। এক বছরে ১২ কোটি টাকা উপার্জন করতে পারে সে। কারণ, বৈভবের ব্যাট স্পনসর হিসেবে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে একটি সংস্থা। আর তারাই বছরে ১২ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে বৈভবকে। সত্যি বলতে ভারতের প্রথম সারির ক্রিকেটারেরাও এত টাকা পান না ব্যাট স্পনসরের থেকে। সেখানে বৈভবকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। এই মুহূর্তে বৈভব ব্যাট স্পনসরশিপ থেকে বছরে ৫০ লক্ষ টাকা পায়। আর তা ২৪ গুণ বাড়তে পারে আগামী দিনে বলেই মনে করা হচ্ছে।

আরো পড়ুন: হার্দিক পান্ডেয়ার আইপিএল কেরিয়ার শেষ? প্রকাশ্যে এল বিস্ফোরক রিপোর্ট!

কাগিসো রাবাডার বলে ৯৬ রানে আউট হলেন বৈভব সূর্যবংশী!

গুজরাটের বিরুদ্ধে খেলতে নেমে বৈভব দুর্দান্ত ইনিংস খেলছিল। কিন্তু ১৭.২ ওভারে কাগিসো রাবাডার বলে আউট হতে হল বৈভবকে। ফলে আজকেও তার সেঞ্চুরি মিস হল।  আকাশে তুলে দিল বল আর সহজ ক্যাচ! আবারও শতরানের খুব কাছে গিয়ে থামতে হল বৈভব সূর্যবংশীকে। অফ স্টাম্পের বাইরে লক্ষ্য করে দারুণ একটি শর্ট বল করেন কাগিসো রাবাডা। বলটিকে পয়েন্টের ওপর দিয়ে পাঠানোর চেষ্টা করেন বৈভব, কিন্তু ব্যাটের মোটা কানায় লেগে বল অনেকটা উঁচুতে উঠে যায়। ডিপ থার্ড অঞ্চলে থাকা প্রসিদ্ধ কৃষ্ণ দৌড়ে এসে দুর্দান্ত লো-ক্যাচ তালুবন্দি করেন।

বৈভবের দুর্ধর্ষ ইনিংস: 

তবে আউট হলেও বৈভব সূর্যবংশী খেলেছেন এক অসাধারণ ইনিংস। শতরান হাতছাড়া হলেও তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছে গোটা স্টেডিয়াম। মাঠে উপস্থিত দর্শক থেকে শুরু করে সতীর্থরা— সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান। তরুণ এই ব্যাটারের অনবদ্য ইনিংস শেষ হয় উচ্ছ্বসিত অভ্যর্থনার মধ্যেই।

আরো পড়ুন: স্টেডিয়ামে বসে থাকা এই 'বিউটি কুইন'-এর হাসি কেড়ে নিল বৈভব!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে