CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

আইপিএল ২০২৬-এর শেষলগ্নে বিরাটদের কিট ব্যাগেও 'কোপ' মারল BCCI!

৩১শে মে, রবিবার আইপিএল ২০২৬-এর ফাইনাল। এবারের আইপিএল টুর্নামেন্টের একবারে শেষ পর্যায়ে দাঁড়িয়ে, বিসিসিআই নতুন নির্দেশিকা জারি করল। এই নির্দেশিকাগুলি ক্রিকেটার, কোচিং স্টাফ আর দলের অন্যান্য সদস্যদের জন্য প্রযোজ্য। এবারের আইপিএল মরশুমে বেশ কিছু নিয়মসহ বিধি-নিষেধ জারি করার পর স্মার্ট সানগ্লাসের উপরেও নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই। কিন্তু কেন এই নিয়ম?

Smart Glasses banned
Smart Glasses banned

৩১ মে, রবিবার আইপিএল ২০২৬-এর ফাইনাল। এবারের আইপিএল টুর্নামেন্টের একবারে শেষ পর্যায়ে দাঁড়িয়ে, বিসিসিআই নতুন নির্দেশিকা জারি করল। এই নির্দেশিকাগুলি ক্রিকেটার, কোচিং স্টাফ আর দলের অন্যান্য সদস্যদের জন্য প্রযোজ্য। এবারের আইপিএল  মরশুমে  বেশ কিছু নিয়মসহ বিধি-নিষেধ জারি করার পর স্মার্ট সানগ্লাসের উপরেও নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই।

আইপিএলে নিষিদ্ধ ক্রিকেটারদের স্মার্ট সানগ্লাস!

জানা গেছে, লাইভ স্ট্রিমিং থেকে শুরু করে মেসেজ, অডিও কিংবা ভিডিও কলের মতো নানান প্রযুক্তিগত সুবিধা এই স্মার্ট সানগ্লাসের মাধ্যমে ব্যবহার করা সম্ভব। ম্যাচ চলার সময় বা দলীয় কোনো কার্যক্রমে এমন ডিভাইসের সাহায্যে যোগাযোগের সুযোগ রয়েছে বাইরের ব্যক্তিদের। তাই এবার থেকে আইপিএলে স্মার্ট সানগ্লাস ব্যবহার একেবারে নিষিদ্ধ।

স্মার্ট সানগ্লাস রুখতে বিশেষ নজরদারি!

প্রসঙ্গত, প্রায়শই দেখা যায় বিরাট কোহলি সহ অভিষেক শর্মা এমনকি আরও বেশ কয়েকজন ক্রিকেটার মাঠে সানগ্লাস পরে নামছেন। কিন্তু বাইরে থেকে কোনটি স্মার্ট সানগ্লাস আর কোনটি সাধারণ সানগ্লাস সেটা বুঝে ওঠা যায় না। তাই নতুন নিয়ম কার্যকর করার জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে। 

আরো পড়ুন: ২৭ কোটির ঋষভ পন্থ লখনউয়ের নেতৃত্ব ছেড়ে দিলেন! কারণ জানলে চমকে উঠবেন!

সর্বত্র বান্ধবীদের উপস্থিতি এবং ভ্লগ-রিল নিয়ে সতর্কতা:

এবারের আইপিএল মরশুম আগেও নানান বিতর্কিত নির্দেশিকা নিয়ে আলোচনার মুখে পড়তে হয়েছে বিসিসিআইকে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি করা হয়েছে, ড্রেসিংরুম, টিম হোটেল বা টিম বাসে ক্রিকেটারদের বান্ধবীদের থাকা নিয়ে বোর্ডের একাংশ অভিযোগ করেছিল সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন নির্দেশিকা প্রকাশিত হয়নি বোর্ডের তরফে। তাছাড়া সোশ্যাল মিডিয়াতে ভ্লগ কিংবা রিল তৈরি করার বিষয়ে সতর্ক করা হয়েছে কয়েকজন ক্রিকেটারকে। 

BCCI-এর তরফে এই নিষেধাজ্ঞা কেন:

বোর্ডের নতুন নিষেধাজ্ঞার নেপথ্যে রাজস্থান রয়্যালসকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক। এবারের আইপিএল মরশুমে ডাগআউটে বসে দলের ম্যানেজার রোমি ভিন্দেরকে মোবাইল ফোন হাতে দেখা যায়। সেই ঘটনার সামনে আসতেই শুরু হয় সমালোচনা। প্রশ্ন উঠে ম্যাচের স্বচ্ছতা নিয়ে। তাইতো এবার পক্ষ থেকে প্রযুক্তি নির্ভর ডিভাইস ব্যবহারের কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্রিকেটের স্বচ্ছতা আর নিরাপত্তা বজায় রাখতেই এই উদ্যোগ। আইপিএলের শেষ দুটি ম্যাচে বোর্ডের এই নির্দেশিকা কতটা মান্য করা হয় সেদিকেই এখন নজর থাকবে।

আরো পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সে ফের অধিনায়ক হবেন রোহিত, হার্দিককে নিয়ে আর কোনো মাথাব্যথা নেই মুম্বইয়ের!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে