CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

বৈভব সূর্যবংশীর জন্যই রাজস্থান রয়্যালস ছাড়বেন যশস্বী জয়সওয়াল?

রাজস্থান রয়্যালসের তরুণ তারকা ব্যতার বৈভব সূর্যবংশীর ক্রমাগত উত্থানের চাপে ক্রমশই আড়ালে সরে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল! এমনটাই মত ভারতের প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রায়াডুর। তাঁর কথায়, নিজের ক্রিকেটীয় বিকাশ সহ আত্মবিশ্বাসকে ধরে রাখার জন্য জয়সওয়ালের এবার দল পতনের কথা চিন্তা ভাবনা করা উচিত। কিন্তু হঠাৎ কেন এমন মন্তব্য করলেন আম্বাতি রায়াডু?

Yashasvi Jaiswal could leave because of Vaibhav Suryavanshi
Yashasvi Jaiswal could leave because of Vaibhav Suryavanshi

রাজস্থান রয়্যালসের তরুণ তারকা ব্যতার বৈভব সূর্যবংশী-র ক্রমাগত উত্থানের চাপে ক্রমশই আড়ালে সরে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল! এমনটাই মত ভারতের প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রায়াডুর। তাঁর কথায়, নিজের ক্রিকেটীয় বিকাশ সহ আত্মবিশ্বাসকে ধরে রাখার জন্য জয়সওয়ালের এবার দল পতনের কথা চিন্তা ভাবনা করা উচিত।

বৈভবের জন্য যশস্বী জয়সওয়ালের জনপ্রিয়তায় ভাটা?

এবারের আইপিএল সিজনে রাজস্থানের হয়ে ওপেনিং করতে নেমে নিয়মিত জুটি বেঁধে খেলেছেন বৈভব সূর্যবংশী আর যশস্বী জয়সওয়াল। যদিও বেশ কিছু ম্যাচে বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য কিশোর এই ব্যাটারই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গিয়েছেন। বিশেষত সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ২৯ বলে ২৯ রান করেন যশস্বী জয়সওয়াল। একই সংখ্যক বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বৈভব। তাঁর এই কৃতিত্ব নিয়ে ব্যাপক আলোচনা হয়।

যশস্বীর দল পরিবর্তন করা উচিত, বলছেন রায়ডু!

এ বিষয়টি নিয়ে এদিন রায়াডু জানান, “ আমি মনে করি এবার যশস্বীর দল  পরিবর্তন করা উচিত। বৈভবের ছায়ায় ও বারবার ঢাকা পড়ে যায়। কিন্তু তারকা ক্রিকেটার যশস্বী নিজেও। অন্য কোনও দলে গেলে ম্যাচ জেতানোর ক্ষমতা ওর মধ্যে রয়েছে। দলের কোন সিনিয়র ক্রিকেটার যদি, ওই দলের এক জুনিয়র ক্রিকেটারের ব্যাটিং দাপটে আড়ালে চলে যান, তবে তাঁর আত্মবিশ্বাস ভেঙে যেতে পারে"। 

তিনি আরও জানান, “যশস্বীর এই মুহূর্তে এমন একটি পরিবেশ দরকার, যেখানে সে নিজের ব্যাটিং উপভোগ করে খেলতে পারবে। সেই  দলের মূল ভরসা সেই হয়ে উঠতে পারবে। বর্তমানে সেই সুযোগটা জয়সওয়াল পাচ্ছেন না রাজস্থানে থাকার কারণে।"

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ টাকার পাহাড়! জানেন, জয়ী ও রানার্স দল কত টাকা পাবে?

বৈভবের পারফরম্যান্সের জন্য আড়ালে যশস্বী:

এবারের আইপিএল মরশুমে এখনও পর্যন্ত ১৫ টি ম্যাচ খেলে ৪২৬ রান করেছেন যশস্বী জয়সওয়াল। তাঁর গড় ৩২.৭৭ আর স্ট্রাইক রেট প্রায় ১৫৪। তাঁর পরিসংখ্যান খারাপ না নয়, তবুও বৈভবের পারফরম্যান্সের জন্য বারবার আলোচনার বাইরে থেকে যাচ্ছেন যশস্বী।

অধিনায়কত্ব পাওয়ার সম্ভবনা ক্ষীণ যশস্বী জয়সওয়ালের:

অন্যদিকে, রাজস্থান শিবির থেকে সঞ্জু স্যামসন বিদায় নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন, আগামীতে নেতৃত্বের দায়িত্ব পাবেন জয়সওয়াল। যদিও বর্তমানে সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

কেকেআর বা এমআই হোক জয়সওয়ালের সম্ভাব্য গন্তব্য:

রায়ডু মনে করেন, আগামী আইপিএল সিজনে মুম্বই ইন্ডিয়ান্স কিংবা কেকেআর জয়সওয়ালের সম্ভাব্য গন্তব্য হতে পারে। তিনি মুম্বইয়ে গেলে রোহিত শর্মার সান্নিধ্যে থেকে আরও পরিণত হয়ে উঠবেন। আবার, কেকেআরে আগামী দিনে ওপেনিং বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন এই বাঁহাতি ব্যাটার। যদিও রাজস্থান রয়্যালসের তরফে জয়সওয়ালের দল ছাড়ার ব্যাপারে কিছু জানানো হয়নি।

আরো পড়ুন: ভারতের নির্বাচকদের উচিত যশস্বী জয়সওয়ালের কাছে ক্ষমা চাওয়া—এবার বড় কথা বলে দিলেন মঞ্জরেকর!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 245 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে