CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

বৈভব সূর্যবংশীর জন্য দুঃখ প্রকাশ করেছেন অশ্বিন, রিয়ান পরাগকে একহাত নিলেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ দুর্দান্ত মরশুম ছিল বেবি বস' হিসেবে পরিচিত বৈভব সূর্যবংশীর জন্য। রাজস্থান রয়‍্যালসকে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন এই ১৫ বছর বয়সী তারকা ব্যাটসম্যান। তবে ফাইনালে উঠতে পারল না রাজস্থান রয়্যালস। নকআউট পর্বের এলিমিনেটর আর তারপর দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানের হয়ে বৈভব দুর্দান্ত ব্যাটিং করেন। এলিমিনেটরে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বৈভব ৯৭ রান করেন। কোয়ালিফায়ারে গুজরাটের বিপক্ষে ৯৬ রান করেন তিনি। তাতেই হতাশ রবিচন্দ্রন অশ্বিন। কী বলেন তিনি?

R Ashwin on Vaibhav Suryavanshi and Riyan Parag
R Ashwin on Vaibhav Suryavanshi and Riyan Parag

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ দুর্দান্ত মরশুম ছিল বেবি বস' হিসেবে পরিচিত বৈভব সূর্যবংশীর জন্য। রাজস্থান রয়‍্যালসকে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন এই ১৫ বছর বয়সী তারকা ব্যাটসম্যান। তবে ফাইনালে উঠতে পারল না রাজস্থান রয়্যালস। নকআউট পর্বের এলিমিনেটর আর তারপর দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানের হয়ে বৈভব দুর্দান্ত ব্যাটিং করেন। এলিমিনেটরে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বৈভব ৯৭ রান করেন। কোয়ালিফায়ারে গুজরাটের বিপক্ষে ৯৬ রান করেন তিনি। তাতেই হটস রবিচন্দ্রন অশ্বিন।

ফাইনালে উঠতে না পারায় বৈভবকে নিয়ে হতাশ রবিচন্দ্রন অশ্বিন!

বৈভবের শক্তিশালী ব্যাটিং সত্ত্বেও, দল কোনভাবেই ফাইনালে পৌঁছাতে না পারার কারণে হতাশা আর দুঃখ প্রকাশ করলেন রাজস্থানের প্রাক্তন খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেল 'আশ কি বাত'-এ অশ্বিন দুঃখ প্রকাশ করেন বৈভব সূর্যবংশীর জন্য। কোয়ালিফায়ারে রাজস্থানের সিনিয়র খেলোয়াড়দের সমর্থন না পেয়ে পরাজিত হয় রাজস্থান।

অশ্বিনের মন্তব্য:

বৈভব প্রসঙ্গে অশ্বিন নিজের ইউটিউব শো 'অ্যাশ কি বাত'-এ জানান, "আমি হতাশ। আইপিএল ২০২৬-এ দারুন খেলেছিল বৈভব। প্রায় ৮০০ রান করেছিল সে। তবে আজ তার খেলা ইনিংসটি আমার কাছে সবথেকে বিশেষ ছিল। অবশ্যই, ভাগ্য কিছুটা তাঁর পক্ষে ছিল, তবে বোলারদের সাহায্য করছিল পিচ। আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা এবং জেসন হোল্ডার ছিলেন। তাঁদের বিপক্ষে কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছিলেন বৈভব। এমনকি একটি ক্যাচও ফেলেছিল। তবে সে যেভাবে তার শটে বৈচিত্র্য আনার পাশাপাশি পিচ বুঝেছিল, তাতে তাঁর আরও ভালো কিছু পাওনা ছিল।"

আরো পড়ুন: একজোড়া জুতো কেনার টাকাও ছিল না! ঈশান কিষাণের দেওয়া উপহারেই আইপিএলে বাজিমাত করেছেন এই বিহারি পেসার!

অশ্বিন আরও জানান, "অত্যন্ত হতাশাজনক ছিল রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স। আমি জানি, শুভমান গিল আর সাই সুদর্শন ভালো ব্যাটিং করেছেন। তবে ওই তরুণ ছেলেটির দুর্দান্ত ইনিংসকে সমর্থন করেনি রাজস্থান রয়‍্যালস। বৈভব সূর্যবংশীর পারফরম্যান্সকে বর্ণনা করতে 'অবিশ্বাস্য ইনিংস' শব্দটিও তাঁর জন্য যথেষ্ট নয়।"

পরাজয়ের পর আবেগপ্রবণ বৈভব!

দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান হেরে যাওয়ার পর আবেগপ্রবণ হয়ে পড়েন বৈভব সূর্যবংশী। বৈভব সম্পর্কে অশ্বিন আরও জানান, "পরাজয়ের পর বৈভবের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সবসময় দলকে ম্যাচ জেতানোর কথাই ভাবে ১৫ বছর বয়সী একটি ছেলে। তবে সত্যি বলতে, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল আর রিয়ান পরাগ যেভাবে আউট হলেন, তাতে ম্যাচের শুরু থেকেই রাজস্থান রয়্যালস আর লড়াইয়েই ছিল না। কিছুটা সমর্থন জুগিয়েছিলেন রবীন্দ্র জাদেজা এবং ডোনোভান ফেরেইরা ইনিংসটি শেষ করেন।"

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর জন্যই রাজস্থান রয়্যালস ছাড়বেন যশস্বী জয়সওয়াল?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে