CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

শুভমনের সেঞ্চুরিতে খুশিতে আত্মহারা তাঁর বাবা-মা!

ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করে গুজরাট টাইটান্সকে এবার আইপিএল ২০২৬-এর ফাইনালে তুলে দিলেন শুভমন গিল। যদিও মাঠে শুভমনের ঝলমলে ইনিংসের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তাঁর বাবা লাখবিন্দর গিল। কী এমন করলেন তিনি?

Shubman Gill with his parents
Shubman Gill with his parents

ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করে গুজরাট টাইটান্স-কে এবার আইপিএল ২০২৬-এর ফাইনালে তুলে দিলেন শুভমন গিল। যদিও মাঠে শুভমনের ঝলমলে ইনিংসের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তাঁর বাবা লাখবিন্দর গিল।

ছেলের সেঞ্চুরির বিশেষ উদযাপনে বাবা!

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২১৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে এদিন শতরান পূর্ণ করেন শুভমন। সেঞ্চুরির সেই মুহূর্তে সম্প্রচারকারী সংস্থার ক্যামেরা গ্যালারিতে থাকা শুভমনের পরিবারের দিকে ঘুরে যায়। সেই সময় দেখা যায়, প্রয়াত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার প্রখ্যাত ‘থাই স্ল্যাম’ উদযাপনের ভঙ্গি অনুকরণ করে শুভমানের বাবা লাখবিন্দর ছেলের সেঞ্চুরি উদযাপন করছেন। সেই মুহূর্তটি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পড়ে। ক্রিকেটপ্রেমীদের থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে সেই ভিডিও।

আরো পড়ুন: লখনউয়ের নেতৃত্ব থেকে বিদায় নিতেই ঋষভ পন্থের সঙ্গে কথা শুরু কলকাতা নাইট রাইডার্সের!

সিধু মুসেওয়ালার মৃত্যুবার্ষিকীতে শুভমানের বাবার উদযাপন!

সিধু মুসেওয়ালার মৃত্যুবার্ষিকীর সময় এই উদযাপন আরও আবেগঘন হয়ে ওঠে। ২০২২ সালের ২৯ মে, পাঞ্জাবের মানসা জেলায় সিধু মুসেওয়ালারকে গুলি করে হত্যা করা হয়। মৃত্যুর চার বছর কেটে গেলেও তাঁর গান আর সাংস্কৃতিক প্রভাব ভারতসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজও সমানভাবে জনপ্রিয় হয়ে আছে।

ঘরের মাঠের দর্শকদের বিস্ফোরক ব্যাটিং উপহার শুভমনের:

নিজের রাজ্যে, ঘরের মাঠের দর্শকদের সামনে খেলতে মাঠে নেমে আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং উপহার দিলেন শুভমন গিল। দুরন্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করার পরই আবেগঘন উদযাপনও করলেন গুজরাট অধিনায়ক।

এটাই ছিল শুভমন গিলের আইপিএল ক্যারিয়ারে পঞ্চমতম শতরান। পাশাপাশি তিনি এই ইনিংসের সুবাদে আইপিএল ২০২৬ সিজনে ৭০০ রানের গণ্ডিও পেরিয়ে গেছেন। তাঁর এই অনবদ্য ইনিংসের জন্য ফাইনালের টিকিট নিশ্চিত করে গুজরাট টাইটান্স। গুজরাতের শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠল।

আরো পড়ুন: Hardik Pandya: হার্দিক পান্ডেয়ার পেছনে কলকাঠি নেড়েছিলেন এই ৪ প্লেয়ার!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে