CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

RCB WON IPL 2026: এটাও আরসিবির যুগ, পরপর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল বিরাটরা!

এক সময় ‘চোকার’ তকমা শুনতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আইপিএলের প্রথম ট্রফি জিততে দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করতে হয়েছিল বেঙ্গালুরুকে। যদিও সেই অতীত এখন শুধুই ইতিহাস। ২০২৬ আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ও আরসিবি। ৩১ মে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত আইপিএল ফাইনালে এই জয়ের মাধ্যমে আইপিএলের ইতিহাসে আরসিবি শিরোপা ধরে রাখা তৃতীয় দল হিসেবে নাম লিখিয়ে নিল। ইতিপূর্বে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছিল শুধুমাত্র চেন্নাই সুপার কিংস আর মুম্বই ইন্ডিয়ান্স।

RCB IPL winner 2026
RCB IPL winner 2026

এক সময় ‘চোকার’ তকমা শুনতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কে। আইপিএলের প্রথম ট্রফি জিততে দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করতে হয়েছিল বেঙ্গালুরুকে। যদিও সেই অতীত এখন শুধুই ইতিহাস। ২০২৬ আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ও আরসিবি। ৩১ মে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত আইপিএল ফাইনালে এই জয়ের মাধ্যমে আইপিএলের ইতিহাসে আরসিবি শিরোপা ধরে রাখা তৃতীয় দল হিসেবে নাম লিখিয়ে নিল। ইতিপূর্বে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছিল শুধুমাত্র চেন্নাই সুপার কিংস আর মুম্বই ইন্ডিয়ান্স

দ্বিতীয়বার জয় হাসিল করল আরসিবি!

আরসিবির এই ঐতিহাসিক জয়ের কেন্দ্রে বিরাট কোহলি। ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে ৪৫ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেন বিরাট। ইনিংসে মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ করে আইপিএলে বিরাট নিজের দ্রুততম অর্ধশতকের নজিরও গড়লেন। একদিকে উইকেট পড়তে থাকলেও, অন্য প্রান্ত আগলে রেখে তিনি দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেলেন। শেষ পর্যন্ত কোহলি জয়সূচক শট খেলে তবেই মাঠ ছাড়লেন।

রজত পাটিদারের নেতৃত্বে পরপর দু'বার ট্রফি জিতল আরসিবি!

যদিও আরসিবি অধিনায়ক রজত পাটিদারের সাফল্যের গল্পও অনুপ্রেরণা যোগায়। বছর কয়েক আগে নিলামে তিনি অবিক্রিত থাকার পর চোট পাওয়া ক্রিকেটারের বদলে দলে সুযোগ পান। সেখান থেকে আজ দলের অধিনায়ক হয়ে তিনি পরপর দুটি আইপিএল ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করলেন। দলের এই সাফল্যের কারণে মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মার মতো সফল অধিনায়কদের তালিকায় জায়গা করে নিলেন রজত পাটিদার।

তবে শুধু ব্যাটিং নয়, বেঙ্গালুরু দাপট দেখিয়েছে বোলিং বিভাগেও। ফাইনালে ২৯ রান দিয়ে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার দুটি উইকেট নেন। পুরো টুর্নামেন্ট জুড়ে ১৬ ম্যাচে ২৮টি উইকেট তুলে নিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন দলের সেরা ম্যাচজয়ী ক্রিকেটার হিসেবে। ভুবনেশ্বর কুমারের ইকোনমি রেট ৭.৯৪। অন্যদিকে ১৩ ম্যাচে ১৫টি উইকেট নিয়ে জশ হ্যাজেলউড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আরো পড়ুন: IPL 2026 Final: আরসিবি ইতিহাস গড়ল, আইপিএলে এমনটা করা প্রথম দল হয়ে উঠল আরসিবি!

ফাইনালে টস হেরে গিয়ে প্রথমে ব্যাট করতে মাঠে নেমে আরসিবির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে গুজরাট টাইটান্স বড় রানের সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা মাত্র ১৫৫ রান তোলে। বেঙ্গালুরুর হয়ে তিনটি উইকেট নেন রাসিখ সালাম। এছাড়াও দুটি করে উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার আর জশ হ্যাজেলউড।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মতো ধীরগতির পিচে ব্যাটিং করা সহজ ছিল না। গুজরাটের ইনিংসে তার প্রভাব পড়ে। ১৩তম ওভারে গুজরাট প্রথম ছক্কা করে। ক্রুনাল পান্ডিয়ার বলে আরশাদ খান মিড উইকেটের উপর দিয়ে  সীমানার বাইরে বল পাঠান। পুরো ইনিংসে মাত্র তিনটি ছক্কা মারতে পারেন গুজরাটের ব্যাটাররা। এটাই আরসিবি বোলারদের আধিপত্যের প্রমাণ দিচ্ছে।

 দুই বিভাগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অসাধারণ পারফরম্যান্স করে আইপিএল ২০২৬-এর ট্রফি জিতে নিল। পরপর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে আরসিবি নিজেদের জন্য নতুন স্বর্ণযুগের সূচনা করল।

আরো পড়ুন: Vaibhav sooryavanshi: বয়স ১৫, কিন্তু রেকর্ডের সংখ্যা তার বয়সকে ছাপিয়ে গেছে, বিরাট-রোহিতরাও যা পারেননি, তা এবার করলেন 'বস বেবি'!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে