CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

Orange Cap Holder Vaibhav Suryavanshi: আইপিএল ফাইনাল শুরুর মাত্র ২২ বল পরেই 'কমলা টুপি' নিশ্চিত হয়ে গেছিল বৈভবের!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৬-এর ফাইনাল ম্যাচ চলাকালীনই প্রায় নিশ্চিত হয়েই গেল কমলা টুপির মালিকের নাম। দুরন্ত ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশী পুরো মরসুম মাতিয়ে রেখে এবার রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষস্থানি অবস্থান করে ইতিহাস গড়তে চলেছেন। বৈভবের ধারেকাছে রইলেন কারা?

Vaibhav Suryavanshi Orange cap
Vaibhav Suryavanshi Orange cap

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৬-এর ফাইনাল ম্যাচ চলাকালীনই প্রায় নিশ্চিত হয়েই গেল কমলা টুপির মালিকের নাম। দুরন্ত ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশী পুরো মরসুম মাতিয়ে রেখে এবার রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষস্থানি অবস্থান করে ইতিহাস গড়তে চলেছেন।

বৈভবের প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন?

এবারের আইপিএল মরসুমে বৈভব ১৬ ম্যাচে ৭৭৬ রান করেছেন। আইপিএল ফাইনালের আগে গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল আর ওপেনার সাই সুদর্শন তাঁর সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন। শুভমনের হাতে ছিল ৭২২ রান, অন্যদিকে সাই সুদর্শনের ৭১০ রান। তাই আইপিএল ফাইনালে বড় ইনিংস খেলতে পারলে বৈভবকে তাঁরা টপকে যেতেই পারতেন।

কমলা টুপি নিশ্চিত বৈভবের জন্য!

যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না কেউই। ফাইনালে মাত্র ১০ রান করেন শুভমন। ওদিকে ১২ রান করে সাই সুদর্শন আউট হয়ে যান। তারপরই কমলা টুপি কার্যত নিশ্চিত হয়েই গেল বৈভবের জন্য।

কোথায় রইলেন বিরাট কোহলি:

রান সংগ্রাহকদের তালিকায় অনেকটা পিছনে রয়েছেন বিরাট কোহলি। তাঁর সংগ্রহে রয়েছে ৬০০ রান। বৈভবকে টপকে যেতে হলে কোহলিকে ফাইনালে ১৭৭ রান করতে হতো। কিন্তু বাস্তবিক অর্থে তা প্রায় অসম্ভব। তাই, কমলা টুপির দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছেন তিনিও।

আরো পড়ুন: RCB vs GT: ফাইনালে কেন নট আউট হওয়ার পর রজত পাটিদার আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন?

আরোও দুটো বড় পুরস্কার পেতে চলেছেন বৈভব সূর্যবংশী:

আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হলে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বৈভব সূর্যবংশী কমলা টুপি জয়ের নজির সৃষ্টি করবেন। শুধু কমলা টুপি নয়, বৈভব আরও দুটি বড় পুরস্কার অর্জনের দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। এবং, সবগুলোই তিনি পেয়েছেন।

সর্বাধিক মূল্যবান ক্রিকেটাদের তালিকায় বর্তমানে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন বৈভব। তাঁর পয়েন্ট ৪৩৬.৫। তাঁর কাছাকাছি কাগিসো রাবাডা আর শুভমন গিল থাকলেও, ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স না করতে পারলে বৈভবকে টপকানো তাঁদের পক্ষে কঠিন।

অন্যদিকে, উদীয়মান ক্রিকেটারের পুরস্কারের ক্ষেত্রেও বৈভব শীর্ষস্থানে রয়েছেন। তাঁর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন আয়ুষ মাত্রে, কার্তিক শর্মা আর সমীর রিজভির মতো প্রতিযোগীরা। তাই বলাই বাহুল্য, একদিকে কমলা টুপি, এমভিপি আবার উদীয়মান ক্রিকেটারের পুরস্কার, আইপিএল ২০২৬ সিজন এবার বৈভব সূর্যবংশীর নামেই লেখা থাকল।

আরো পড়ুন: RCB WON IPL 2026: এটাও আরসিবির যুগ, পরপর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল বিরাটরা!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে