CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

ঋষভ পন্থ পদত্যাগ করতেই লখনউ শিবিরে পরবর্তী অধিনায়কের খোঁজ শুরু! কে হবেন লখনউয়ের অধিনায়ক?

পরপর দুটি মরসুমে হতাশাজনক পারফরম্যান্স করে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে গিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। তারপর থেকেই প্রশ্ন উঠেছে, আগামী সিজনে লখনউ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক তাহলে কে হবেন? এই নিয়ে নিজের মতামত জানিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিশ্লেষক আকাশ চোপড়া। কী বললেন তিনি?

Rishabh Pant captaincy change
Rishabh Pant captaincy change

পরপর দুটি মরসুমে হতাশাজনক পারফরম্যান্স করে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে গিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। তারপর থেকেই প্রশ্ন উঠেছে, আগামী সিজনে লখনউ সুপার জায়ান্টস-এর নতুন অধিনায়ক তাহলে কে হবেন? এই নিয়ে নিজের মতামত জানিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিশ্লেষক আকাশ চোপড়া।

লখনউ অধিনায়ক হওয়ার দৌড়ে মিচেল মার্শ এবং এডেন মার্করাম!

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আকাশ চোপড়া বলেন, তাঁর মতে লখনউ শিবিরের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে মিচেল মার্শ এবং এডেন মার্করাম সবচেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর যুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক স্তরে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন দু’জনেই। এমনকি দল পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে তাঁদের।

বর্তমানে মার্শ অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে রয়েছেন। মার্করামের নেতৃত্বে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল দক্ষিণ আফ্রিকা। তাই লখনউর নেতৃত্ব প্রদানের জন্য এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের মধ্যেই কোনও একজনকে বেছে নিতেই পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া। 

আরো পড়ুন: IPL 2026 Prize Money: বৈভব একাই পেল ৫টি পুরস্কার, আর কে কী জিতলেন, চ্যাম্পিয়ন হয়ে আরসিবি কত টাকা পেল?

লখনউ অধিনায়ক হওয়ার দৌড়ে জশ ইংলিস আর নিকোলাস পুরান!

জশ ইংলিস এবং নিকোলাস পুরানের নাম উল্লেখ করেন আকাশ চোপড়া। অস্ট্রেলিয়ার এক দিনের দলের জশ ইংলিস অধিনায়কত্ব করেছেন। অতীতে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দিয়েছেন নিকোলাস পুরান। আকাশ চোপড়ার মতো, নেতৃত্বের অভিজ্ঞতা আর ধারাবাহিকতা অনুসারে সবচেয়ে উপযুক্ত বিকল্প মার্শ ও মার্করামই।

২৭ কোটির ঋষভ পন্থে ব্যর্থতা লখনউ শিবিরের:

প্রসঙ্গত, দু-বছর আগে আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে দলে নেয় লখনউ। আইপিএলের ইতিহাসে এটি অন্যতম বড় চুক্তি। যদিও তাঁর নেতৃত্বে আগের দুই মরসুমে প্রত্যাশিত সাফল্য আসেনি দলে। ২০২৫ সালে ১২ পয়েন্ট অর্জন করে সপ্তম স্থানে শেষ করে লখনউ। আর ২০২৬ মরসুমে মাত্র চার ম্যাচে জয়লাভ করে ৮ পয়েন্ট নিয়ে তারা শেষ করে লিগ তালিকার একেবারে শেষে।

লখনউ কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চেয়েছেন পন্থ নিজেই। সেই অনুরোধ দলের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। এখন একটাই প্রশ্ন ক্রিকেট মহলে, আগামী আইপিএল সিজনে লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্বের দায়িত্ব কার হাতে যায়!

আরো পড়ুন: চাকরি যাচ্ছে গৌতম গম্ভীরের? এবার নতুন কোচ বেছে নিচ্ছে বিসিসিআই!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 238 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে