CSE
Toss Index1,399.9 +2.50%Match Index1,630.3 −3.75%Twenty20 International · CSXM10 ENG vs IND −3.75%M9 ENG vs IND −1.25%M8 ENG vs IND +5.00%M7 FIN vs POR +5.00%M6 FIN vs POR +0.00%M5 FIN vs POR +5.00%M4 SWE vs POR +5.00%M3 ENG vs IND +0.00%M2 SWE vs POR −3.00%M1 SWE vs POR +2.50%Toss Index1,399.9 +2.50%Match Index1,630.3 −3.75%Twenty20 International · CSXM10 ENG vs IND −3.75%M9 ENG vs IND −1.25%M8 ENG vs IND +5.00%M7 FIN vs POR +5.00%M6 FIN vs POR +0.00%M5 FIN vs POR +5.00%M4 SWE vs POR +5.00%M3 ENG vs IND +0.00%M2 SWE vs POR −3.00%M1 SWE vs POR +2.50%
নিউজ

আইপিএলকে কাজে লাগিয়ে ভারতীয় দলে এন্ট্রি নিতে কোনো খামতি রাখতে চান না শুভমন গিল!

ভারতের টি-২০ বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন শুভমন গিল। তবে আইপিএল ২০২৬-এ ব্যাট হাতে দারুন পারফরম্যান্স করে ফের জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তিনি। একের পর এক ম্যাচে গুজরাতের অধিনায়ক হিসেবে ধারাবাহিক রান তুলে কমলা টুপির দৌড়ে দুই নম্বরে উঠে এসেছেন শুভমন গিল।

Shubman Gill India call back
Shubman Gill India call back

জাতীয় টি-২০ দলে ফিরতে চান শুভমন!

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র বিপক্ষে আইপিএল ফাইনালের পূর্বে জাতীয় টি-২০ দলে ফিরে আসার ইচ্ছার কথা শুভমন স্পষ্টভাবে জানিয়েছেন। তিনি জানান, দেশের হয়ে টি-২০ ক্রিকেটে ফের সুযোগ পেলে এবং তিনি খেলতে পারলে খুবই খুশি হবেন বলে জানান। শুধু তাই নয়, আগামী দিনে নিজের খেলায় আরও উন্নতি করার ইচ্ছে রয়েছে তাঁর। টেস্ট, ওয়ান ডে ক্রিকেট এবং টি-২০, এই তিন ধরনের ক্রিকেটেই আরও ভালো ব্যাটার হিসেবে নিজেকে গড়ে তুলতে চান শুভমন গিল

নিয়মিত প্রস্তুতি আর পরিকল্পনায় সতেজ শুভমন!

শুভমনের মতে, ক্রিকেট হল এমন এক খেলা যেখানে পুরোপুরি নিখুঁত হওয়া কখনও সম্ভব নয়। যদিও সেই লক্ষ্য নিয়ে নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। তিনি জানান, নিয়মিত প্রস্তুতি আর পরিকল্পনাই মানসিকভাবে তাঁকে সতেজ রাখে। আগামী ম্যাচ, সিরিজ কিংবা চ্যালেঞ্জের জন্য কী কী করতে হবে, সে নিয়ে স্পষ্ট ধারণা দিয়েই প্রস্তুতি নেন তিনি। ব্যক্তিগত আর দলগত সাফল্যের জন্য তিনি প্রয়োজনীয় বিষয়গুলোর উপরই সর্বাধিক গুরুত্ব দেন। 

আরো পড়ুন: যে খেলোয়াড়কে কিনতে কেকেআর ২৫ কোটি টাকা খরচ করেছিল, তিনিই পাকিস্তানে ফ্লপ! জানেন, কী ঘটল?

আইপিএলে শুভমনের পারফরমেন্স:

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রীতিমত ঝলসে উঠেছে শুভমনের ব্যাট। ১৫ ম্যাচে ৪৮.১৩ গড়ে তিনি ৭২২ রান করেছেন। তাঁর ব্যাট থেকে একটি শতরান আর ছয়টি অর্ধশতরান এসেছে। তাঁর স্ট্রাইক রেট ১৬৩.৭১।

আন্তর্জাতিক টি-২০-তেও শুভমনের অভিজ্ঞতা রয়েছে। ভারতের হয়ে ৩৬টি টি-২০ ম্যাচে ৮৬৯ রান করেছেন তিনি। তাঁর গড় ২৮.০৩। স্ট্রাইক রেট ১৩৮.৫৯। তাই খুব দ্রুতই হয়তো ভারতের টি-২০ দলে প্রত্যাবর্তন করতে পারেন শুভমন। জাতীয় দলের জার্সিতে ফের নিজেকে নিজেকে প্রমাণ করতে মরিয়া তারকা ব্যাটার।

আরো পড়ুন: ঋষভ পন্থ পদত্যাগ করতেই লখনউ শিবিরে পরবর্তী অধিনায়কের খোঁজ শুরু! কে হবেন লখনউয়ের অধিনায়ক?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে