CSE
Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%
নিউজ

আইপিএল ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়ে তো বিপুল টাকা পেল আরসিবি, কিন্তু এদিকে বৈভবেরও 'ঝুলি' ভরে দিল বিসিসিআই!

শেষ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারেও চ্যাম্পিয়ন। গুজরাত টাইটান্সক হারিয়ে রবিবার ফাইনালের ট্রফি ঘরে তুলল বিরাট কোহলিদের দল। এই নিয়ে পরপর দুবার আইপিএল ট্রফি জেতার নতুন নজির গড়ল বেঙ্গালুরু। চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে এদিন আইপিএল খেলা একাধিক ক্রিকেটার পুরস্কারও পেলেন। সেই তালিকায় রয়েছেন বৈভব সূর্যবংশী থেকে শুরু করে কাগিসো রাবাডা সহ আরও অনেকে। দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হিসেবে বিশাল অঙ্কের উপার্জন করেছে বেঙ্গালুরুও। কত পেল বেঙ্গালুরু? কারা পেল পুরস্কার?

Virat Kohli Vaibhav Suryavanshi IPL 2026 prize
Virat Kohli Vaibhav Suryavanshi IPL 2026 prize

শেষ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারেও চ্যাম্পিয়ন। গুজরাত টাইটান্সক হারিয়ে রবিবার ফাইনালের ট্রফি ঘরে তুলল বিরাট কোহলিদের দল। এই নিয়ে পরপর দুবার আইপিএল ট্রফি জেতার নতুন নজির গড়ল বেঙ্গালুরু। চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে এদিন আইপিএল খেলা একাধিক ক্রিকেটার পুরস্কারও পেলেন। সেই তালিকায় রয়েছেন বৈভব সূর্যবংশী থেকে শুরু করে কাগিসো রাবাডা সহ আরও অনেকে।

কত করে টাকা পেল আইপিএল দলগুলি?

এবারের আইপিএলে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রাইজ পুল রেখেছিল ৪৬ কোটির। বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ার তারা পেল ২০ কোটি টাকা পুরস্কার। রানার্স আপ হওয়া গুজরাত পেয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। তৃতীয় স্থানাধিকারী দল রাজস্থানকে দেওয়া হয়েছে ৭ কোটি টাকা। তাছাড়া আইপিএলে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকা সানরাইজার্স হায়দরাবাদ পাচ্ছে ৬ কোটি ৫০ লাখ। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড হিসেবে পাঞ্জাবকে দেওয়া হয়েছে ১০ লাখ।

আরো পড়ুন: Chris Gayle of Jharkhand: ঝাড়খণ্ডের ক্রিস গেইল-কে চেনেন? ইনিই আইপিএলের একমাত্র 'আদিবাসী' ক্রিকেটার!

ব্যাটে বলে খেলে নজির গড়ল কারা? 

এবারের আইপিএলে সকল প্লেয়ার তাঁদের নিজেদের মতো করে যথাসাধ্য চেষ্টা করেছেন। কেউ ব্যাট হাতে, আবার কেউ আবার নিজের দুর্দান্ত বোলিং বা ফিল্ডিং দিয়ে সকলের মন জিতে নিয়েছেন। সেই সূত্র ধরেই নিজেদের কঠোর পরিশ্রমের ফল পেলেন প্লেয়াররা। এবারের আইপিএলে ৭০০-এর বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জিতে নিলেন বৈভব সূর্যবংশী। একই সঙ্গে ১০ লাখ টাকা পেয়েছেন তিনি। এবার পার্পল ক্যাপ জিতে কাগিসো রাবাডা ১০ লাখ টাকা পেয়েছেন।

আরো পড়ুন: RCB: এমন এক সুযোগ পেল আরসিবি যা এর আগে আইপিএলে কেউ পায়নি! সত্যিই চমকে দেওয়ার মতো...!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে