CSE
Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%Toss Index579.4 −0.11%Match Index581.3 +1.64%TIX-CPL2675.7 −0.11%TIX-TNPL2670.8 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3571 ABF vs BT +0.00%M3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%
নিউজ

আইপিএলের চাকচিক্যে মহা সমস্যায় জড়িয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট! সমস্যা সমাধানে নতুন উদ্যোগ শাহের বোর্ডের!

দিনকে দিন বেড়েই চলেছে টি-২০ লিগের জনপ্রিয়তা। মানুষের হাতে এখন সময় যেমন কম, তেমনই এখন ধৈর্যও কম। আর টি-২০ ক্রিকেটের কথা বলতে গেলে ভারতে এর জনপ্রিয়তা একটু বেশিই। প্রতি বছর একপ্রকার নতুন নতুন লিগ শুরু হচ্ছে। এদিকে আইপিএলের মতো লিগে দলের সংখ্যা বাড়িয়ে আরও বড় প্রতিযোগিতা আয়োজনের ভাবনাও চলছে।

Jay Shah IPL plan
Jay Shah IPL plan

দিনকে দিন বেড়েই চলেছে টি-২০ লিগের জনপ্রিয়তা। মানুষের হাতে এখন সময় যেমন কম, তেমনই এখন ধৈর্যও কম। আর টি-২০ ক্রিকেটের কথা বলতে গেলে ভারতে এর জনপ্রিয়তা একটু বেশিই। প্রতি বছর একপ্রকার নতুন নতুন লিগ শুরু হচ্ছে। এদিকে আইপিএলের মতো লিগে দলের সংখ্যা বাড়িয়ে আরও বড় প্রতিযোগিতা আয়োজনের ভাবনাও চলছে। আর এই সবের ফলে বেশ সমস্যার সম্মুখীন হচ্ছে আইসিসি। কেননা, দ্বিপাক্ষিক সিরিজ বা বিশ্বকাপের মতো প্রতিযোগিতাগুলি কখন আয়োজন করা হবে, সেই সময় খুঁজতে কার্যত হয়রান বিশ্বক্রিকেটের এই নিয়ামক সংস্থা।

টি-২০ লিগের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে আইসিসি!

বর্তমানে প্রতিনিয়তি বিভিন্ন লিগ থেকে অনুরোধ পাচ্ছে আইসিসি। এমনকি লিগের সময় আরও বাড়ানোরও অনুরোধ করা হচ্ছে। আর তাতে আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডার তৈরিতে বেশ সমস্যা তৈরি হচ্ছে জয় শাহের নেতৃত্বাধীন বোর্ডের। কারণ, এখন আইপিএল বাদেও দক্ষিণ আফ্রিকায় এসএ২০, আবু ধাবিতে ইন্টারন্যাশনাল টি-২০, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডে দ্য হান্ড্রেড, ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলে। চলতি বছরের শেষদিকে ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথাও রয়েছে। আর তাই এত লিগের চাপে কার্যত সমস্যায় পড়তে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে।

আরো পড়ুন: এর আগে কখনও হয়নি, সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ ঘোষণা করে দিল ভারত!

এ বিষয়ে ঠিক কী জানাচ্ছে আইসিসি?

এ সম্পর্কে আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে যে, “প্রতিনিয়ত বিশ্ব জুড়ে লিগ যে ভাবে বেড়ে চলেছে তাতে যথেষ্ট চিন্তায় রয়েছে আইসিসি। এই পরিস্থিতির সমাধানে একটি কমিটিও গঠন করা হয়েছে। আর তারা খতিয়ে দেখবে কীভাবে একই ক্যালেন্ডারে লিগ ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটকেও সমানভাবে জায়গা দেওয়া যায়।”

এইক্ষেত্রে শুধুমাত্র সময় দেখলেই হবে না, কোন লিগে কোন তারকারা খেলছেন সেই দিকেও নজর রাখতে হবে আইসিসিকে। ভারতীয় ক্রিকেটারেরা আইপিএল বাদে কোনও লিগ খেলেন না। কিন্তু বিদেশি ক্রিকেটারেরা বিভিন্ন লিগেই খেলেন। ফলত, দেশের হয়ে তাঁদের পাওয়া যাবে কি না, তা নিয়েও বেশ সংশয় রয়েছে।

লিগ ক্রিকেটে টাকা বেশি:

যেহেতু লিগ ক্রিকেটে টাকা অনেকটাই বেশি, তাই ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো দেশের অনেক ক্রিকেটার দেশের হয়ে খেলার বদলে লিগ ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নিকোলাস পুরান, হেনরিখ ক্লাসেনের মতো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। তাতে করে সমস্যা আরও বাড়ছে। আর এই সমস্যার সমাধান খুব একটা সহজ নয়। একথা আইসিসিও জানে। তাই কমিটি গড়েই একপ্রকার পরিস্থিতির মোকাবিলা করতে চাইছে তারা।

আরো পড়ুন: টানা দু'বার আইপিএল চ্যাম্পিয়নরা পরের বছরে এই ম্যাচে পাবে না 'মূল্যবান' ক্রিকেটারকে! কিন্তু কেন?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে