CSE
Toss Index580.1 +1.56%Match Index581.3 +1.64%TIX-TNPL2670.8 +1.56%TIX-CPL2675.7 +2.36%Tamil Nadu Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%Toss Index580.1 +1.56%Match Index581.3 +1.64%TIX-TNPL2670.8 +1.56%TIX-CPL2675.7 +2.36%Tamil Nadu Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%
নিউজ

ভারতীয় দলে জম্মু-কাশ্মীরের পেসারকে নিয়ে আবারও নাটক শুরু! বিতর্ক পৌঁছাল চরমে!

আফগানিস্তানের বিপক্ষে ৬ জুন থেকে শুরু হচ্ছে একমাত্র টেস্ট ম্যাচ। সেই ম্যাচের দল নির্বাচন নিয়েই তৈরি হয়েছে জোড় বিতর্ক। প্রথমে ভারতীয় দলে জম্মু-কাশ্মীরের তরুণ পেসার আকিব নবিকে জায়গা না দেওয়া হলেও শেষ পর্যন্ত আবারও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁকে। যদিও আপাতত তাঁকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে। তাহলে কি মাঠে নামার সুযোগে পাবেন নবি?

Auqib Nabi Jammu and Kashmir pacer
Auqib Nabi Jammu and Kashmir pacer

আফগানিস্তানের বিপক্ষে ৬ জুন থেকে শুরু হচ্ছে একমাত্র টেস্ট ম্যাচ। সেই ম্যাচের দল নির্বাচন নিয়েই তৈরি হয়েছে জোড় বিতর্ক। প্রথমে ভারতীয় দলে জম্মু-কাশ্মীরের তরুণ পেসার আকিব নবি-কে জায়গা না দেওয়া হলেও শেষ পর্যন্ত আবারও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁকে। যদিও আপাতত তাঁকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে।

রিজার্ভ ক্রিকেটার হিসেবে ভারতীয় দলে নবি!

আফগানিস্তান-এর বিপক্ষে ৬ জুন থেকে শুরু হচ্ছে একমাত্র টেস্ট ম্যাচ। সেই ম্যাচের দল নির্বাচন নিয়েই তৈরি হয়েছে জোড় বিতর্ক। প্রথমে ভারতীয় দলে জম্মু-কাশ্মীরের তরুণ পেসার আকিব নবিকে জায়গা না দেওয়া হলেও শেষ পর্যন্ত আবারও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁকে। যদিও আপাতত তাঁকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে।

কোনও পেসার চোট পেলে তবেই সুযোগ পাবেন নবি!

একটি প্রতিবেদনে জানা গিয়েছে, কোনও পেসার যদি চোট পান, তবেই মূল দলে নবি সুযোগ পাবেন। ফলস্বরূপ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে আকিব নবির অভিষেক হওয়ার সম্ভাবনা বেশ কম বলে ধরে নেওয়া হচ্ছে।

আরো পড়ুন: টি-২০ স্কোয়াডে এবার জায়গা হল বিরাট কোহলির, এদিকে বাদ পড়লেন শুভমন! ওপেনিংয়ে থাকবে বৈভব?

প্রথম দলে নবির নাম মাথায় বিরক্ত ক্রিকেটপ্রেমীরা:

প্রথমে দল ঘোষণায় নবির নাম না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেন অনেক ক্রিকেটপ্রেমী। এই নিয়ে প্রশ্ন তুললে নির্বাচক প্রধান অজিত আগরকর বলেন, গত দু'বছর নবি ঘরোয়া ক্রিকেটে দারুন পারফরম্যান্স করেছেন। যদিও ভারতের মাটিতে খেলার বিষয়ে দলের ভারসাম্যের কথা বিবেচনা করে অতিরিক্ত পেসার নেওয়া সম্ভব না হওয়ার কারণেই তাঁকে বাদ দেওয়া হয়।

যদিও তাঁর সেই ব্যাখ্যায় একেবারেই সন্তুষ্ট নন ক্রিকেটপ্রেমীদের একাংশ। তাঁরা দাবি করেছেন, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্য অর্জন করা যদি জাতীয় দলে সুযোগ পাওয়ার আসল মাপকাঠি হয়, তবে আকিব নবিকে বাদ দেওয়ার কোনও কারণ নেই।

কী বলছে পরিসংখ্যান:

পরিসংখ্যানও নবির পক্ষেই। আগের রঞ্জি মরশুমে মাত্র ১২.৫৭ গড়ে ৬০টি উইকেট তুলেছিলেন ২৪ বছর বয়সি জম্মু কাশ্মীরের এই পেসার। বাংলা ও কর্নাটকের বিপক্ষে নক-আউট ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি, দলের শিরোপা জয়ে বড় ভূমিকা নেন।

অন্যদিকে, নবির বদলে দলে সুযোগ দেওয়া হয়েছে পঞ্জাবের পেসার গুর্নুর ব্রারকে। গত রঞ্জি সিজনে তাঁর ঝুলিতে ২৩টি উইকেট ছিল। সেদিক থেকে নবির দুর্দান্ত পারফরমেন্সের পরিসংখ্যান সামনে আসতেই সমালোচনা শুরু হয় নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে। বিতর্ক চরম আকার নেওয়ার আগেই ফলে অন্তর্ভুক্ত করা হল আকিব নবিকে। যদিও রিজার্ভ বেঞ্চে সুযোগ পাওয়ায় তিনি আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে সুযোগ পাবেন কি না, সেই রয়েছে অনিশ্চয়তা।

আরো পড়ুন: আইপিএলের চাকচিক্যে মহা সমস্যায় জড়িয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট! সমস্যা সমাধানে নতুন উদ্যোগ শাহের বোর্ডের!

ট্যাগ:IndiaAuqib Nabi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে