CSE
Toss Index580.1 +1.56%Match Index581.3 +1.64%TIX-TNPL2670.8 +1.56%TIX-CPL2675.7 +2.36%Tamil Nadu Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%Toss Index580.1 +1.56%Match Index581.3 +1.64%TIX-TNPL2670.8 +1.56%TIX-CPL2675.7 +2.36%Tamil Nadu Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%
নিউজ

আইপিএলের চেয়িরম্যান ললিত মোদী সুস্মিতা সেনের সাথে সম্পর্ক নিয়ে কোন চাঞ্চল্যকর কাহিনী ফাঁস করলেন?

ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন-এর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে বেশকিছু মন্তব্য করেন। তাঁর করা সেই মন্তব্য নিয়েই শুরু হয়েছে নতুন করে চর্চা। কী এমন বললেন ললিত মোদী?

Lalit Modi on Sushmita Sen
Lalit Modi on Sushmita Sen

ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন-এর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে বেশকিছু মন্তব্য করেন। তাঁর করা সেই মন্তব্য নিয়েই শুরু হয়েছে নতুন করে চর্চা।

সুস্মিতার ‘কেপ্ট বয়ফ্রেন্ড’ আইপিএলের চেয়ারম্যান ললিত মোদী!

প্রায় সাড়ে তিন ঘণ্টার ধরে ওই পডকাস্টে সুস্মিতা সেনের প্রশংসা করে ললিত মোদী জানান, তাঁকে ‘গোল্ড ডিগার’ বলা একেবারেই ভুল। তাঁর মতে, সুস্মিতা হলেন একজন স্বনির্ভর এর সফল নারী। তিনি নিজের যোগ্যতা দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। পাশাপাশি, নিজেকে সুস্মিতার ‘কেপ্ট বয়ফ্রেন্ড’ অর্থাৎ ‘রক্ষিত প্রেমিক’ বলেও উল্লেখ করেন ললিত মোদী।

'কেপ্ট বয়ফ্রেন্ড’ শব্দবন্ধটির অর্থ কী? 

 বর্তমানে পপ সংস্কৃতিতে ‘কেপ্ট বয়ফ্রেন্ড’ শব্দবন্ধটি বহুল ব্যবহৃত ও চর্চিত একটি পরিভাষা। সাধারণভাবে 'কেপ্ট বয়ফ্রেন্ড’ কথার অর্থ হল এমন একতো সম্পর্ক, যেখানে আর্থিক ব্যয়ের বড় অংশ কিংবা সম্পূর্ণ দায়িত্ব বহন করেন একজন সঙ্গী। পাশাপাশি, সম্পর্কের অন্যান্য দিক সামলান অন্য সঙ্গী। যদিও শব্দটির অর্থ আর ব্যবহার বিভিন্ন সমাজ-সংস্কৃতিতে ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়।

আরো পড়ুন: এখনও স্বপ্নপূরণ বাকি, বৈভবের বাবার মতে 'আসল ক্রিকেট' কোনটি? কীভাবে বাবার স্বপ্ন পূরণ করবে বৈভব?

ললিত মোদীর অতীত:

এদিকে, বারবার আলোচনায় উঠে আসে ললিত মোদীর অতীতও। ২০১০-এর আইপিএলের পর সম্প্রচার স্বত্ব বণ্টন সহ নতুন ফ্র্যাঞ্চাইজি নিলামে অনিয়ম করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। যখন তিনি সোশ্যাল মিডিয়ায় শশী থারুরের তৎকালীন স্ত্রী সুনন্দা পুষ্কর-সহ, কোচি আইপিএল দলের শেয়ারহোল্ডারদের তথ্য প্রকাশ্যে নিয়ে আসে, তখন বিতর্কের সূত্রপাত হয়।

২০১৩ সালে নিষিদ্ধ ঘোষণা বিসিসিআইয়ের:

এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন শশী থারুর। পরবর্তীকালে আইপিএলের আর্থিক লেনদেন প্রসঙ্গে তদন্ত শুরু হলে, ভারত ছেড়ে যুক্তরাজ্যে চলে যান ললিত মোদী। পরবর্তীতে তাঁকে আইপিএল কমিশনারের পদ থেকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সরিয়ে দেয়। ২০১৩ সালে ললিত মোদীযে সারাজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করে বিসিসিআই।

সুস্মিতা সেনের প্রতিক্রিয়া:

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেনকে নিয়ে ললিত মোদীর মন্তব্য সামনে আসতেই নতুন করে চর্চার শুরু হয়েছে। যদিও এই বিষয়ে সুস্মিতা সেন এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি।

আরো পড়ুন: ভারতীয় দলে জম্মু-কাশ্মীরের পেসারকে নিয়ে আবারও নাটক শুরু! বিতর্ক পৌঁছাল চরমে!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে