CSE
Toss Index580.1 +1.56%Match Index581.3 +1.64%TIX-TNPL2670.8 +1.56%TIX-CPL2675.7 +2.36%Tamil Nadu Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%Toss Index580.1 +1.56%Match Index581.3 +1.64%TIX-TNPL2670.8 +1.56%TIX-CPL2675.7 +2.36%Tamil Nadu Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%
নিউজ

বেঙ্গালুরুতে ফিটনেস পরীক্ষা দিতে হবে হার্দিককে, ধোঁয়াশা থাকছে রোহিত শর্মাকে নিয়েও!

আসন্ন আফগানিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচের ওয়ান ডে সিরিজকে সামনে রেখে হার্দিক পাণ্ডিয়া ভারতীয় দলে কামব্যাক করার প্রস্তুতি শুরু করেছেন। দীর্ঘ বিরতির পর ওডিআই স্কোয়াডে তাঁকে রাখা হয়েছে। তবে মাঠে নামার পূর্বে ফিটনেস পরীক্ষায় আগে তাঁকে উত্তীর্ণ হতে হবে। ফিটনেস পরীক্ষায় কি উত্তীর্ণ হবেন হার্দিক?

Rohit Sharma Hardik Pandya fitness
Rohit Sharma Hardik Pandya fitness

আসন্ন আফগানিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচের ওয়ান ডে সিরিজকে সামনে রেখে হার্দিক পাণ্ডিয়া ভারতীয় দলে কামব্যাক করার প্রস্তুতি শুরু করেছেন। দীর্ঘ বিরতির পর ওডিআই স্কোয়াডে তাঁকে রাখা হয়েছে। তবে মাঠে নামার পূর্বে ফিটনেস পরীক্ষায় আগে তাঁকে উত্তীর্ণ হতে হবে।

সেন্টার অব এক্সেলেন্সে থাকবেন হার্দিক পান্ডেয়া!

গত বছর মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষবার নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জার্সিতে ওয়ান ডে ম্যাচ খেলেন হার্দিক। আগামী বছরের ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে তাঁকে আবারো দলে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। জানা গেছে, সিরিজ শুরু হওয়ার আগে বেঙ্গালুরুর বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে প্রায় এক সপ্তাহ মেডিকেল টিমের তত্ত্বাবধানে তিনি থাকবেন। মঙ্গলবার রাতের মধ্যেই হার্দিকের সেখানে পৌঁছানোর কথা রয়েছে। বুধবার থেকেই তাঁর ফিটনেস ড্রিল শুরু হবে।

আফগানিস্তান সিরিজে হার্দিক মাঠে নামবেন কি?

প্রসঙ্গত, আইপিএলের সময় পিঠে চোটের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক তিনটি ম্যাচে মাঠে নামতে পারেননি। এর আগে ভাইরাল জ্বরের জন্য তাঁকে কয়েকটি ম্যাচ মিস করতে হয়। তবে দলের শেষ দুই ম্যাচে খেলেছিলেন হার্দিক। যদিও হার্দিকের শারীরিক অবস্থা ৫০ ওভারের ক্রিকেটের চাপ নেওয়ার অবস্থায় আছে কি না, সেটা খতিয়ে দেখতে চায় বোর্ডের মেডিকেল টিম। তাদের ছাড়পত্র পেলে তবে আফগানিস্তান সিরিজে তিনি মাঠে নামতে পারবেন।

আরো পড়ুন: এই সুন্দরী অ্যাঙ্কর বৈভব সূর্যবংশীর প্রেমে পড়েছেন! জানেন, কে এই আ্যাঙ্কর?

সেন্টার অব এক্সেলেন্সে দেখা যাবে ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও:

অন্যদিকে, সেন্টার অব এক্সেলেন্সে ভারত অধিনায়ক রোহিত শর্মা-কেও দেখা যেতে পারে। আইপিএলের মাঝামাঝি সময়ে হ্যামস্ট্রিং চোটের পেয়ে পাঁচটি ম্যাচ তিনি খেলতে পারেননি। যদিও ঠিক কবে বেঙ্গালুরুতে পৌঁছবেন তিনি, সেটা এখনও স্পষ্ট নয়। চোটের প্রভাব এতটাই বেশি ছিল যে, আইপিএলে যে ম্যাচগুলো তিনি খেলেছেন, সেগুলিতে রোহিত ফিল্ডিংও করেননি।

রোহিত যদি পুরোপুরি ফিট না নন, তবে প্রথম একাদশে উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষান সুযোগ পেতে পারেন। ইতিমধ্যেই স্কোয়াডে তিনি জায়গা পেয়েছেন। নির্বাচক, টিম ম্যানেজমেন্ট আর সমর্থকদের নজরে এখন ভারতীয় দলের দুই ভীষণ গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ফিটনেস আপডেট।

আরো পড়ুন: আইপিএলের চেয়িরম্যান ললিত মোদী সুস্মিতা সেনের সাথে সম্পর্ক নিয়ে কোন চাঞ্চল্যকর কাহিনী ফাঁস করলেন?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে