CSE
Toss Index580.1 +1.56%Match Index581.3 +1.64%TIX-TNPL2670.8 +1.56%TIX-CPL2675.7 +2.36%Tamil Nadu Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%Toss Index580.1 +1.56%Match Index581.3 +1.64%TIX-TNPL2670.8 +1.56%TIX-CPL2675.7 +2.36%Tamil Nadu Premier League 2026 · CSXM3570 VKK vs ITT +0.00%M3569 ABF vs GAW +1.64%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%
নিউজ

চাকরি যাচ্ছে নাকি গৌতম গম্ভীরের? ভারতীয় ক্রিকেট দলে নতুন কোচের 'এন্ট্রি' হচ্ছে?

আগামী ৬ জুন থেকে ভারতীয় ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছে। এরপরই তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ রয়েছে। এই গুরুত্বপূর্ণ সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল ভারতীয় দলের কোচিং স্টাফে। কী পরিবর্তন আনা হল?

Sairaj Bahutule could replace Gautam Gambhir
Sairaj Bahutule could replace Gautam Gambhir

আগামী ৬ জুন থেকে ভারতীয় ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছে। এরপরই তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ রয়েছে। এই গুরুত্বপূর্ণ সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল ভারতীয় দলের কোচিং স্টাফে।

ভারতীয় দলে স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে!

নতুন স্পিন বোলিং কোচ হিসেবে ভারতীয় দলে নিয়োগ করা হল প্রাক্তন ভারতীয় স্পিনার সাইরাজ বাহুতুলে-কে। তিনি কাজ করবেন প্রধান কোচ গৌতম গম্ভীর-এর অধীনে। দীর্ঘদিন ধরেই ৫৩ বছর বয়সী সাইরাজ বাহুতুলে ভারতীয় ক্রিকেটে কোচিং সহ খেলোয়াড় উন্নয়ন কার্যক্রমের সাথে যুক্ত।

আইপিএলের পর বাহুতুলে পেলেন নতুন দায়িত্ব!

২০২৬-র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাহুতুলে পঞ্জাব কিংস-এর কোচিং স্টাফের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। টুর্নামেন্ট শেষ হতেই জাতীয় দলের কোচিং স্টাফে তিনি যোগদান করার সুযোগ পান। ইতিপূর্বে কেরল ও বাংলা সিনিয়র পুরুষ দলে তিনি কোচের দায়িত্বও পালন করেছেন। এছাড়াও ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি রাজস্থান রয়্যালসের সাপোর্ট স্টাফের সদস্যও ছিলেন।

রাহুল দ্রাবিড়ের সঙ্গেও সময় কাটিয়েছেন বাহুতুলে:

পরবর্তীতে বাহুতুলে যোগ দেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে তিনি রাহুল দ্রাবিড়ের সাথে কাজের সুযোগ পান। জাতীয় দলের প্রধান কোচ থাকাকালীন দ্রাবিড় ভারত ‘এ’ দল সহ বিভিন্ন সিরিজে বাহুতুলে সাপোর্ট স্টাফ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন: পরের বছর আইপিএলে আর খেলবেন না প্যাট কামিন্স? বলে ফেললেন বড় কথা...!

আন্তর্জাতিক ক্রিকেটে বাহুতুলের সংক্ষিপ্ত স্মরণীয় অধ্যায়:

১৯৯৭ সালে ভারতের হয়ে সাইরাজ বাহুতুলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ২০০৩ সালে ভারতের হয়ে তিনি শেষ ম্যাচ খেলেন। ভারতীয় দলের হয়ে বাহুতুলে ২টি টেস্ট ও ৮টি ওডিআই ম্যাচে প্রতিনিধিত্বও করেছেন। টেস্টে ৩টি ও ওডিআইয়ে ২টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে বাহুতুলের উজ্জ্বল রেকর্ড:

তবে আন্তর্জাতিক পর্যায়ে সীমিত সুযোগ পান বাহুতুলে। ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত সফল ছিলেন তিনি। ১৮৮টি প্রথম-শ্রেণির ম্যাচে তিনি ৬৩০টি উইকেট তুলে নেন। আবার ১৪৩টি লিস্ট-এ ম্যাচে তিনি ১৯৭টি উইকেট শিকার করেন। ভারতীয় ক্রিকেটে বাহুতুলে মানেই অন্যতম সফল ঘরোয়া স্পিনার।

এখন জাতীয় দলের কোচিং স্টাফে বাহুতুলে যোগদান করে গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করে স্পিন বিভাগকে আগের তুলনায় আরোও শক্তিশালী করার দায়িত্ব পেলেন সাইরাজ বাহুতুলে। বর্তমানে কোচিং দলে গম্ভীরের সঙ্গে রয়েছেন ব্যাটিং কোচ শীতাংশু কোটাক, ফাস্ট বোলিং কোচ মর্নি মর্কেল, ফিল্ডিং কোচ টি দিলীপ ও সহকারী কোচ রায়ান টেন দুশখাতে।

আরো পড়ুন: বেঙ্গালুরুতে ফিটনেস পরীক্ষা দিতে হবে হার্দিককে, ধোঁয়াশা থাকছে রোহিত শর্মাকে নিয়েও!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে