CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

সূর্যকুমারের প্রতি আর কোনো ভরসা নেই নির্বাচকদের! তাহলে শেষমেষ কে হবেন টি-২০ ফরম্যাটের অধিনায়ক?

ভারতীয় ক্রিকেট দলে সূর্যকুমার যাদবের অধিনায়ক হিসেবে অধ্যায় শেষ। অধিনায়কত্ব তো দূরের কথা, টি-২০ বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে আর নাকি দলেই রাখতে চান না জাতীয় নির্বাচকেরা। এদিকে, অসাধারণভাবে আইপিএলে ফর্মে ফেরা শুভমন গিলকেও নেতৃত্বের জন্য ভাবা হচ্ছে না।

Suryakumar Yadav could be expelled
Suryakumar Yadav could be expelled

ভারতীয় ক্রিকেট দলে সূর্যকুমার যাদব-এর অধিনায়ক হিসেবে অধ্যায় শেষ। অধিনায়কত্ব তো দূরের কথা, টি-২০ বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে আর নাকি দলেই রাখতে চান না জাতীয় নির্বাচকেরা। এদিকে, অসাধারণভাবে আইপিএলে ফর্মে ফেরা শুভমন গিলকেও নেতৃত্বের জন্য ভাবা হচ্ছে না। সূর্যকুমারের পর অন্য এক ক্রিকেটারকে ভারতের টি-২০ ফরম্যাটের নেতৃত্বের দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা।

সূর্যকুমার বাদ, তাহলে কে হবেন টি-২০-র নতুন অধিনায়ক?

এ বিষয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, সূর্যকুমার যাদবকে আর জাতীয় দলের জন্যই ভাবা হচ্ছে না। ভবিষ্যতের দিকে তাকানোর পরিকল্পনা রয়েছে হেড কোচ গৌতম গম্ভীরের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৬ এবং ২৮ জুন দু’টি টি-২০ ম্যাচ রয়েছে ভারতের। ফলে সেই দলে সূর্যকুমারের থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গত কয়েক মাস ধরে তিনি ফর্মে না থাকায় নির্বাচকদের এই কাজ আরও সহজ হয়েছে।

টি-২০ ফরম্যাটের নেতৃত্ব নিয়ে কী জানাচ্ছে বিসিসিআই সূত্র?

বিসিসিআইয়ের এক কর্তা এ প্রসঙ্গে বলেছেন, ‘‘নির্বাচক কমিটি, বোর্ড এবং দল পরিচালন কমিটির আলোচনা হয়েছে। কোচ গম্ভীরও ছিলেন। টি-২০ দলের দায়িত্ব নতুন অধিনায়কের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা ঠিক, সূর্যকুমারের নেতৃত্বে দল টি-২০ বিশ্বকাপ জিতেছে। তাও সূর্যকুমারের ফর্ম এবং ভবিষ্যতের কথা ভেবে আমরা সিদ্ধান্ত নিচ্ছি।’’

আরো পড়ুন: ভারত এবার নিউজিল্যান্ডের সাথে মুখোমুখি হবে টি-২০, টেস্ট ও ওয়ানডে সিরিজে, হয়ে গেল বড় ঘোষণা!

টি-২০ দলের অধিনায়ক হিসাবে আগরকরদের পছন্দ শ্রেয়স আইয়ার:

 ৩১ বছর বয়সী ক্রিকেটার শ্রেয়স আইয়ার সম্প্রতি আইপিএলে ভালো খেলেছেন। অধিনায়ক হিসেবেও কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন। পঞ্জাব কিংসকে গত মরসুমে ফাইনালে তুলেছিলেন। এ বারও আইপিএলের শুরুর দিকে তাঁর পঞ্জাবকে যথেষ্ট অপ্রতিরোধ্য দেখিয়েছে। আর তাই শ্রেয়সের পারফরম্যান্স এবং নেতৃত্বে বেশ খুশি নির্বাচকেরা।

শ্রেয়সকে নিয়ে আপত্তি নেই কোচ গৌতম গম্ভীরেরও: 

শুভমন গিল টেস্ট এবং এক দিনের দলের নেতৃত্বে রয়েছেন। পাশাপাশি আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। কিন্তু তবুও তাঁকে ভারতের টি-২০ দলের অধিনায়ক করা হবে না। তাঁর চাপ বাড়াতে চাইছেন না ভারতীয় দলের কোচ। সূর্যকুমারের পর টি-২০ দলের জন্য শ্রেয়স আইয়ারের উপরই কার্যত আস্থা রাখতে চাইছেন তিনি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ঠিক কী হয়।

আরো পড়ুন: চাকরি যাচ্ছে নাকি গৌতম গম্ভীরের? ভারতীয় ক্রিকেট দলে নতুন কোচের 'এন্ট্রি' হচ্ছে?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে