CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%
নিউজ

আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে বাদ চলে গেলেন বিরাট কোহলি!

আইপিএলের ফাইনালে দারুন ইনিংস খেলে টানা দ্বিতীয়বার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করার পর জাতীয় দলের জার্সিতে এবার বিরাট কোহলিকে দেখার জন্য উদগ্রীব হয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। যদিও সেই আশায় আপাতত হতাশা দেখালো বিরাট কোহলির চোট সমস্যা। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে আন্তর্জাতিক সিরিজ় থেকে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি ছিটকে গিয়েছেন।

Virat Kohli injury
Virat Kohli injury

আইপিএলের ফাইনালে দারুন ইনিংস খেলে টানা দ্বিতীয়বার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কে চ্যাম্পিয়ন করার পর জাতীয় দলের জার্সিতে এবার বিরাট কোহলিকে দেখার জন্য উদগ্রীব হয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। যদিও সেই আশায় আপাতত হতাশা দেখালো বিরাট কোহলির চোট সমস্যা। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে আন্তর্জাতিক সিরিজ় থেকে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি ছিটকে গিয়েছেন। 

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন না বিরাট কোহলি!

এই খবর সামনে আসে বৃহস্পতিবার সকালে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে থেকে বিরাটের চোট নিয়ে কোনও ঘোষণাই করা হয়নি। যদিও সংবাদ সংস্থা পিটিআই-কে বোর্ডের এক কর্তা জানান, হ্যামস্ট্রিংয়ের সমস্যার জন্য আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ়ে বিরাট কোহলি খেলতে পারবেন না।

বিরাটকে নিয়ে উদ্বেগে ক্রিকেটমহল!

এই খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় ক্রিকেটমহল উদ্বিগ্ন। কারণ এর আগেই অনিশ্চয়তা তৈরি হয়েছে অধিনায়ক রোহিত শর্মার মাঠে নামা নিয়ে। আইপিএলে চ্যুট পাওয়ার জন্য একেবারে সেরে উঠতে পারলে তবেই মাঠে ফিরবেন রোহিত। এরই মধ্যে বিরাটের ছিটকে যাওয়ার খবর সামনে আসতেই বড় ধাক্কা পেল ভারতীয় দল। 

আরো পড়ুন: Who will be the Next Captain of India: ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? প্রকাশ্যে চলে এল নাম!

আইপিএলে বিরাট কোহলির ফর্ম:

সম্প্রতি বিরাট কোহলি দুর্দান্ত ছন্দে ছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ ম্যাচে তিনি ৫৬.২৫ গড়ে ৬৭৫ রান তুলেছেন। তাঁর ব্যাট থেকে একাধিক ম্যাচ জেতানো ইনিংস এসেছে। গত বছর জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে দারুন পারফরম্যান্স করেছিলেন বিরাট কোহলি। ১৩টি ম্যাচ খেলে ৬৫১ রান করেন। ছিল তিনটি শতরান ও চারটি অর্ধশতরান।

ইতিমধ্যেই টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে বিরাট অবসর নিয়েছেন। এখন তিনি শুধুমাত্র ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে খেলছেন। তাঁর প্রধান লক্ষ্য, ২০২৭-র একদিনের বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। সেই পরিস্থিতিতে তাঁর আফগানিস্তান সিরিজ় থেকে বেরিয়ে যাওয়া, তাঁর জন্যও বড় ধাক্কা।

আগামী ১৩ জুন থেকেই শুরু হচ্ছে ভারত আর আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে আন্তর্জাতিক সিরিজ়। যদিও বিরাটের পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, সেটা এখনও জানানো হয়নি। পরের ১৪ থেকে ১৯ জুলাইয়ের ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবে ভারত। সেই সিরিজ়ে বিরাট খেলবেন কি না, সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আরো পড়ুন: বিরাট-রোহিতের জন্য থাকছে VIP ট্রিটমেন্ট! রো-কো'র জন্য বিশেষ ব্যবস্থা করল বিসিসিআই!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে