CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

৭০ কোটি টাকার বিরাট ক্ষতিপূরণের আইনি নোটিশ পৌঁছে গেল সৌরভের সিএবি-র কাছে!

শুরু হতে চলেছে বেঙ্গল প্রো টি-২০ লিগ। তার আগেই বাংলা ক্রিকেটে দানা বাঁধলো নতুন বিতর্ক। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষতিপূরণের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠালো আরিভা স্পোর্টস প্রাইভেট লিমিটেড। অভিযোগ, টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব থেকে মাঝ পথেই সরিয়ে দেওয়া হয়েছে তাদের। সমস্ত অভিযোগ অস্বীকার করে সিএবি অবশ্য আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। পুরো ঘটনাটা ঠিক কী?

70 crore fraud case on CAB
70 crore fraud case on CAB

শুরু হতে চলেছে বেঙ্গল প্রো টি-২০ লিগ। তার আগেই বাংলা ক্রিকেটে দানা বাঁধলো নতুন বিতর্ক। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর বিরুদ্ধে অভিযোগ তুলে  ক্ষতিপূরণের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠালো আরিভা স্পোর্টস প্রাইভেট লিমিটেড। অভিযোগ, টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব থেকে মাঝ পথেই সরিয়ে দেওয়া হয়েছে তাদের। সমস্ত অভিযোগ অস্বীকার করে সিএবি অবশ্য আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে।

আরিভা স্পোর্টসের প্রশ্নের মুখে সিএবি!

আরিভা স্পোর্টসের অভিযোগ, ২০২৩-র ৫ অক্টোবর বেঙ্গল প্রো টি-২০ লিগ আয়োজনের চুক্তি হয় সিএবি-র সঙ্গে। প্রথম দু'বছর সংস্থাটি সফলভাবে টুর্নামেন্ট পরিচালনা করেছিল। তাদের দাবি, প্রথম বছর প্রায় ৭ কোটি ৬০ লক্ষ টাকা আর দ্বিতীয় বছর ৭ কোটি ২০ লক্ষ টাকা সিএবি লাভ করেছে। এই দুই বছরে তাদের মোট লাভ ১৪ কোটি ৮০ লাখ টাকা।

আরিভা স্পোর্টসের অভিযোগ কী?

সংস্থার অভিযোগ, প্রথম দুই বছরে সিএবি-র একাধিক চুক্তির বাইরের খরচ টানতে গিয়ে তাদের প্রায় আড়াই কোটি টাকা লস হয়। তবুও তৃতীয় সংস্করণ আয়োজনের তোড়জোড় শুরু করে তারা। তবে এই বছরের ১১ মার্চ বিজ্ঞপ্তি জারি করে সিএবি আগের চুক্তি বাতিল করে। নতুন আয়োজক হিসেবে দায়িত্ব দেয় জেএসডব্লিউ স্পোর্টসকে।

কী জানাল আরিভা স্পোর্টস:

আরিভা স্পোর্টস জানায়, তারা ৩০ মার্চ আইনি ভাবে জবাব দিলেও সিদ্ধান্তে অনড় সিএবি। তাদের দাবি, এই সিদ্ধান্তের জন্য সংস্থার প্রায় ৭০ কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। 

আরিভা স্পোর্টসের আইনি নোটিশ:

আইনি নোটিশে উল্লেখিত রয়েছে, আগের বছর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড গায়িকা সুনীধি চৌহানের অনুষ্ঠানের আয়োজনে প্রায় ৩ কোটি টাকা খরচ হয়। তবে এই ব্যয় চুক্তির আওতায় নয়। অনুষ্ঠানের টিকিট বিক্রি করে আয় করার পরিকল্পনা ছিল। তবে পরে দর্শকদের বিনামূল্যেই মাঠে প্রবেশের অনুমতি দেয় সিএবি।  যার ফলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে আরিভা স্পোর্টসকে।

আরো পড়ুন: Vaibhav-Virat Meeting: 'এক বিহারী, সবপে ভারী', আইপিএল জিতে বৈভবকে কাছে ঠিক কী বলেছিলেন বিরাট কোহলি?

আরিভা স্পোর্টসের জন্য সিএবি-র ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত:

এদিকে, সব অভিযোগ মানতে নারাজ সিএবি'র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। তাঁর দাবি,  সিএবি-র ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে আরিভা স্পোর্টসের জন্যই। তাঁর কথায়, এখনো প্রায় ২২ থেকে ২৪ জন ভেন্ডরের প্রাপ্য টাকা মেটানোই হয়নি। শুধু তাই নয়, সল্টলেকের যাদবপুর মাঠে ক্যাটারিং সংস্থার কাছে বাকি আছে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা। হিসেবে অনুযায়ী বকেয়ার পরিমাণ প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা।

সঞ্জয় দাসের আরও দাবি, একাধিক বৈঠকে ও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-এর উপস্থিতিতে বকেয়া মেটানোর জন্য আরিভাকে বলা হয়। তবে প্রতিশ্রুতি মিললেও, তা পালন করেননি আরিভা। তাই দায়িত্ব থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সিএবি'র দাবি, , ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ নিজেদের প্রাপ্য টাকার প্রায় সম্পূর্ণই পেয়েছে আরিভা। তাছাড়া আরিভা স্পোর্টস নিজে সুনীধি চৌহানের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়। টিকিট বিক্রির ব্যবস্থাও করে তারাই। তবে, দর্শকদের সাড়া না মেলার জন্য পরিকল্পনা সফল হয়নি। তাতে সিএবি-র কোনও হাত ছিল না। সিএবি-র একাংশের প্রশ্ন, টেন্ডার প্রক্রিয়া ছাড়া কেন প্রথমবার আরিভা স্পোর্টসকে টি-২০ লিগের দায়িত্ব দেওয়া হল? সেই প্রসঙ্গে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। টেন্ডার ডেকে স্বচ্ছ প্রক্রিয়ায় চুক্তি করলে এমন পরিস্থিতি হতো না বলেই অনেকের মত।

আরো পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে বাদ চলে গেলেন বিরাট কোহলি!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে