CSE
Toss Index637.7 −0.11%Match Index624.8 +0.94%TIX-CPL2670.2 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +0.00%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index624.8 +0.94%TIX-CPL2670.2 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +0.00%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

আইপিএল শেষ, কিন্তু তবুও বৈভবের ছক্কার শট কিছুতেই ভুলতে পারছেন না এই অলরাউন্ডার!

বৈভব সূর্যবংশী, বর্তমানে সবথেকে বেশি চর্চায় রয়েছেন এই ১৫ বছর বয়সী ব্যাটার। প্রথম ম্যাচে শূন্য রানে আউট করার খেসারত যে ঠিক এইভাবে দিতে হবে তা কখনও ভাবতেও পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। কেননা, পরের দুই ম্যাচেই হায়দরাবাদের বিরুদ্ধে ১০০ ও ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছে বৈভব। আর তার মধ্যে এলিমিনেটরে এসেছে ২৯ বলে ৯৭ রানের ইনিংস। আর সেই ইনিংসে হেরে যাওয়ার পরেই আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে হায়দরাবাদকে।

Liam Livingstone on Vaibhav Suryavanshi
Liam Livingstone on Vaibhav Suryavanshi

বৈভব সূর্যবংশী, বর্তমানে সবথেকে বেশি চর্চায় রয়েছেন এই ১৫ বছর বয়সী ব্যাটার। প্রথম ম্যাচে শূন্য রানে আউট করার খেসারত যে ঠিক এইভাবে দিতে হবে তা কখনও ভাবতেও পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। কেননা, পরের দুই ম্যাচেই হায়দরাবাদের বিরুদ্ধে ১০০ ও ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছে বৈভব। আর তার মধ্যে এলিমিনেটরে এসেছে ২৯ বলে ৯৭ রানের ইনিংস। আর সেই ইনিংসে হেরে যাওয়ার পরেই আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে হায়দরাবাদকে। আর বৈভবের সেই ইনিংস কোনোমতেই ভুলতে পারছেন না হায়দরাবাদের ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন

বৈভব সূর্যবংশীর ঝোড়ো ইনিংস কোনোমতেই ভুলতে পারছেন না লিয়াম লিভিংস্টোন!

আইপিএল ২০২৬-এ কার্যত বেঞ্চে বসেই কাটাতে হয়েছে লিয়াম লিভিংস্টোনকে। ডাগআউটে বসে বসেই তিনি বৈভবের ব্যাটের ঝড় দেখেছেন। আর এই মরশুমের আইপিএল শেষ হয়ে যাওয়ার পরেও তা ভুলতে পারছেন না ইংল্যান্ডের এই অলরাউন্ডার। ‘স্টিক টু ক্রিকেট’ নামের এক পডকাস্টে লিভিংস্টোন জানিয়েছেন যে, তিনি কাউকে এই রকম ব্যাট করতে দেখেননি।

আরো পড়ুন: বিশ্বকাপ জয়ের মাত্র ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব হারাচ্ছেন সূর্যকুমার, কিন্তু কেন সূর্যের সাথে এমনটা হল?

বৈভবকে নিয়ে কী বললেন লিয়াম লিভিংস্টোন?

সূত্রের খবর, বৈভব সম্পর্কে লিভিংস্টোন বলেন, “আমি এ রকম কাউকে ব্যাট করতে দেখিনি। আইপিএলে আমি সাত বছর খেলছি। অনেক ভালো ক্রিকেটারের সঙ্গে ও বিরুদ্ধে খেলেছি। কিন্তু এ রকম কাউকে দেখিনি।”

লিভিংস্টোন অবাক হয়েছেন বৈভবের এমন বিবর্তন দেখে: 

লিভিংস্টোনের মতে, খুব তাড়াতাড়ি নিজের ভুল শুধরে নিতে পারে রাজস্থান রয়্যালসের এই ১৫ বছর বয়সী ক্রিকেটার। লিভিংস্টোন বলেন, “ও খুব নিখুঁত শট খেলে। কোনও বল মিস্‌-হিট হয় না। আমরা প্রথম বার ওকে বাউন্সারে আউট করেছিলাম। তার পরেই সেই দুর্বলতা ও মিটিয়ে ফেলে। পরের ম্যাচে বাউন্সারকে অবলীলায় থার্ড ম্যান ও মিড উইকেটে উড়িয়েছে। যে দিকে বল করা হয়েছে সে দিকে ছক্কা মেরেছে। ইয়র্কার, স্লোয়ার, কাটার, ফুল টস, বাউন্সার, কোনও বলেই কাজ হয়নি। ওকে কোথায় বল করব? বোলারেরা কিছুই বুঝতে পারছিল না।” লিভিংস্টোনের মতে, তিনি খুব ভাগ্যবান যে তাঁকে বৈভবের সামনে বল করতে হয়নি। না হলে তাঁর হালও বাকিদের মতোই হত।

আরো পড়ুন: ৭০ কোটি টাকার বিরাট ক্ষতিপূরণের আইনি নোটিশ পৌঁছে গেল সৌরভের সিএবি-র কাছে!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে