CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় পেসার আকাশদীপ, কবে, কার সাথে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতের এই ক্রিকেটার?

জীবনের নতুন ইনিংস শুরু করার পথে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা ফাস্ট বোলার আকাশদীপ। চলতি মাসের শেষ সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। জানা গিয়েছে যে, তাঁর বিয়ে অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন। আকাশের হবু স্ত্রীর নাম অক্ষিতা রাজ। বিহারের মানিকপুর গ্রামের বাসিন্দা তিনি। কেমন প্রস্তুতি শুরু হল আকাশদীপের বিয়েতে?

Akashdeep marriage
Akashdeep marriage

জীবনের নতুন ইনিংস শুরু করার পথে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা ফাস্ট বোলার আকাশদীপ। চলতি মাসের শেষ সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। জানা গিয়েছে যে, তাঁর বিয়ে অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন। আকাশের হবু স্ত্রীর নাম অক্ষিতা রাজ। বিহারের মানিকপুর গ্রামের বাসিন্দা তিনি।

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আকাশদীপ!

ক্রিকেট ময়দানে নিজের দুর্দান্ত বোলিংয়ে আকাশদীপ নামী ব্যাটসম্যানদের ক্লিন বোল্ড করেছেন। কিন্তু এবার প্রেমের ময়দানে অক্ষিতার কাছেই ভারতীয় এই পেসার হয়ে গেলেন ‘ক্লিন বোল্ড’ হয়েছেন। ঐতিহ্য মেনেই পরিবারের সদস্য আর আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। 

আরো পড়ুন: বৈভবের সঙ্গে অলিম্পিকে খেলবেন বিরাট কোহলি! এই প্রাক্তন তারকা পেসার বলে ফেললেন বড় কথা!

২৪ জুন চারহাত এক হবে আকাশ-অক্ষিতার!

সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ জুন আকাশদীপ ও অক্ষিতার তিলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২২ জুন মেহেন্দি আর ২৩ জুন হলদি অনুষ্ঠান রয়েছে। তারপর, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ২৪ জুন। বিয়ের শোভাযাত্রার মাধ্যমে আকাশদীপ অক্ষিতাকে বধূবেশে নিয়ে আসবেন নিজের ঘরে। প্রসঙ্গত, দেহরি-অন-সোন এলাকার বাসিন্দা অক্ষিতা রাজ অমিত কুমার সিংয়ের কন্যা। একেবারেই সাধারণ ঘরের মেয়ে তিনি।

মূল অনুষ্ঠান আয়োজিত হবে বারাণসীর একটি পাঁচতারা হোটেলে:

সূত্রের খবর, আগামী ২৪ জুন বিয়ের মূল অনুষ্ঠান আয়োজিত হবে বারাণসীর একটি পাঁচতারা হোটেলে। সেখানে ক্রীড়া, সমাজ সহ নানান ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে খবর। অন্যদিকে, বিয়ের প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গেল আকাশদীপের পৈতৃক গ্রাম বাড্ডিতেও। সাজসজ্জা সহ অতিথি আপ্যায়নের সব আয়োজন নিয়ে ব্যস্ত সকলে। জাতীয় দলের তারকা ক্রিকেটারের বিয়েকে কেন্দ্র করে ঘিরে এলাকায় রীতিমত উৎসবের আবহ তৈরি হয়েছে। উৎসাহ চোখে পড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও।

আরো পড়ুন: বৈভবের সঙ্গে অলিম্পিকে খেলবেন বিরাট কোহলি! এই প্রাক্তন তারকা পেসার বলে ফেললেন বড় কথা!

ট্যাগ:Akash Deep

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে