CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

বৈভবের সঙ্গে অলিম্পিকে খেলবেন বিরাট কোহলি! এই প্রাক্তন তারকা পেসার বলে ফেললেন বড় কথা!

লস অ্যাঞ্জেলেস ২০২৮ সালের অলিম্পিকে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটিতে বিরাট কোহলি আর বৈভব সূর্যবংশীকে দেখতে চাইছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার শ্রীসন্থ। তিনি মনে করেন, অভিজ্ঞতা আর তারুণ্যের মেলবন্ধনই হতে পারে অলিম্পিকে ভারতের সোনা জেতার অন্যতম চাবিকাঠি। কেন একথা বললেন তিনি?

Vaibhav Suryavanshi and Virat Kohli in Olympics
Vaibhav Suryavanshi and Virat Kohli in Olympics

লস অ্যাঞ্জেলেস ২০২৮ সালের অলিম্পিকে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটিতে বিরাট কোহলি আর বৈভব সূর্যবংশীকে দেখতে চাইছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার শ্রীসন্থ। তিনি মনে করেন, অভিজ্ঞতা আর তারুণ্যের  মেলবন্ধনই হতে পারে অলিম্পিকে ভারতের সোনা জেতার অন্যতম চাবিকাঠি।

অলিম্পিকে ক্রিকেটে কোহলিকে অন্তর্ভুক্তির দাবি!

দীর্ঘ বিরতি শেষে ক্রিকেট ফিরছে অলিম্পিকের মঞ্চে। ২০২৮ সালে আয়োজিত লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সেই মুহূর্তের সাক্ষী থাকবেন বিশ্ববাসী। অলিম্পিকের আসরকে সামনে রেখে শ্রীসন্থের মতে, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করা বিরাট কোহলিকে ফের জাতীয় দলে ফেরানোর কথা বিবেচনা করা উচিত নির্বাচকদের। তাঁর কথায়, অলিম্পিকে ক্রিকেটে কোহলিকে অন্তর্ভুক্তির অন্যতম কারণ হল, বিশ্ব ক্রিকেটে কোহলির বিপুল জনপ্রিয়তা। 

২০২৮ অলিম্পিকে ক্রিকেটে বৈভব সূর্যবংশী!

‘স্পোর্টস উইথ রবিশ’ ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীসন্থ জানান, “গত টি-২০ বিশ্বকাপেই ভারতীয় দলে থাকা উচিত ছিল বৈভবের। আমি বিশ্বাস করি যে, একদিন অলিম্পিকে ভারতের পক্ষে সোনার পদক জিতবে সে। গোটা বিশ্বের নজর থাকবে ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের দিকে। আর তার অন্যতম কারণ অবশ্যই বৈভব সূর্যবংশী।”

আরো পড়ুন: ICC World Cup 2027 Date: ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের দিনক্ষণ সব ঠিক হয়ে গেল, কবে থেকে শুরু হবে বিশ্বকাপ?

বৈভবের আইপিএল পুরস্কার:

মাত্র ১৫ বছর বয়সী বিহারের বিষ্ময় বালক সাড়া ফেলে দিয়েছেন ক্রিকেট বিশ্বে। বৈভব সূর্যবংশী এবারের আইপিএলে ১৬ ইনিংসে ৭৭৬ রান তুলেছেন। স্ট্রাইক রেট ২৩৭.৩০। শুধু তাই নয়, ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’, ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’, ‘অরেঞ্জ ক্যাপ’, ‘ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন’ এবংআর‘মোস্ট সিক্সেস’— এই পাঁচ ব্যক্তিগত পুরস্কারও অর্জন করেছেন তিনি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ক্রিকেটমহলে দারুন আলোচনা শুরু হয়েছে।

সিনিয়র ও জুনিয়রদের সমন্বয়ে দল তৈরির স্বপক্ষে শ্রীসন্থ:

শ্রীসন্থ আরও জানান, “২০০৮ সাল থেকে বিরাট কোহলি অসাধারণ ক্রিকেট খেলছেন। যদি অলিম্পিকে সোনার পদক জেতার কথা ভাবি, তবে আমি চাইব সেখানে বিরাট খেলুক। বৈভব ও বিরাটকে একসাথে ব্যাট করতে দেখাটা অসাধারণ অভিজ্ঞতা হবে। সিনিয়র ও জুনিয়রদের সমন্বয়ে একটি দারুণ দল তৈরি করা সম্ভব।”

প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার শ্রীসন্থ জানান, কোহলির ফিটনেস সত্যিই ঈর্ষণীয়। তাই ২০২৮ অলিম্পিকে তাঁকে টি-২০ দলে বিবেচনা করাই উচিত। শ্রীসন্থের বিশ্বাস, আগামীতে ভারতীয় ক্রিকেটকে অভিজ্ঞ বিরাট কোহলি আর তরুণ বৈভব সূর্যবংশীর যুগলবন্দিই পারে নতুন উচ্চতায় নিয়ে যেতে।

আরো পড়ুন: এমনি এমনি 'হিটম্যান' বলা‌ হয় না রোহিতকে! রোহিত সিগনেচার ফ্লিক আর ছক্কা দেখতে স্টেডিয়ামে থইথই লোক!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে