CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

ICC World Cup 2027 Date: ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের দিনক্ষণ সব ঠিক হয়ে গেল, কবে থেকে শুরু হবে বিশ্বকাপ?

ফুটবল বিশ্বকাপ শুরুর দিনে ক্রীড়াপ্রেমীদের জন্য দারুন সুখবর। প্রকাশ্যে এসেছে আগামী ২০২৭ সালের আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সম্ভাব্য সূচি। সূত্রের খবর, ৪ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ আর ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

2027 ODI WORLD CUP
2027 ODI WORLD CUP

ওয়ানডে বিশ্বকাপের আয়োজনে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া!

২০২৭ সালের একদিনের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে আর নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে। একটি আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে আহমেদাবাদে আইসিসি আয়োজিত বোর্ড সভায় এই সূচি নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। সূচি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা স্কটল্যান্ডের এডিনবার্গে আগামী জুলাই মাসে আইসিসির বার্ষিক বৈঠকে।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে বেশিরভাগ ম্যাচ!

টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার কথা। সেদেশে মোট ৫৪টি ম্যাচের মধ্যে প্রায় ৪১টি ম্যাচ আয়োজিত হতে পারে। অন্যদিকে নিজেদের তিনটি ভেন্যুতে ৮-১০টি ম্যাচ আয়োজন করতে পারে জিম্বাবোয়ে। তাই দেশটিতে একটি নতুন অত্যাধুনিক স্টেডিয়ামও তৈরি করা হচ্ছে। চলতি বছরের শেষ দিকেই তা প্রস্তুত হয়ে যাবে। প্রথমবারের মতো এককভাবে বিশ্বকাপের তিন তিনটি ম্যাচ আয়োজনের সুযোগ এল নামিবিয়ার হাতে।

আরো পড়ুন: এমনি এমনি 'হিটম্যান' বলা‌ হয় না রোহিতকে! রোহিত সিগনেচার ফ্লিক আর ছক্কা দেখতে স্টেডিয়ামে থইথই লোক!

এবারের বিশ্বকাপে ১৪ দলের ফরম্যাট:

পুরনো ১৪ দলের ফরম্যাট ফিরছে এবারের বিশ্বকাপে। গত দুটি আসরে ১০টি দল অংশ নিয়েছিল। ২০২৭ সালে অংশগ্রহণ করবে ১৪টি দল। সাতটি করে দুটি গ্রুপে বিভক্ত করা হবে দলগুলোকে। ‘সুপার সিক্স’ পর্বে জায়গা পাবে প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল। দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবোয়ে আয়োজক দেশ হিসেবে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। বিশ্বকাপে জায়গা পেতে যোগ্যতা অর্জন পর্ব পেরোতে হবে নামিবিয়াকে।

কী হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ:

এই বছরের শেষ দিকে হংকংয়ে অনুষ্ঠিত হতে চলা আইসিসির বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ নিয়ে। প্রসঙ্গত, ইতিপূর্বে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় ওয়ানডে বিশ্বকাপ আর ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ। প্রায় দুই দশক পর ফের বড় কোনো আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সুযোগ হাতে পেল দেশটি। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা আপাতত অফিসিয়াল ঘোষণার দিকে তাকিয়ে।

আরো পড়ুন: বৈভব অতীত, এবার ভারতীয় দলে সুযোগ পেয়ে গেল রাহুল দ্রাবিড়ের পুত্র! বাবার চেয়েও 'খতরনাক' ক্রিকেটার অন্বয়!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে