CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

বৈভব অতীত, এবার ভারতীয় দলে সুযোগ পেয়ে গেল রাহুল দ্রাবিড়ের পুত্র! বাবার চেয়েও 'খতরনাক' ক্রিকেটার অন্বয়!

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে ফের সুযোগ পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কোচ রাহুল দ্রাবিড়-এর পুত্র অন্বয় দ্রাবিড়। আগামী মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কা সফরে যাবে। সেই দলেই জায়গা করে নিলেন তরুণ এই ব্যাটার। কেন সুযোগ পেলেন তিনি?

Anvay Dravid got India-A call up
Anvay Dravid got India-A call up

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে ফের সুযোগ পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কোচ রাহুল দ্রাবিড়-এর পুত্র অন্বয় দ্রাবিড়। আগামী মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কা সফরে যাবে। সেই দলেই জায়গা করে নিলেন তরুণ এই ব্যাটার। 

ভারত-শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ সিরিজে দ্রাবিড় পুত্র!

ভারত-শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ সিরিজ ৪ জুলাই থেকে শুরু হচ্ছে। এস শরতের নেতৃত্বে নির্বাচক কমিটি ওয়ানডে ম্যাচের দলে অন্তর্ভুক্ত করেছে অন্বয়কে। সফরে তিনটি ওয়ানডে ম্যাচ ও দুটি মাল্টি-ডে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। দুই ফরম্যাটের দলেই যশবর্ধন সিংহ চৌহানকে অধিনায়ক করা হয়েছে।

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে মাঠে নামেন অন্বয়!

এর আগেও বর্তমানে ১৭ বছর বয়সী অন্বয় ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সুযোগ পায় একটি ত্রিদেশীয় সিরিজে। তবে ওই সিরিজে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পায় সে। তারপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে জায়গা হয়নি। তবে নির্বাচকদের নজরে ছিলেন এই তরুণ ক্রিকেটার। মনে করা হচ্ছিল, বয়স কম হওয়ার জন্য ভবিষ্যতের বিশ্বকাপ পরিকল্পনায় রাখা হয়েছিল তাকে।

আরো পড়ুন: ষড়যন্ত্র করেই কি রোহিত শর্মাকে বাদ দেওয়া হল? এক প্রশ্নেই উত্তাল ক্রিকেটমহল!

শ্রীলঙ্কা সফরে অন্বয়:

অবশেষে সত্যি হলো সেই প্রত্যাশাই। শ্রীলঙ্কা সফরের জন্য ফের অন্বয় জাতীয় দলে ডাক পেল। ফিটনেস আর ধারাবাহিক ফর্ম বজায় রাখতে পারলেই আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করার বড় সম্ভাবনা রয়েছে তার।

ক্রিকেটমহলে প্রসংশিত অন্বয়ের ব্যাটিং:

আগের বছর বিনু মাঁকড় ট্রফিতে কর্নাটক দলের নেতৃত্বে ছিলেন অন্বয়। ওই প্রতিযোগিতায় ছয়টি ম্যাচে ২২০ রান করে নজর কেড়ে নেন তিনি। এক ম্যাচে ৮২ রান আর অন্য একটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে কর্নাটক বিদায় নিলেও অন্বয়ের ব্যাটিং ক্রিকেটমহলে প্রশংসা কুড়িয়েছিল।

প্রসঙ্গত, রাহুল দ্রাবিড়ের বড় ছেলে সমিত দ্রাবিড় ২০২৪ সালের ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান। যদিও চোটের জন্য সেই সিরিজে তিনি খেলতে পারেননি। পরে জাতীয় দলে আর সুযোগ না মিললেও এবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ পেলেন দ্রাবিড় পরিবারের আরেক সদস্য অন্বয়।

আরো পড়ুন: Vaibhav sooryavanshi: ৪,৪,৪,৪,৪,৪,৪,৪,৪! ৫০ ওভারের ম্যাচেও আইপিএলের মতোই 'ঝোড়ো' ব্যাটিং বৈভব সূর্যবংশীর!

ট্যাগ:India

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে