CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Vaibhav sooryavanshi: ৪,৪,৪,৪,৪,৪,৪,৪,৪! ৫০ ওভারের ম্যাচেও আইপিএলের মতোই 'ঝোড়ো' ব্যাটিং বৈভব সূর্যবংশীর!

বৈভব সূর্যবংশী, ভারতীয় ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সেই উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। ইতিমধ্যেই তাঁর প্রতিভা নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সতর্কবার্তা দিলেন। সৌরভ মনে করেন, এত কম বয়সে বৈভবের উপর কখনই অতিরিক্ত প্রত্যাশার চাপ তৈরি করা উচিত নয়। পরিবর্তে তাঁকে নিজের স্বাভাবিক খেলায় মানিয়ে নেওয়ার জন্য সুযোগ দিতে হবে। কেন একথা বললেন সৌরভ?

Vaibhav Suryavanshi vs Afghanistan
Vaibhav Suryavanshi vs Afghanistan

বৈভব সূর্যবংশী, ভারতীয় ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সেই উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। ইতিমধ্যেই তাঁর প্রতিভা নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সতর্কবার্তা দিলেন। সৌরভ মনে করেন, এত কম বয়সে বৈভবের উপর কখনই অতিরিক্ত প্রত্যাশার চাপ তৈরি করা উচিত নয়। পরিবর্তে তাঁকে নিজের স্বাভাবিক খেলায় মানিয়ে নেওয়ার জন্য সুযোগ দিতে হবে।

বৈভবের উপর বাড়ছে প্রত্যাশা!

যদিও প্রতিদিনই নিজের উপরই প্রত্যাশার মাত্রা যেন আরও বাড়িয়ে চলেছেন বৈভব। ইন্ডিয়া ‘এ’ দলের জার্সিতেও জাতীয় দলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই তরুণ ব্যাটার সত্যিই দুর্দান্ত ছন্দে রয়েছেন।

দ্বিতীয় ম্যাচে বিস্ফোরক প্রত্যাবর্তন বৈভবের!

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচে তেমন বড় রান করতে না পারলেও তিনি জোরালো প্রত্যাবর্তন করেন দ্বিতীয় ম্যাচে। নিজের চিরচেনা আক্রমণাত্মক ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করে সকলের নজর কেড়ে নেন বৈভব। আইপিএলে তিনি যেমন নির্ভীক ভাবে ক্রিকেট খেলেছিলেন, সেই একই মেজাজে এখানেও ব্যাট করতে দেখা গেল তাঁকে।

আরো পড়ুন: দিল্লির ছেলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে এন্ট্রি নিচ্ছে, এবার খেলবে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ।

আফগানদের বিরুদ্ধে ম্যাচে ঝাঁঝালো ব্যাটিং বৈভবের:

এরপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছিলেন বৈভব সূর্যবংশী। ৫০ ওভারের ম্যাচেও তাঁর ব্যাটিংয়ে ছিল টি-২০ ক্রিকেটের ঝলক। আফগানিস্তানের বোলারদের উপর চড়াও হয়ে তিনি দ্রুত রান তুলতে থাকেন। মাত্র ২২ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন বিহারের এই তরুণ ব্যাটার।

তবে দ্রুত রান করার জন্য শেষমেষ নিজের উইকেট হারান বৈভব। হাফ সেঞ্চুরির খুব কাছে পৌঁছেও বৈভবের পক্ষে ব্যক্তিগত পঞ্চাশ পূরণ করা হলোনা। তবুও তাঁর বিধ্বংসী ব্যাটিং ফের প্রমাণ করল, টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ তারকাদের তালিকায় বৈভব অন্যতম উজ্জ্বল নাম।

প্রসঙ্গত, আগের বছর ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করে যুব ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন বৈভব। ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বৈভবের স্পষ্ট বার্তা, “পরের ম্যাচে আমি পুরো ৫০ ওভার ধরে ব্যাট করতে চাই। ২০০ রান করার চেষ্টাও করব। যত বেশি রান করতে পারব, দল ততই উপকৃত হবে।” অল্প বয়সেই বৈভবের আত্মবিশ্বাস, আগ্রাসী মানসিকতা আর প্রতিভা ভারতীয় ক্রিকেটে নতুন আশার আলো এনেছে।

আরো পড়ুন: Sachin Tendulkar vs Vaibhab Sooryavanshi: 'ক্রিকেট ঈশ্বর' নাকি 'বস বেবি'— ২২ গজের ময়দানে ১৫ বছর বয়সে সেরা কে?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে