CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

Sachin Tendulkar vs Vaibhab Sooryavanshi: 'ক্রিকেট ঈশ্বর' নাকি 'বস বেবি'— ২২ গজের ময়দানে ১৫ বছর বয়সে সেরা কে?

ভারত ‘এ’ দলের জার্সিতে মাত্র ১৫ বছর বয়সে অভিষেক হলো তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে বৈভব ১২ বলে ১৪ রান করেন। তিনটি চারের মার ছিল তাঁর ইনিংসে ছিল। যদিও তিনি বড় ইনিংস খেলতে পারেননি। তবুও প্রথম থেকেই ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে তাঁর আত্মবিশ্বাসী ব্যাটিং। কেমন ইনিংস খেললেন বৈভব?

Vaibhav Suryavanshi and Sachin Tendulkar
Vaibhav Suryavanshi and Sachin Tendulkar

অভিষেক ইনিংসের প্রথম বলেই বৈভব চার মেরে নিজের উপস্থিতি জানান দেন। কোনও চাপ না নিয়ে বড় মঞ্চে স্বাভাবিকভাবে খেলার চেষ্টা করেন তিনি। শেষে সহান আরাচিগের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় বৈভবকে। তবে ভবিষ্যতের বড় সম্ভাবনার ইঙ্গিত মিলল তাঁর ব্যাটিংয়ে।

সচিনের সঙ্গে বৈভবের তুলনা!

ভারতীয় ক্রিকেটে সচিন তেন্ডুলকর কম বয়সে নজর কাড়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম। যদিও বৈভবের আর সচিনের মধ্যে সরাসরি তুলনা করাটা বেশ কঠিন। কারণ কখনও ভারত ‘এ’ দলের হয়ে সচিন খেলেননি। ঘরোয়া ক্রিকেটে দারুন পারফরম্যান্সের ভিত্তিতে খুব অল্প বয়সেই সরাসরি তিনি ভারতের সিনিয়র জাতীয় দলে সুযোগ পান।

সচিনের প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক!

১৯৮৮ সালের ১১ ডিসেম্বর রঞ্জি ট্রফিতে বম্বে দলের পক্ষে গুজরাতের বিপক্ষে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন সচিন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর ২৩২ দিন। তিনি নিজের প্রথম ম্যাচেই অপরাজিত শতরান করে চমকে দিয়েছিলেন ক্রিকেটবিশ্বকে।

আরো পড়ুন: ICC vs FIFA: পুরস্কারের জন্য কোটি কোটি টাকা খরচে কে কাকে টেক্কা দেয়, আইসিসি নাকি ফিফা?

আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের অভিষেক:

এরপর ১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তান-এর বিপক্ষে করাচিতে টেস্ট ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের অভিষেক হয়। সেই সময় সচিনের বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। তিনি প্রথম টেস্টে ২৪ বলে ১৫ রান করেন। পরে তিনি ওয়াকার ইউনিসের বলে বোল্ড হয়ে আউট হয়ে যান। আবার ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের অভিষেক ছিল খুবই হতাশাজনক। দ্বিতীয় বলেই তিনি শূন্য রানে ফিরে যান।

সেই ইতিহাসই  এখনমনে করিয়ে দিচ্ছে, একটি ম্যাচ কোনও ক্রিকেটারের ভবিষ্যৎ বিচারে কখনই যথেষ্ট নয়। অভিষেকে বড় রান করতে না পারলেও বৈভব সূর্যবংশী তাঁর আত্মবিশ্বাসী শট খেলার ক্ষমতা আর নির্ভীক মানসিকতা দিয়ে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে এসেছেন। এবার তাঁকে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে নিজেকে প্রমাণ করতে হবে।

আরো পড়ুন: আচমকা বোর্ডের দ্বারস্থ কয়েক জন ক্রিকেটার, ওয়ান ডে ফরম্যাটে দলে কি এবার রাশ হারাচ্ছেন গৌতম গম্ভীর?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে