CSE
Toss Index451.9 −3.11%Match Index1,008.2 +4.27%TIX-SAWT26120.4 −0.73%TIX-CPL2656.7 −3.11%TIX-ATOZ26102.5 +2.49%TIX-SLTO26108.0 +5.16%Caribbean Premier League 2026 · CSXM3624 ZIM vs AUS +0.00%M3623 GAW vs ABF +0.00%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%M3620 ZIM-W vs SA-W +4.27%M3619 ML vs UAE +1.77%M3618 BT vs JK −2.40%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%Toss Index451.9 −3.11%Match Index1,008.2 +4.27%TIX-SAWT26120.4 −0.73%TIX-CPL2656.7 −3.11%TIX-ATOZ26102.5 +2.49%TIX-SLTO26108.0 +5.16%Caribbean Premier League 2026 · CSXM3624 ZIM vs AUS +0.00%M3623 GAW vs ABF +0.00%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%M3620 ZIM-W vs SA-W +4.27%M3619 ML vs UAE +1.77%M3618 BT vs JK −2.40%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%
নিউজ

আচমকা বোর্ডের দ্বারস্থ কয়েক জন ক্রিকেটার, ওয়ান ডে ফরম্যাটে দলে কি এবার রাশ হারাচ্ছেন গৌতম গম্ভীর?

টিম ইন্ডিয়ার তিন ফরম্যাটে পরিস্থিতি মোটেই এক নয়। টেস্ট ও টি-২০ দলে অত্যন্ত শক্তিশালী প্রভাব রয়েছে প্রধান কোচ গৌতম গম্ভীরের। তবে ওয়ানডে ক্রিকেটের ক্ষেত্রে একটু ভিন্ন। এই পরিস্থিতিতে আগামী পরিকল্পনা সহ নিজেদের ভূমিকা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য সরাসরি বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করলেন কয়েকজন সিনিয়র ক্রিকেটার। তবে ওই ক্রিকেটারদের নাম এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কারা কারা যোগাযোগ করলেন বিসিসিআইয়ের সঙ্গে?

Gautam Gambhir losing control on Indian dressing room
Gautam Gambhir losing control on Indian dressing room

টিম ইন্ডিয়ার তিন ফরম্যাটে পরিস্থিতি মোটেই এক নয়। টেস্ট ও টি-২০ দলে অত্যন্ত শক্তিশালী প্রভাব রয়েছে প্রধান কোচ গৌতম গম্ভীরের। তবে ওয়ানডে ক্রিকেটের ক্ষেত্রে একটু ভিন্ন। এই পরিস্থিতিতে আগামী পরিকল্পনা সহ নিজেদের ভূমিকা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য সরাসরি বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করলেন কয়েকজন সিনিয়র ক্রিকেটার। তবে ওই ক্রিকেটারদের নাম এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে মরিয়া ভারত!

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারত প্রস্তুতি শুরু করতে চাইছে। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরি সেই প্রস্তুতির প্রথম ধাপ বলাই যায়। যদিও এই সিরিজে বিরাট কোহলি খেলছেন না, রোহিত শর্মা থাকছেন। সূত্রের খবর, ২০২৭ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন রোহিত এবং বিরাট দুজনেই।  যদিও টিম ম্যানেজমেন্ট এর তরফে তাঁদের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা আসেনি। 

বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ সিনিয়র ক্রিকেটারদের!

একটি প্রতিবেদনে জানা গিয়েছে, কুছ গৌতম গম্ভীর এর পরিকল্পনার সঙ্গে দলের বেশ কিছু জন সিনিয়র ক্রিকেটারের ভাবনার মিল না থাকার কারণে প্রধান নির্বাচক অজিত আগরকরকে পাশ কাটিয়ে যোগাযোগ করছেন বোর্ড কর্তাদের সঙ্গে।  তবে বোর্ডের পক্ষ থেকে এই নিয়ে অনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

কী জানালো বোর্ড?

বোর্ডের ঘনিষ্ঠ সূত্রে খবর,  এখনো পর্যন্ত ভারতের ওয়ানডে দলে রয়েছেন অভিজ্ঞ-প্রতিষ্ঠিত ক্রিকেটাররা। দীর্ঘদিন ধরে তাঁরা দলকে সাফল্য এনে দিয়েছেন। তাই নতুন অধিনায়ক শুভমন গিল যাতে আরো স্পষ্ট বার্তা দেন তারই প্রত্যাশা করা হচ্ছে। দলের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সরাসরি আলোচনা করা প্রয়োজন গৌতম গম্ভীরের।

আরো পড়ুন: Hardik Pandya is Removed from Afghanistan Series: কপাল‌ খারাপ! আফগান সিরিজ থেকে ছিটকেই গেলেন হার্দিক!

বিরাট-রোহিতকে দল থেকে সরানো অত সহজ নয়:

আইপিএলে জয়লাভের পর কোহলি জানান,  কারোর কাছে কোন কিছু প্রমাণ করার প্রয়োজন নেই তাঁর। ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা নিজের ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করে সফল হয়েছেন। তাই ক্রিকেট বিশেষজ্ঞদের মত, বর্তমানে দুজনের ফর্ম বিবেচনা করলে তাদের অত সহজে দল থেকে সরানো সহজ হবে না। 

উল্লেখ্য, ২০২৭ সালের বিশ্বকাপে বিরাট কোহলির বয়স হবে প্রায় ৩৯। ৪০ ছুঁইছুঁই রোহিত শর্মার বয়স। তাই কতদিন তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করবেন তা নিয়ে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টকে আগামী কয়েক মাসের মধ্যেই সমস্ত রূপরেখা তৈরি করে নিতে হবে।

আরো পড়ুন: বাবর-শাহিন ছাঁটাই! এশিয়ান গেমসের জন্য ১৫ জনের দল ঘোষণায় চমক দিল পাকিস্তান!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে