CSE
Toss Index451.9 −3.11%Match Index1,008.2 +4.27%TIX-ATOZ26102.5 +2.49%TIX-SAWT26120.4 −0.73%TIX-CPL2656.7 −3.11%TIX-SLTO26108.0 +5.16%Caribbean Premier League 2026 · CSXM3624 ZIM vs AUS +0.00%M3623 GAW vs ABF +0.00%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%M3620 ZIM-W vs SA-W +4.27%M3619 ML vs UAE +1.77%M3618 BT vs JK −2.40%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%Toss Index451.9 −3.11%Match Index1,008.2 +4.27%TIX-ATOZ26102.5 +2.49%TIX-SAWT26120.4 −0.73%TIX-CPL2656.7 −3.11%TIX-SLTO26108.0 +5.16%Caribbean Premier League 2026 · CSXM3624 ZIM vs AUS +0.00%M3623 GAW vs ABF +0.00%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%M3620 ZIM-W vs SA-W +4.27%M3619 ML vs UAE +1.77%M3618 BT vs JK −2.40%M3617 ML vs UAE +4.27%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%
নিউজ

Hardik Pandya is Removed from Afghanistan Series: কপাল‌ খারাপ! আফগান সিরিজ থেকে ছিটকেই গেলেন হার্দিক!

টিম ইন্ডিয়ার চোট সমস্যা ফের গুরুতর। প্রথমে বিরাট কোহলি, তারপর আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে এবার ছিটকে গেলেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়া। তিনি পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন। তাই তিন ম্যাচের সিরিজে থাকছেন না তিনি। স্বাভাবিক ভাবেই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বড় ধাক্কা লাগল ভারতের প্রস্তুতিতে। কিভাবে চোট লাগল হার্দিকের?

Hardik Pandya India team removal
Hardik Pandya India team removal

টিম ইন্ডিয়ার চোট সমস্যা ফের গুরুতর। প্রথমে বিরাট কোহলি, তারপর আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে এবার ছিটকে গেলেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়া। তিনি পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন। তাই তিন ম্যাচের সিরিজে থাকছেন না তিনি। স্বাভাবিক ভাবেই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বড় ধাক্কা লাগল ভারতের প্রস্তুতিতে।

আবার গুরুতর চোট পেলেন হার্দিক পান্ডেয়া!

আগামী ১৩ জুন থেকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ। প্রাথমিকভাবে হার্দিক পাণ্ডেয়া-কে দলে রাখা হয়। তবে তাঁর নির্বাচনের সঙ্গে জুড়ে দেওয়া হয় ফিটনেসের শর্ত। পিঠের চোটের জন্য আইপিএলের কয়েকটি ম্যাচে তিনি অংশ নিতে পারেননি। তারপর থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে জন্য বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে ছিলেন।

ফের পায়ের মাংসপেশিতে চোট হার্দিকের:

জানা গেছে, রিহ্যাব চলাকালে টানা পাঁচ দিন ধরে ম্যাচ পরিস্থিতিতে হার্দিক ১০ ওভার করে বোলিং করেন। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচরাও তাঁর এই অগ্রগতিতে সন্তুষ্ট ছিলেন। তাই আফগানিস্তানের সিরিজে হার্দিক যে ফিরছেন তা একপ্রকার ধরে নিয়েছিলেন সকলে। কিন্তু তখনই হঠাৎ করে পায়ের মাংসপেশিতে চোট পেলেন হার্দিক।

আরো পড়ুন: বাবর-শাহিন ছাঁটাই! এশিয়ান গেমসের জন্য ১৫ জনের দল ঘোষণায় চমক দিল পাকিস্তান!

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে দূরে হার্দিক!

বিসিসিআইয়ের সূত্রে খবর, হার্দিকের পুরোপুরি সেরে উঠতে সপ্তাহ তিনেক সময় লাগতে পারে। রিহ্যাব সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মাঠে ফিরতে পারবেন না তিনি। তাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাইরে থাকতে হচ্ছে তাঁকে।

হার্দিকের বদলে কে আসছেন দলে?

প্রসঙ্গত, হার্দিক ভারতের জার্সিতে শেষ ওয়ানডে ম্যাচ খেলেন ২০২৫ সালের মার্চে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে। যদিও তাঁর বদলে কে দলে আসবেন, সেই নিয়ে কিছুই জানায়নি বিসিসিআই।

এদিকে আফগানিস্তান সিরিজের পূর্বে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে সিরিজ থেকে দূরে বিরাট কোহলি। তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল খেলবেন তাঁর পরিবর্তে। অনিশ্চয়তা কাটছে না রোহিত শর্মার ফিটনেস নিয়েও। তারই মাঝে হার্দিকের চোট সমস্যা টিম ইন্ডিয়ার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন: ICC টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড়সড় অঘটন, এই 'খতরনাক' ব্যাটসম্যান দু'বছর পর শীর্ষে নাম তুললেন!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে