CSE
Toss Index571.2 +0.72%Match Index571.9 −3.23%TIX-CPL2674.5 +0.72%TIX-TNPL2669.7 +0.35%Caribbean Premier League 2026 · CSXM3569 ABF vs GAW +0.00%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%M3560 NRK vs SS +1.92%Toss Index571.2 +0.72%Match Index571.9 −3.23%TIX-CPL2674.5 +0.72%TIX-TNPL2669.7 +0.35%Caribbean Premier League 2026 · CSXM3569 ABF vs GAW +0.00%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%M3560 NRK vs SS +1.92%
নিউজ

ICC টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড়সড় অঘটন, এই 'খতরনাক' ব্যাটসম্যান দু'বছর পর শীর্ষে নাম তুললেন!

আইসিসি মেন্স টেস্ট ব্যাটসম্যানদের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে আবারও এক নম্বরে জায়গা করে নিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান হ্যারি ব্রুক। তিনি আবারও সতীর্থ জো রুটকে পিছনে ফেলে টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিজের দখলে রাখলেন। বাকিরা রইলেন কোথায়?

Shubman Gill and Harry Brook Test ranking
Shubman Gill and Harry Brook Test ranking

আইসিসি মেন্স টেস্ট ব্যাটসম্যানদের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে আবারও এক নম্বরে জায়গা করে নিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান হ্যারি ব্রুক। তিনি আবারও সতীর্থ জো রুটকে পিছনে ফেলে টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিজের দখলে রাখলেন।

ব্রুকের দুর্দান্ত ইনিংস!

লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে কম রানের ম্যাচের প্রথম ইনিংসে ব্রুক ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এদিকে একই ম্যাচে দুই ইনিংসে রুট মাত্র ১ ও ৮ রান করেন। ফলস্বরূপ র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন ঘটে ও পুনরায় এক নম্বর স্থানে উঠে এলেন ব্রুক। প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রথমবারের মতো টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিনি শীর্ষে উঠে এসেছিলেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। জো রুট তৃতীয় স্থানে নেমে গেছেন।

টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় অষ্টমে শুভমান!

ভারতের মধ্যে শুভমান গিল হলেন শীর্ষ দশে অবস্থান করা একমাত্র ব্যাটসম্যান। দুই ধাপ এগিয়ে তিনি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন। আরও কয়েকজন ক্রিকেটার র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিন ধাপ এগিয়ে ইংল্যান্ডের বেন ডাকেট  ১৫তম স্থানে উঠে এসেছেন। পাঁচ ধাপ এগিয়ে জেমি স্মিথ যৌথভাবে ২৩তম স্থানে উঠেছেন। অন্যদিকে, ১৫ ধাপ এগিয়ে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ৪০তম স্থানে জায়গা করে নিয়েছেন।

ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের সাফল্য:

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়েও ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসন বড় সাফল্য অর্জন করেছেন। সাত ধাপ এগিয়ে তিনি শীর্ষ দশে প্রবেশ করে উঠে এসেছেন ১০ নম্বরে। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় গাস অ্যাটকিনসন দুই ধাপ উপরে উঠে ষষ্ঠ স্থান দখল করে নিয়েছেন।

আরো পড়ুন: কোহলি, শামিদের মতো ফর্মে থাকা ক্রিকেটাররা বাদ! নিয়ম ভেঙে হর্ষিতকে জাতীয় দলে ফেরানো হয়েছে?

ওডিআই বোলারদের র‍্যাঙ্কিংয়ে পাক-স্পিনার আবরার আহমেদ:

অন্যদিকে, ওয়ানডে পরিবর্তন দেখা গেছে আন্তর্জাতিক ক্রিকেটের র‍্যাঙ্কিংয়েও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর ওডিআই বোলারদের র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ দুই ধাপ এগিয়ে গিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। সিরিজে ছয়টি উইকেট শিকার করেছেন তিনি।

তিন ম্যাচে সাত উইকেট সংগ্রহ করে পাকিস্তানের আরেক পেসার শাহিন শাহ আফ্রিদি চার ধাপ উপরে উঠে নবম স্থানে রয়েছেন। ধারাবাহিক পারফরম্যান্সের জন্য র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানি বোলারদের উত্থান দলের জন্য বিশাল ইতিবাচক খবর।

 ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে আগামী ১৭ জুন থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ওই ম্যাচে টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষস্থান ধরে রাখার টার্গেট রাখছেন হ্যারি ব্রুকের।

আরো পড়ুন: টি-২০ ফরম্যাটে মহম্মদ সিরাজের পরিবর্ত হিসেবে কাকে বেছে নিল বিসিসিআই? নাম শুনলে চমকে যাবেন...!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 295 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে