CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

টি-২০ ফরম্যাটে মহম্মদ সিরাজের পরিবর্ত হিসেবে কাকে বেছে নিল বিসিসিআই? নাম শুনলে চমকে যাবেন...!

আসন্ন আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে মাঠে নামতে পারবেন না ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর বদলে ভারতীয় দলে প্রসিদ্ধ কৃষ্ণকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন এমন সিদ্ধান্ত নিল বোর্ড?

Mohammed Siraj and Prasidh Krishna
Mohammed Siraj and Prasidh Krishna

আসন্ন আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে মাঠে নামতে পারবেন না ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর বদলে ভারতীয় দলে প্রসিদ্ধ কৃষ্ণকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বোর্ড সূত্রে খবর, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই। সামনে রয়েছে দীর্ঘ আন্তর্জাতিক মরশুম। তাই সিরাজকে পর্যাপ্ত বিশ্রাম আর পুনরুদ্ধারের সুযোগ দেওয়াটাই এই সিদ্ধান্তের মূল কারণ।

মহম্মদ সিরাজের শারীরিক চাপ নিয়ে প্রশ্ন!

শনিবার থেকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামে ভারত। সেই ম্যাচে সিরাজের অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, শেষমেষ দলে সুযোগ পান তিনি। এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে তিনি ফাইনাল পর্যন্ত খেলেছেন। গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দলের অন্যতম প্রধান বোলার হিসেবে। তাই তাঁর শারীরিক চাপ নিয়ে ওঠে প্রশ্ন।

অভিষেকের অপেক্ষায় আকিব নবি!

সিরাজ বিশ্রাম পেলে তরুণ পেসার আকিব নবি-র দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল। জম্মু-কাশ্মীরের রঞ্জি ট্রফি জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যদিও সিরাজকে দলে রাখার কারণে এখনও অভিষেকের অপেক্ষায় থাকছেন নবি।

আরো পড়ুন: বিরাট কোহলি খেলতে না পারলেও আফগানিস্তানের ঘুম ওড়াতে আসছেন রোহিত-হার্দিক!

টেস্টে মধ্যমণি তরুণ স্পিনার মানব সুথার:

অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তরুণ স্পিনার মানব সুথার নজর কেড়েছেন। টেস্ট অভিষেকেই তিনি ছয় উইকেট নিয়ে বিরাট কৃতিত্বের অধিকারী হয়েছেন। ইতিপূর্বে অভিষেক টেস্টে পাঁচ অথবা তার বেশি উইকেট শিকার করা ভারতীয় স্পিনারদের তালিকায় নরেন্দ্র হিরওয়ানি, দিলীপ দোশী, রবিচন্দ্রন অশ্বিন, এবং সৈয়দ আবিদ আলি ছিলেন।

মানবের পারফরম্যান্স:

ম্যাচে মোট সাতটি উইকেট নিয়ে ম্যাচে সেরার পুরস্কার জয়লাভ করেন মানব সুথার। প্রথম ইনিংসেই ছয় উইকেট শিকার করে নেন তিনি। তাঁর দুরন্ত বোলিংয়ের জন্য আফগানিস্তানকে ইনিংস আর ৩০০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়ে, টেস্ট ক্রিকেটে ভারত নিজেদের গুরুত্বপূর্ণ বড় জয় তুলে নেয়।

ম্যাচসেরার পুরস্কার পেয়ে সুথার জানান, “সত্যি অসাধারণ অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে আমি বিশ্বের শীর্ষে। ব্যাট করতে মাঠে নেমে প্রথম কয়েকটি বল খেলে ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। বল করার সময় একই লাইন আর লেন্থ ধরে রাখার চেষ্টা করেছি। ধৈর্য ও ধারাবাহিকতাই হল লাল বলের ক্রিকেটে সাফল্যের মূল চাবিকাঠি।”

আরো পড়ুন: হঠাৎ করেই টি-২০ দল বদলে দিল বিসিসিআই, বাদ দিয়ে দেওয়া হল এই 'দক্ষ' প্লেয়ারকে!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে