CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

বিরাট কোহলি খেলতে না পারলেও আফগানিস্তানের ঘুম ওড়াতে আসছেন রোহিত-হার্দিক!

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ়ের আগে বড় স্বস্তি পেল টিম ইন্ডিয়া। চোট থেকে মুক্তি পেয়ে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডেয়া সিরিজে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন। তাই গুরুত্বপূর্ণ এই সিরিজে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ভারতীয় দলে পাওয়া যাবে। তাহলে কি স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে?

Shubman Gill and Hashmatullah Shahidi
Shubman Gill and Hashmatullah Shahidi

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ়ের আগে বড় স্বস্তি পেল টিম ইন্ডিয়া। চোট থেকে মুক্তি পেয়ে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডেয়া সিরিজে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন। তাই গুরুত্বপূর্ণ এই সিরিজে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ভারতীয় দলে পাওয়া যাবে।

আফগানিস্তানে খেলতে যাবেন রোহিত-হার্দিক!

দল ঘোষণার সময়ে বিসিসিআই জানায়, বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে রোহিত ও হার্দিককে ফিটনেস পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষায় সফল হওয়ায় সিরিজে অংশগ্রহণে তাঁদের অনুমতি দেওয়া হয়েছে। সূত্রের খবর, খেলার ছাড়পত্র পেয়েছেন রোহিত শর্মা। অন্যদিকে, সংবাদসংস্থা এএনআই জানায়, হার্দিককেও সবুজ সংকেত দেওয়া হয়েছে।

আইপিএলে চোট পেয়ে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি রোহিত আর হার্দিক। তবে এখন দু’জনেই সম্পূর্ণ সুস্থ। তাঁরা ম্যাচ খেলার জন্য প্রস্তুত। তাই আফগানিস্তানের বিপক্ষে ভারতীয় দলের শক্তি অনেকখানি বেড়ে গেল।

আরো পড়ুন: হঠাৎ করেই টি-২০ দল বদলে দিল বিসিসিআই, বাদ দিয়ে দেওয়া হল এই 'দক্ষ' প্লেয়ারকে!

আফগানিস্তানের এই সিরিজে অংশগ্রহণ করতে পারবেন না বিরাট!

যদিও এই সিরিজে অংশ নিতে পারবেন না বিরাট। চোটের জন্য আগেই দল থেকে ছিটকে গিয়েছেন তিনি। তাই মনে করা হচ্ছে রোহিত ও হার্দিকের ফিরে আসা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে।

এখন মূলত ওয়ানডে ক্রিকেটেই রোহিত শর্মা মনোযোগ দিচ্ছেন: ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তিনি নিজেকে প্রস্তুত করছেন। ওই লক্ষ্যেই আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ বিশেষ তাৎপর্যপূর্ণ তাঁর কাছে।

ভারত আর আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আয়োজিত হবে ১৩ জুন ধর্মশালায়। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জুন লখনউয়ে, আর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুন চেন্নাইয়ে।

আফগানিস্তান সিরিজের জন্য ভারতীয় দল:

অধিনায়ক শুভমন গিল, সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার, রোহিত শর্মা, ঈশান কিশন, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডেয়া, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিংহ, প্রিন্স যাদব, গুর্নুর ব্রার ও হর্ষ দুবে।

আরো পড়ুন: ভারতীয় 'এ' দলের হয়ে এন্ট্রি নেওয়ার পরে অনেকেই হতাশ বৈভবের উপর!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে