CSE
Toss Index571.2 +0.72%Match Index571.9 −3.23%TIX-CPL2674.5 +0.72%TIX-TNPL2669.7 +0.35%Caribbean Premier League 2026 · CSXM3569 ABF vs GAW +0.00%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%M3560 NRK vs SS +1.92%Toss Index571.2 +0.72%Match Index571.9 −3.23%TIX-CPL2674.5 +0.72%TIX-TNPL2669.7 +0.35%Caribbean Premier League 2026 · CSXM3569 ABF vs GAW +0.00%M3568 SMP vs TGC +0.00%M3567 ABF vs TKR −3.23%M3566 NRK vs SMP −0.73%M3565 ITT vs SS −4.73%M3564 SLK vs JK −3.83%M3563 TGC vs CSG −3.00%M3562 VKK vs DGD +2.60%M3561 ABF vs SNP −3.73%M3560 NRK vs SS +1.92%
নিউজ

ভারতীয় 'এ' দলের হয়ে এন্ট্রি নেওয়ার পরে অনেকেই হতাশ বৈভবের উপর!

আইপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ের পর আন্তর্জাতিক মঞ্চে আবারও সকলের চোখ ছিল তরুণ তারকা ব্যাটার বৈভব সূর্যবংশীর দিকে। ত্রিদেশীয় সিরিজে ভারতীয় এ দলের হয়ে খেলতে নেমে যদিও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন এই ১৫ বছর বয়সী বিস্ময় বালক। মঙ্গলবার ডামবুল্লায় শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে মাত্র ১৪ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়।কেমন ছিল এদিনের ম্যাচ?

Vaibhav Suryavanshi Indian team
Vaibhav Suryavanshi Indian team

আইপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ের পর আন্তর্জাতিক মঞ্চে আবারও সকলের চক ছিল তরুণ তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী-র দিকে। ত্রিদেশীয় সিরিজে ভারতীয় এ দলের হয়ে খেলতে নেমে যদিও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন এই ১৫ বছর বয়সী বিস্ময় বালক। মঙ্গলবার ডামবুল্লায় শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে মাত্র ১৪ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়।

১৪ রানে থেমে প্যাভিলিয়নে ফিরলেন বৈভব সূর্যবংশী!

টসে জিতে প্রথমে ভারতীয় এ দল ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইনিংসের প্রথমে কিছুটা আত্মবিশ্বাসী দেখালেও বৈভব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তিনি এদিন ১২ বল মোকাবিলা করে তিনটি চার সহ ১৪ রান তোলেন। যখন দলের রান ১৬, তখনই ভারতীয় এ দল প্রথম উইকেট হারায়।

কেমন খেললেন বাকিরা?

বৈভবের পাশাপাশি এদিন ব্যর্থ হন ওপেনার প্রভসিমরন সিং-ও। মাত্র ২ রান করে তিনি আউট হয়ে ফেরেন। তারপর দলের হাল ধরেন প্রিয়ান্স আর্য আর ঋতুরাজ গায়কোয়াড়। ভারতীয় ইনিংসকে দু’জনে মিলে  স্থিতিশীলতা দেন। ৩২ রান করে প্রিয়ান্স রান আউট হন। অন্যদিকে, ৪৬ রানে অপরাজিত থাকেন ঋতুরাজ। তাঁর সঙ্গে অপরাজিত থাকেন ১৮ রান করা তিলক বর্মা। ২৮ ওভার শেষে ভারতীয় এ দল ৩ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে।

আরো পড়ুন: 'বৈভব ক্রিকেটের জন্য বিপজ্জনক', বৈভবকে নিয়ে বড় কথা বলে ফেললেন ভারতের এই প্রাক্তন কোচ!

বৈভবকে নিয়ে উচ্ছ্বসিত শ্রীলঙ্কা 'এ' দলের সহ-অধিনায়ক!

ম্যাচের আগে শ্রীলঙ্কা এ দলের সহ-অধিনায়ক নিরোশান ডিকওয়েলা বৈভবকে নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেছিলেন, বৈভব খুবই প্রতিভাবান ক্রিকেটার। বিশ্বের তরুণ ক্রিকেটারদের কাছে সে অনুপ্রেরণা। পাশাপাশি বিসিসিআই যেভাবে তাঁকে সমর্থন করছে, সেই নিয়েও ডিকওয়েলা প্রশংসা করেন।

প্রসঙ্গত, খুব শীঘ্রই ভারতীয় সিনিয়র দলে বৈভব সূর্যবংশীর অভিষেক হতে চলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সুযোগ দেওয়া হয়েছে তাঁকে। এছাড়াও ইংল্যান্ড সফর ও আসন্ন এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন এই প্রতিভাবান তরুণ ব্যাটার বৈভব। তবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের প্রথম ম্যাচে বৈভবের ব্যাট থেকে এল না বড় রান, তবুও আগামীতে তাঁর দিকেই নজর থাকবে ক্রিকেট বিশ্বের।

আরো পড়ুন: বেঙ্গালুরুর হয়ে খেলবেন না বলে নিজের বিয়ে ঠিক করে ফেলেন, তিনিই এখন আরসিবি-র নতুন 'ভরসা'!

ট্যাগ:IndiaVaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 734 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে