CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

বেঙ্গালুরুর হয়ে খেলবেন না বলে নিজের বিয়ে ঠিক করে ফেলেন, তিনিই এখন আরসিবি-র নতুন 'ভরসা'!

বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম ভরসা রজত পাতিদার। তাঁর নেতৃত্বে আরসিবি আইপিএলে সাফল্য অর্জনের স্বপ্ন দেখছে। যদিও এক সময় তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলতে চাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই এক চমকপ্রদ তথ্য সামনে আনলেন মধ্যপ্রদেশের এই ব্যাটার। কী জানালেন তিনি?

Rajat Patidar RCB player
Rajat Patidar RCB player

বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম ভরসা রজত পাতিদার। তাঁর নেতৃত্বে আরসিবি আইপিএলে সাফল্য অর্জনের স্বপ্ন দেখছে। যদিও এক সময় তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলতে চাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই এক চমকপ্রদ তথ্য সামনে আনলেন মধ্যপ্রদেশের এই ব্যাটার।

পরিবর্ত খেলোয়াড় হিসেবে যোগ দেওয়া রজত আজ আরসিবি অধিনায়ক!

রজত পাতিদার জানালেন, ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে ডাক পেয়েছিলেন তিনি, কিন্তু প্রথমে দলে যোগ দিতে মোটেই রাজি ছিলেন না রজত। তাঁর ধারণা ছিল, মূলত পরিবর্ত খেলোয়াড় হিসেবে তাঁকে দলে রাখা হবে। তাই খেলার সুযোগ খুব কমই পাওয়া যাবে। এরপর দলের পক্ষ থেকে তাঁকে জানানো হয় যে, যদি কোনও ক্রিকেটার চোট পান তবে তিনি সুযোগ পেতে পারেন।

আরসিবিতে যোগ দিতে চাননি রজত পাতিদার!

এই পরিস্থিতিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময় রজত পাতিদার নিজের বিয়ের দিনও ঠিক করে ফেলেন। তিনি বলেন, শুধুমাত্র বেঞ্চে বসে থাকার জন্য তিনি দলে যোগ দেওয়ার কোনও অর্থ দেখছেন না। তাঁর একমাত্র লক্ষ্য ছিল ম্যাচ খেলার সুযোগ পাওয়া। 

আরো পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নীচে রয়েছে ভারত!

অবশেষে আরসিবিতে রজত পাতিদার:

অবশেষে কোচ, সতীর্থ আর পরিবারের সদস্যদের পরামর্শ মেনে শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত বদলান। তাঁকে সকলেই বিয়ে পিছিয়ে দিয়ে আইপিএলে যোগ দিতেই পরামর্শ দেন। তাই সুযোগ হাতছাড়া না করে আরসিবি শিবিরে যোগ দিলেন রজত পাতিদার।

২০২১ সালে আরসিবির হয়ে অভিষেক করলেও, প্রথম সিজনে মাত্র চার ম্যাচ খেলার সুযোগ পান তিনি। ২০২২ সালে আট ম্যাচে সুযোগ পান রজত। এলিমিনেটরে ৫৪ বলে অপরাজিত ১১২ রানের ঝোড়ো ইনিংস খেলে সকলের নজর কাড়েন। সেই ইনিংস ঘুরিয়ে দেয় তাঁর ক্রিকেট জীবনের মোড়। তারপর থেকেই আরসিবির প্রথম একাদশের রজত পাতিদার নিয়মিত সদস্য হয়ে ওঠেন। পরে নেতৃত্ব দেওয়ার দায়িত্বও পান।

আরো পড়ুন: এ কি! ইনস্টাগ্রামে হঠাৎ করেই ছবি উধাও, ভারতীয় দলের পর এবার কি তবে মুম্বইয়েও ছাঁটাই হতে চলেছেন সূর্যকুমার?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে