CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নীচে রয়েছে ভারত!

টেস্ট ক্রিকেটে এবার নতুন ইতিহাস গড়ল ভারত। আফগানিস্তানকে ঘরের মাঠে এক ইনিংস আর ৩০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম বড় জয় ছিনিয়ে আনল শুভমান গিলের দল। যদিও এত বড় জয়লাভের পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কোনও পরিবর্তন হল না ভারতের অবস্থানের। এখনও ভারত ষষ্ঠ স্থানে অবস্থান করছে। তবুও কেন নিচেই পরে রইল ভারত?

Indian Test Team
Indian Test Team

টেস্ট ক্রিকেটে এবার নতুন ইতিহাস গড়ল ভারত। আফগানিস্তানকে ঘরের মাঠে এক ইনিংস আর ৩০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম বড় জয় ছিনিয়ে আনল শুভমান গিলের দল। যদিও এত বড় জয়লাভের পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কোনও পরিবর্তন হল না ভারতের অবস্থানের। এখনও ভারত ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

এবারের সাইকেলেও ফাইনালে অনিশ্চিত ভারত!

আগামী বছরে জুন মাস নাগাদ ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। গত সাইকেলে ফাইনালে ভারত উঠতে পারেনি। এবারের সাইকেলেও ফাইনালের পথ ভারতের জন্য মোটেই সহজ নয়। বর্তমানে ৯ টেস্ট ম্যাচ খেলে, ভারতের অর্জনে পয়েন্ট শতাংশ ৪৮.১৫। বর্তমানে পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। তাদের পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড আর বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েও উন্নতি নেই ভারতের!

অনেকের মনেই প্রশ্ন, আফগানিস্তানের বিপক্ষে এত বড় জয় পেয়েও পয়েন্ট তালিকায় কেন ভারতের উন্নতি হল না? এর কারণ হল, আফগানিস্তানের বিপক্ষে এই টেস্ট ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। মূলত আইপিএলের পরবর্তী লাল বলের ক্রিকেটে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতেই ভারতীয় দল এই ম্যাচ খেলেছিল।

আরো পড়ুন: টি-২০ দলের অধিনায়ক হওয়ার পরে পরেই গৌতম গম্ভীরকে বিরাট বার্তা দিয়ে দিলেন শ্রেয়স!

ফর্ম ফিরে পেলেন ঋষভ পন্থ:

যদিও এই ম্যাচ থেকে বেশকিছু ইতিবাচক দিক পেল টিম ইন্ডিয়া। দীর্ঘদিন পর ঋষভ পন্থ ফর্মে ফিরেছেন। ব্যাট হাতে কেএল রাহুল সেঞ্চুরি হাঁকিয়েছেন। আইপিএলের দুর্দান্ত ফর্ম টেস্টেও ধরে রাখতে সক্ষম হয়েছেন অধিনায়ক শুভমান গিল। পাশাপাশি ব্যাট আর বল হাতে ওয়াশিংটন সুন্দর সকলেরই নজর কেড়েছেন।

ফের কঠিন পরীক্ষা ভারতের সামনে:

এবার আরও কঠিন পরীক্ষা ভারতের সামনে। আগস্ট মাসে শ্রীলঙ্কাতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। তারপরেই নভেম্বর মাসে নিউজিল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। বছর শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি। এই সিরিজগুলিই ডব্লিউটিসি ফাইনালে ভারতের জায়গা করে নেওয়ার ভাগ্য নির্ধারণ করবে অনেকটাই।

আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস বেড়েছে ঠিকই, তবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পেতে গেলে আগামী সিরিজগুলিতে ধারাবাহিক সাফল্য অর্জন করা বাধ্যতামূলক। শুধু তাই নয়, অন্য প্রতিদ্বন্দ্বী দলগুলির ফলাফলে শুভমান গিলদের নজর রাখতে হবে।

আরো পড়ুন: এক ওভারে ৭টি ছক্কা আর ২২০ রানের ইনিংস... ঐতিহাসিক বিশ্ব রেকর্ড গড়া এই খেলোয়াড়কে চেনেন?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে