CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

টি-২০ দলের অধিনায়ক হওয়ার পরে পরেই গৌতম গম্ভীরকে বিরাট বার্তা দিয়ে দিলেন শ্রেয়স!

ভারতের টি-২০ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শ্রেয়স আইয়ার। সূর্যকুমার যাদবের বদলে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। অধিনায়ক হওয়ার পরই এবার নিজের নেতৃত্বের দর্শন নিয়ে মুম্বইয়ের এই ক্রিকেটার স্পষ্ট বার্তা দিলেন। কী বললেন তিনি?

Shreyas Iyer Gautam Gambhir
Shreyas Iyer Gautam Gambhir

ভারতের টি-২০ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শ্রেয়স আইয়ার। সূর্যকুমার যাদবের বদলে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। অধিনায়ক হওয়ার পরই এবার নিজের নেতৃত্বের দর্শন নিয়ে মুম্বইয়ের এই ক্রিকেটার স্পষ্ট বার্তা দিলেন।

নিজেকে বদলাতে চাননা শ্রেয়স আইয়ার!

একটি অনুষ্ঠানে শ্রেয়স বক্তব্য রাখতে গিয়ে জানালেন, নেতৃত্বের দায়িত্ব পাওয়া মানেই যে একজন মানুষের ব্যক্তিত্ব বদলে যাবে, এমনটা একেবারেই মনে করেন না তিনি। বরং নিজের স্বাভাবিক চরিত্র এআর চিন্তাভাবনা বজায় রেখে দলকে তিনি নেতৃত্ব দিতে চান।

কী বললেন শ্রেয়স আইয়ার?

শ্রেয়স জানান, “আমি ছোটবেলা থেকেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আমিও মুম্বইয়ের প্রতিটি ক্রিকেটারের মতোই বড় স্বপ্ন দেখেছি। নেতৃত্ব পাওয়া মানে অবশ্যই সম্মানের, তবে তার জন্য নিজেকে বদলানোর প্রয়োজন নেই। যেমন ছিলাম, আমি তেমনই থাকব।”

এখানেই শেষ করেননি শ্রেয়স। ভারতের নতুন টি-২০ অধিনায়ক জানান, “অন্য কেউ হওয়ার জন্য চেষ্টা করব না আমি। কারও ছায়ায় থেকে কাজ করতেও চাই না। নিজের প্রতি সৎ থাকাটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।”

আরো পড়ুন: এক ওভারে ৭টি ছক্কা আর ২২০ রানের ইনিংস... ঐতিহাসিক বিশ্ব রেকর্ড গড়া এই খেলোয়াড়কে চেনেন?

পরোক্ষ ভাবে গম্ভীরকেই উদ্দেশ্য করলেন শ্রেয়স:

শ্রেয়সের এই মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেট মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। কারণ, এখন ভারতীয় দলের প্রধান কোচ হলেন গৌতম গম্ভীর। আগামী আয়ার্ল্যান্ড আর ইংল্যান্ড সফরে তাঁর কোচিংয়ে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন শ্রেয়স। তাই, অনেকের মনেই প্রশ্ন, "কারও ছায়ায় থাকব না” এই মন্তব্য কি তবে গম্ভীরকে পরোক্ষভাবে উদ্দেশ্য করেই করলেন শ্রেয়স?

তবে তাঁর বক্তব্যে কারও নাম তোলেননি শ্রেয়স। তবে তিনি যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চান এবং নিজের নেতৃত্বের স্বকীয়তা ধরে রাখতে চান, সেটা স্পষ্ট করে দিয়েছেন। শ্রেয়স আইয়ারের মন্তব্য এখন আলোচনার কেন্দ্রে। মাঠে তাঁর নেতৃত্ব কতটা সফলতা এনে দেয় সেটাই দেখার।

আরো পড়ুন: "শচীনের পায়ের.....!" ভারতীয় দলে ছেলে 'এট্রি' নিতেই এ কী বলে ফেললেন বৈভবের বাবা!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে