CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

"শচীনের পায়ের.....!" ভারতীয় দলে ছেলে 'এট্রি' নিতেই এ কী বলে ফেললেন বৈভবের বাবা!

সমস্ত জল্পনার অবসান, ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর আর আসন্ন এশিয়ান গেমসের জন্য বিসিসিআই ভারতীয় দল ঘোষণা করল। সেই দলেই জায়গা পেলেন মাত্র ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নামার জন্য অপেক্ষায় করছেন এই তরুণ ব্যাটার। শচীনের সঙ্গে এবার ছেলের তুলনা করলেন বৈভবের বাবা। কী বললেন তিনি?

Sachin Tendulkar and Vaibhav Suryavanshi comparison
Sachin Tendulkar and Vaibhav Suryavanshi comparison

সমস্ত জল্পনার অবসান, ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর আর আসন্ন এশিয়ান গেমসের জন্য বিসিসিআই ভারতীয় দল ঘোষণা করল। সেই দলেই জায়গা পেলেন মাত্র ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নামার জন্য অপেক্ষায় করছেন এই তরুণ ব্যাটার। শচীনের সঙ্গে এবার ছেলের তুলনা করলেন বৈভবের বাবা।

আইপিএলে বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ বিস্ফোরক পারফরম্যান্স করে অনেক পুরস্কার পেয়েছেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের পক্ষ মাঠে নেমে ১৬ ইনিংসে তিনি ৭৭৬ রান সংগ্রহ করেন তিনি। তাঁর গড় ছিল ৪৮.৫০ আর স্ট্রাইক রেট ছিল ২৩৭.৩১। দুরন্ত ব্যাটিংয়ের জন্য বৈভব অরেঞ্জ ক্যাপওজিতে নেন। মাত্র ১৫ বছর ৬৫ দিন বয়সেই অরেঞ্জ ক্যাপ ঝুলিতে পুরে আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বৈভব নজির গড়েন তিনি।

টিম ইন্ডিয়ায় যোগ দিয়ে বাংলার শচীন টেন্ডুলকারের রেকর্ড!

টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়ার ক্ষেত্রে বৈভব নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। টিম ইন্ডিয়ার সিনিয়র স্কোয়াডে জায়গা পাওয়ার সময় মাত্র ১৫ বছর ৭০ দিন বয়স ছিল তাঁর। তাতেই তিনি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন। প্রথমবার ভারতীয় দলে শচীন সুযোগ পান মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে। এখন সেই রেকর্ড অতীত।

আরো পড়ুন: পরপর এক ভুল সিদ্ধান্ত নিয়েই যাচ্ছে ভারতীয় বোর্ড! বিসিসিআইয়ের উপর 'বিস্ফোরক' বিশ্বজয়ী এই ওপেনার!

ছেলেকে কিংবদন্তিদের সঙ্গে তুলনায় 'না', বৈভবের বাবার:

তবে এত কম বয়সে এই সাফল্য পেয়েও এখনই কিংবদন্তিদের সঙ্গে ছেলের তুলনা করতে নারাজ বৈভবের পরিবার। বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী স্পষ্ট জানান, শচীন টেন্ডুলকার বা ডন ব্র্যাডম্যানের মতো কিংবদন্তির সঙ্গে বৈভবের তুলনা এখনই করা ঠিক নয়। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এই মহান ক্রিকেটাররা বিশ্ব ক্রিকেটকে শাসন করে এসেছেন। প্রচুর স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছেন। এখনও সেই পথচলার একেবারে শুরুতে আছে বৈভব। আপাতত বৈভব চায়, জার্সিতে নিয়মিত খেলা চালিয়ে যেতে। দীর্ঘ সময় ধরে সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়।

আরো পড়ুন: রাহুল-গিলদের সাথে বোলিংয়ের তান্ডব চালালেন মহম্মদ সেলিম, একাই নিলেন 'হাফ ডজন' উইকেট!

ট্যাগ:IndiaVaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে