CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

রাহুল-গিলদের সাথে বোলিংয়ের তান্ডব চালালেন মহম্মদ সেলিম, একাই নিলেন 'হাফ ডজন' উইকেট!

ভারত-আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ব্যাট হাতে দাপট দেখিয়েছে। অধিনায়ক শুভমন গিল ইনিংস ঘোষণার আগে ৮ উইকেটে ৫৬৪ রানের বিরাট স্কোর গড়ে ভারত। ভারতের ব্যাটিংয়ে লোকেশ রাহুল দুর্দান্ত পারফরম্যান্স করেন। করেছেন একটি শতরান। এছাড়াও সাই সুদর্শন আর ঋষভ পন্থ ৮১ রান করে দলের সংগ্রহকে আরও পাকাপোক্ত করেন। লোয়ার অর্ডারে ওয়াশিংটন সুন্দরের ৫২ রানের দুর্দান্ত ইনিংস ৫০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করে ভারতকে। কিন্তু আলোচনায় শীর্ষে অন্য এক যুবক! কে তিনি?

Mohammad Saleen Afghanistan bowler
Mohammad Saleen Afghanistan bowler

ভারত-আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ব্যাট হাতে দাপট দেখিয়েছে। অধিনায়ক শুভমন গিল ইনিংস ঘোষণার আগে ৮ উইকেটে ৫৬৪ রানের বিরাট স্কোর গড়ে ভারত। ভারতের ব্যাটিংয়ে লোকেশ রাহুল দুর্দান্ত পারফরম্যান্স করেন। করেছেন একটি শতরান। এছাড়াও সাই সুদর্শন আর ঋষভ পন্থ ৮১ রান করে দলের সংগ্রহকে আরও পাকাপোক্ত করেন। লোয়ার অর্ডারে ওয়াশিংটন সুন্দরের ৫২ রানের দুর্দান্ত ইনিংস ৫০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করে ভারতকে।

আলোচনায় তরুণ আফগান পেসার মহম্মদ সেলিম!

যদিও ভারতের এই বিশাল রান সংগ্রহের মধ্যেও আলোচনার কেন্দ্রে আফগানিস্তানের তরুণ পেসার মহম্মদ সেলিম। মাত্র ২৩ বছর বয়সী এই ক্রিকেটার নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেই গড়ে ফেলেছেন বড় ঐতিহাসিক কীর্তি।

আরো পড়ুন: চরম অবিচার! ১৬ ম্যাচে ২৮ উইকেট নেওয়া এই নায়কে কীভাবে অজিত আগরকাররা এড়িয়ে গেলেন?

ইতিহাসে নাম লেখালেন সেলিম!

ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটের এক ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট তোলা প্রথম আফগান বোলার হিসেবে সেলিম ইতিহাসে নাম লেখালেন। ২৭ ওভার বল করে তিনি ১৪০ রান দিয়ে ৬টি উইকেট শিকার করে নেন। প্রথম দিনে দুইটি উইকেট নেওয়ার পর দ্বিতীয় দিনে ফের চারটি উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। ভারতীয় ব্যাটিং লাইনআপে জোর ধাক্কা দেন তিনি।

আফগানিস্তানের পক্ষে জিয়া উর রহমান আর অধিনায়ক হাশমাতুল্লা শাহিদি একটি করে উইকেট পান। তবে, তেমন প্রভাব ফেলতে পারলেননা অন্য বোলাররা।

ক্রিকেটপ্রেমীদের নজরে মহম্মদ সেলিমের দুর্দান্ত বোলিং:

ভারতের ৫৬৪ রানের জবাবে আফগানিস্তান ব্যাট করতে নেমেই শুরুতে চাপে পড়ে গিয়েছে। তারা ৩ উইকেট খুইয়ে ৮১ রান সংগ্রহ করে। ভারতের দখল ওয়া পর্যন্ত স্পষ্ট হলেও ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের নজরে মহম্মদ সেলিমের দুর্দান্ত বোলিং পারফরম্যান্স।

আরো পড়ুন: IND vs AFG Test: মানব সুথার ও প্রসিদ্ধ কৃষ্ণার বিধ্বংসী বোলিংয়ে কোণঠাসা আফগানিস্তান!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে