CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

IND vs AFG Test: মানব সুথার ও প্রসিদ্ধ কৃষ্ণার বিধ্বংসী বোলিংয়ে কোণঠাসা আফগানিস্তান!

অভিষেক টেস্টেই এবার নিজের প্রতিভার তুলে ধরলেন বাঁ-হাতি স্পিনার মানব সুথার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে তাঁর দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও পোক্তভাবে নিজেদের হাতে তুলে নিল ভারত। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও তিন উইকেট তুলে নিয়ে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় আশা জাগালেন এই তরুণ স্পিনার। কেমন ছিল এদিনের ইনিংস?

Manav Suthar test performance
Manav Suthar test performance

অভিষেক টেস্টেই এবার নিজের প্রতিভার তুলে ধরলেন বাঁ-হাতি স্পিনার মানব সুথার!

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে তাঁর দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও পোক্তভাবে নিজেদের হাতে তুলে নিল ভারত। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও তিন উইকেট তুলে নিয়ে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় আশা জাগালেন এই তরুণ স্পিনার।

দ্বিতীয় দিনের শেষে আফগানিস্তান ৫ উইকেটে ১১৩ রান করে!

তারা ভারতের প্রথম ইনিংসের ৫৬৪ রানের জবাবে দেওয়ার থেকে অনেকটা পিছিয়ে। মানব সুথার ১৫.৫ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। ২ উইকেট তুলে নিয়ে প্রসিদ্ধ কৃষ্ণও আফগান ব্যাটিংকে চাপে রাখেন।

গিল ও পান্তের পারফরম্যান্স:

তার আগে ওয়াশিংটন সুন্দরের অপরাজিত ৫২ রান আর মানব সুথারের ২৮ রানের দুর্দান্ত ইনিংস ভারতের স্কোর ৫০০ রানের সীমারেখা পার করতে করিয়ে দেয়। এই দুই ব্যাটসম্যান সপ্তম উইকেটে ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তারপরেই ৮ উইকেটে ৫৬৪ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক শুভমান গিল

মানব সুথারের পারফরম্যান্স:

বোলিংয়ে এসে নিজের প্রথম টেস্ট উইকেট হিসেবে মানব সুথার আব্দুল মালিককে ফিরিয়ে দেন। ফ্লাইট, টার্ন আর নিখুঁত লাইন-লেংথে আফগান ব্যাটারদের তিনি বারবার সমস্যায় ফেলেন। তারপর রহমানুল্লাহ গুরবাজ আর আফসার জাজাইকেও তিনি আউট করে দিয়ে তিন উইকেট পূরণ করেন। মানব সুথারের উপর পূর্ণ আস্থা দেখান ভারতীয় অধিনায়ক শুভমান গিল। মানব সুথার এক প্রান্ত থেকে দীর্ঘ স্পেল বল করার সুযোগ পেলে তার মর্যাদাও রাখেন তিনি।

আরো পড়ুন: নতুন করে বোলিংয়ের 'জাদু' দেখাচ্ছেন শামি, আইপিএলের পর বেঙ্গল প্রো লিগে হ্যাটট্রিক শামির!

এর আগে ভারতের হয়ে সকালে ১২১ বলে ৮১ রানের ঝলমলে ইনিংস খেলেন। আগ্রাসন ও সংযমের মিশেলে সাজানো তার ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। শুভমান গিলও ১২৬ রান করে দলের বড় স্কোরের ভিত গড়ে দেন। গিল ও পান্তের মধ্যে ১৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি ভারতের ইনিংসকে শক্তিশালী অবস্থানে নিয়ে যায়।

আফগানিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মোহাম্মদ সেলিম। তিনি ১৪০ রান খরচ করে ৬টি উইকেট দখল করেন। তবে ভারতীয় ব্যাটসম্যানদের বিশাল স্কোরের সামনে তার সাফল্য খুব একটা কাজে আসেনি।

চালকের আসনে ভারত:

ম্যাচের এখনও অনেকটা বাকি থাকলেও দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত স্পষ্টতই চালকের আসনে। আর অভিষেক ম্যাচে মানব সুথারের দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটকে হয়তো রবীন্দ্র জাদেজা-পরবর্তী যুগের এক নতুন স্পিন তারকার সন্ধান দিয়েছে।

আরো পড়ুন: টানা দু'বার চ্যাম্পিয়ন, কিন্তু জাতীয় দলে নেই আরসিবির একজন ক্রিকেটারও! বিষয়টা ঠিক কী?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে