CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

টানা দু'বার চ্যাম্পিয়ন, কিন্তু জাতীয় দলে নেই আরসিবির একজন ক্রিকেটারও! বিষয়টা ঠিক কী?

ঘোষণা হয়েছে ভারতীয় টি-২০ ক্রিকেট দলের নতুন স্কোয়াড। তারই মধ্যে শুরু হয়ে গিয়েছে তুমুল আলোচনা আর বিতর্ক। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর আর ২০২৬-র এশিয়ান গেমসকে লক্ষ্য রেখে শনিবার বিসিসিআই পৃথক তিনটি স্কোয়াড ঘোষণা করেছে। নতুন টি-২০ অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার দায়িত্ব পেয়েছেন। তিলক বর্মাকে করা হয়েছে সহ-অধিনায়ক। একই সাথে প্রথমবারের মতো ভারতীয় দলে মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী জায়গা করে নিয়েছেন। কিন্তু কেন নেই আরসিবির একজন ক্রিকেটারও?

Shreyas Iyer India Captain
Shreyas Iyer India Captain

ঘোষণা হয়েছে ভারতীয় টি-২০ ক্রিকেট দলের নতুন স্কোয়াড। তারই মধ্যে শুরু হয়ে গিয়েছে তুমুল আলোচনা আর বিতর্ক। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর আর ২০২৬-র এশিয়ান গেমসকে লক্ষ্য রেখে শনিবার বিসিসিআই পৃথক তিনটি স্কোয়াড ঘোষণা করেছে। নতুন টি-২০ অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার দায়িত্ব পেয়েছেন। তিলক বর্মাকে করা হয়েছে সহ-অধিনায়ক। একই সাথে প্রথমবারের মতো ভারতীয় দলে মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী জায়গা করে নিয়েছেন। 

জাতীয় দলে নেই আরসিবির ক্রিকেটাররা!

যদিও দল ঘোষণার পর আরসিবি ক্রিকেটারদের সম্পূর্ণ অনুপস্থিতি সবথেকে বেশি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইপিএলের টানা দুই দুইবারের চ্যাম্পিয়ন দল হলেও কোনও স্কোয়াডে সুযোগ পেলেন না আরসিবির একজন ক্রিকেটারও। অন্যদিকে, আইপিএলের বাকি নয় ফ্র্যাঞ্চাইজি থেকে একজন করে হলেও ক্রিকেটার ভারতীয় টি-২০ দলে জায়গা পেয়েছেন।

জায়গা পেলেন না ভুবনেশ্বর কুমার, ক্রুনাল পান্ডেয়া, রজত পাতিদার!

ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করেন, বিসিসিআইয়ের সিদ্ধান্ত খুবই বিস্ময়কর। কারণ, এবারের আইপিএলে আরসিবির অসাধারণ পারফরম্যান্স করেছেন একাধিক ক্রিকেটার। ২০২৬ আইপিএলে ২৮টি উইকেট তুলে নিয়ে অন্যতম সফল বোলার অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকেও। শুধু তাই নয়, অধিনায়ক রজত পাতিদার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলকে সাফল্যের পথে এগিয়ে দিয়েছেন নিজের অসাধারণ ব্যাটিং দিয়ে। 

উপেক্ষিত ক্রিকেটারদের পারফরম্যান্স:

পরিসংখ্যান অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ ১৫ ইনিংসে ৪১.৭৫ গড় ও ১৯২.৬৯ স্ট্রাইক রেটে রজত পাতিদার ৫০১ রান করেছেন। এই সময়ে ৪২টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। সর্বোচ্চ স্ট্রাইক রেট অনুযায়ী তিনি ছিলেন শীর্ষ দশ ব্যাটারের তালিকায় একমাত্র মিডল অর্ডার ব্যাটার। তবু জাতীয় দলে তিনি সুযোগ না পাওয়ার কারণে নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।

আরো পড়ুন: বয়স মাত্র ১৫, তাই বিশেষ ব্যবস্থার মাধ্যমে বৈভবের বাবা-মা'কেও ইংল্যান্ড সফরে পাঠাবে BCCI!

বিসিসিআইয়ের সিদ্ধান্তে ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়:

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের জল্পনা শুরু হয়েছে। অনেক সমর্থক মনে করেন, এমন দুর্দান্ত পারফরম্যান্স করেও  রজত পাতিদার, ভুবনেশ্বর কুমার কিংবা ক্রুনাল পান্ডিয়ারা উপেক্ষিত থেকে গেলেন। বিষয়টা সহজে মেনে নেওয়া যাচ্ছে না। তবে নির্বাচকদের পক্ষ থেকে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা সামনে আসেনি।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের ভারতীয় দলে থাকছে— অধিনায়ক শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সহ-অধিনায়ক তিলক বর্মা শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, মহম্মদ সিরাজ, প্রিন্স যাদব, অর্শদীপ সিং এবং বৈভব সূর্যবংশী।

অন্যদিকে এশিয়ান গেমস ২০২৬-এ ভারতীয় দলে থাকছেন— অধিনায়ক শ্রেয়স আইয়ার, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সহ-অধিনায়ক তিলক বর্মা শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং ও জসপ্রীত বুমরাহ।

আরো পড়ুন: জাতীয় দলের হয়ে বৈভবের প্রথম সফরে থাকছেন তার মা-বাবা, কিন্তু ইংল্যান্ড-আয়ারল্যান্ডের এই বিপুল খরচ কে বহন করবে?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে