CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বয়স মাত্র ১৫, তাই বিশেষ ব্যবস্থার মাধ্যমে বৈভবের বাবা-মা'কেও ইংল্যান্ড সফরে পাঠাবে BCCI!

ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বৈভব সূর্যবংশীর জন্য বিশেষ উদ্যোগ নিল বিসিসিআই। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় দলে জায়গা করতে চলা এই তরুণ ক্রিকেটারের সঙ্গে ইংল্যান্ড সফরে তাঁর বাবা-মাকেও সঙ্গে যাওয়ার জন্য এবার অনুমতি দিল বোর্ড। কেন এই অনুমতি?

Vaibhav Sooryavanshi
Vaibhav Sooryavanshi

ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বৈভব সূর্যবংশীর জন্য বিশেষ উদ্যোগ নিল বিসিসিআই। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় দলে জায়গা করতে চলা এই তরুণ ক্রিকেটারের সঙ্গে ইংল্যান্ড সফরে তাঁর বাবা-মাকেও সঙ্গে যাওয়ার জন্য এবার অনুমতি দিল বোর্ড।

কম বয়সে সিনিয়র দলের মেম্বার বৈভব!

সম্প্রতি বর্তমানে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় আয়োজিত বৈভব সূর্যবংশী আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়ান গেমসের জন্য টিম ইন্ডিয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এত কম বয়সে সিনিয়র দলের সাথে বিদেশ সফরে যাওয়ার জন্যই এই বিশেষ সিদ্ধান্ত নিল বিসিসিআই।

আরও পড়ুন- তার বাবা তাকে ক্রিকেট শেখানোর জন্য ঋণ নিয়েছিলেন, এবার টেস্টে এন্ট্রি নিয়ে বাবার ঋণ শোধ করলেন এই ক্রিকেটার!

কী বলছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া?

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, এখনও বৈভব নাবালক। তাই তার মানসিক স্বাচ্ছন্দ্য এআর নতুন পরিবেশে ভালোভাবে মানিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বোর্ড। তিনি জানান, এতদিন সমবয়সী ক্রিকেটারদের সঙ্গে বৈভব বিভিন্ন অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তবে এবার প্রাপ্তবয়স্ক ক্রিকেটারদের সঙ্গে তাকে আন্তর্জাতিক অংশগ্রহণ করতে হবে। তাই তার বাবা-মা কিংবা পরিবারের কোনো সদস্যকে সাথে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে তাঁকে।

বৈভবের জন্য ব্যতিক্রমী সিদ্ধান্ত:

সাইকিয়া আরও বলেন, ইতিমধ্যেই বৈভবের বাবা তাঁর সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কায় যাচ্ছেন। পরবর্তীকালে ইংল্যান্ড সফরেও যদি তাঁর বাবা-মা যেতে চান, তাহলে সেই ব্যবস্থাও করবে বিসিসিআই। যদিও বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে, এটা কিন্তু সাধারণ নিয়ম নয়। অল্প বয়সের কথা বিবেচনা করে শুধুমাত্র বৈভবের জন্য এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈভব মাঠের পারফরম্যান্সেও সকলের নজর কেড়ে নিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ রাজস্থান রয়্যালসের হয়ে ১৬টি ম্যাচ খেলে ৭৭৬ রান করে টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বৈভব নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২৩৭.৩১ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার পেয়েছে বৈভব।

আরও পড়ুন- জাতীয় দলের হয়ে বৈভবের প্রথম সফরে থাকছেন তার মা-বাবা, কিন্তু ইংল্যান্ড-আয়ারল্যান্ডের এই বিপুল খরচ কে বহন করবে?

ইতিপূর্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৫ রানের বিশাল ইনিংস খেলে ভারতকে ট্রফি জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বৈভব। তাঁর ধারাবাহিক সাফল্যের জন্যই তরুণ বাঁহাতি ব্যাটার জাতীয় দলে সুযোগ পেয়েছেন।

টিম ইন্ডিয়ায় নির্বাচিত হওয়ার কারণ বৈভবের পারফরম্যান্স:

টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকার জানান, বৈভবের পারফরম্যান্সই হলো তাঁকে দলে অন্তর্ভুক্ত করার প্রধান কারণ। তিনি বলেন, “নিজের পারফরম্যান্স দিয়েই সে নির্বাচকদের তাঁকে দলে নিতে বাধ্য করেছে। এত কম বয়সী এই ক্রিকেটার আত্মবিশ্বাস, ধারাবাহিকতা আর ম্যাচ ঘোরানোর ক্ষমতা দেখিয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য।” সব ঠিক থাকলে খুব শিগগিরই বৈভব সূর্যবংশী ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতে চলেছেন।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে