CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

জাতীয় দলের হয়ে বৈভবের প্রথম সফরে থাকছেন তার মা-বাবা, কিন্তু ইংল্যান্ড-আয়ারল্যান্ডের এই বিপুল খরচ কে বহন করবে?

নতুন এক অধ্যায়ের সূচনা ভারতীয় ক্রিকেটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করে প্রত্যাশামতোই জাতীয় দলে সুযোগ পেলেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে ভারতের সিনিয়র দলে সুযোগ পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। যদিও শুধু দলে সুযোগ পাওয়া নয়, বৈভবকে নিয়ে বিশেষ উদ্যোগ নিল বিসিসিআই। তবে কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিল বিসিসিআই?

Collected image
Collected image

নতুন এক অধ্যায়ের সূচনা ভারতীয় ক্রিকেটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করে প্রত্যাশামতোই জাতীয় দলে সুযোগ পেলেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে ভারতের সিনিয়র দলে সুযোগ পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। যদিও শুধু দলে সুযোগ পাওয়া নয়, বৈভবকে নিয়ে বিশেষ উদ্যোগ নিল বিসিসিআই।

বৈভবের সঙ্গে বিশেষ সফরে সঙ্গী বাবা-মা!

বৈভবের বয়স আর আন্তর্জাতিক ক্রিকেটের চাপের বিষয় বিবেচনা করে পুরো বিদেশ সফরে বৈভবের সঙ্গে তাঁর বাবা-মায়ের থাকার অনুমতি দিল বিসিসিআই। তাঁদের যাওয়া আসা থেকে শুরু করে থাকা-খাওয়া-সহ সব খরচ বোর্ড বহন করবে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, এখনও খুবই ছোট বৈভব। নতুন পরিবেশে তাড়াতাড়ি মানিয়ে নেওয়া কিংবা মানসিকভাবে তাঁর স্বস্তিতে থাকার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় ক্রিকেটে বিরল ঘটনা!

এমন ঘটনা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে খুব বিশেষ চোখে পড়ে না। ১৯৮৯ সাল নাগাদ মাত্র ১৬ বছর বয়সে সচিন তেন্ডুলকর পাকিস্তান সফরে যান। সেই সময় তাঁর বড় ভাই অজিত তেন্ডুলকর তাঁর সঙ্গে ছিলেন। তিনিই সচিনের পাশে থেকে তাঁকে মানসিক শক্তি জুগিয়েছিলেন। তার প্রায় চার দশক পর ফের এক কিশোর ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক হওয়ার আগেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন- তার বাবা তাকে ক্রিকেট শেখানোর জন্য ঋণ নিয়েছিলেন, এবার টেস্টে এন্ট্রি নিয়ে বাবার ঋণ শোধ করলেন এই ক্রিকেটার!

সচিন তেন্ডুলকরের পর বৈভব এত কম বয়সে জাতীয় দলে:

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে বৈভবের পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলে জায়গা পেতে সাহায্য করেছে। গত মরশুমে বাঁহাতি এই বিস্ফোরক ব্যাটার ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে রীতিমত ক্রিকেটবিশ্বকে চমকে দেন। সচিন তেন্ডুলকরের পর নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই ভারতের সিনিয়র দলে যোগ দেওয়া অন্যতম কম বয়সী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন।

শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের হয়ে বৈভবকে খেলতে দেখা যাবে:

বর্তমানে শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের হয়ে বৈভব ত্রিদেশীয় সিরিজ খেলছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময় রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্ট তাঁর দেখাশোনার দায়িত্ব পালন করে। তবুও আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে পদার্পণ করার আগে তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে পরিবারের উপস্থিতি, এমনটাই মনে করছে বিসিসিআই।

আরও পড়ুন- রাহুল-শুভমনের শতরান, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দিনেই কামাল করে দিল ভারত!

বোর্ডের এই সিদ্ধান্ত শুধু বৈভবের জন্যই নয়, ভবিষ্যতের তরুণ ক্রিকেটারদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। এখন মাঠের পারফরম্যান্স নয়, খেলোয়াড়দের মানসিক সুস্থতা আর পারিবারিক সহায়তার উপরেও গুরুত্ব দিচ্ছে আধুনিক ক্রিকেট প্রশাসন। বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক যাত্রার সূচনায় তাই মানবিকতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বিসিসিআই।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে