CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

রাহুল-শুভমনের শতরান, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দিনেই কামাল করে দিল ভারত!

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের শুরুর দিনেই শক্তিশালী অবস্থানে পৌঁছাল ভারত। নিউ চণ্ডীগড়ের মাঠে টসে জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল।

Shubman Gill and KL Rahul's centuries
Shubman Gill and KL Rahul's centuries

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের শুরুর দিনেই শক্তিশালী অবস্থানে পৌঁছাল ভারত। নিউ চণ্ডীগড়ের মাঠে টসে জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল। দিনের শেষে ৩ টি উইকেট হারিয়ে ভারতের সংগ্রহে এসেছে ৩৬৮ রান। ক্রিজে অপরাজিত থেকেছেন শুভমন গিল ও ঋষভ পন্থ। 

২৪ রান করেই আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল!

ভারতের ইনিংসের সূচনাটা সতর্কভাবেই করছেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল আর লোকেশ রাহুল। দলীয় ৫৩ রানের মাথায় মাত্র ২৪ রান করে আউট হয়ে যান যশস্বী। তারপর সাই সুদর্শন-কে সঙ্গে নিয়ে রাহুল ইনিংস গড়ে তোলেন।

আউট হতে হতে বাঁচেন কেএল রাহুল:

যদিও রাহুলের ইনিংসে ভাগ্যের সহায়তা ছিল। জিয়াউর রহমান শরিফির বলে ভারতীয় ইনিংসের ১১তম ওভারে বল ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষকের হাতে গিয়েও আফগানিস্তান ডিআরএস না নেওয়ার কারণে বেঁচে যান তিনি। পরে রিপ্লে করে দেখা যায়, তিনি আউটই ছিলেন। এছাড়াও ১৬তম ওভারে এলবিডব্লিউয়ের সম্ভাবনা তৈরি হয়, তবে, আফগানিস্তানের ক্রিকেটাররা আবেদন না করার কারণে আবারও রক্ষা পান রাহুল।

৯০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন রাহুল!

দুবার লাইফ পাওয়ার সুযোগ মোটেই হাতছাড়া করেননি ভারতীয় ওপেনার। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন, তুলে নিয়েছেন নিজের ১২তম টেস্ট সেঞ্চুরি। ঠিক ১০০ রান করে সমাপ্তি ঘটে তাঁর ইনিংসের।

আরো পড়ুন: Vaibhav sooryavanshi: বিদেশেও শুধু ১৫ বছর বয়সী বৈভবকে নিয়েই চর্চা চলছে! কেন জানেন?

৮১ রানে আউট হন সাই সুদর্শন:

তিন নম্বরে নেমে সাই সুদর্শন দুর্দান্ত ব্যাটিং করেন। সেঞ্চুরির দিকে এগিয়ে গেলেও ৮১ রানে আউট হয়ে যান তিনি। অন্যদিকে সুযোগ হাতছাড়া করেননি অধিনায়ক শুভমন গিল। দারুণ সংযমী ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে দিনের শেষে ১০৩ রানে অপরাজিত থেকে নিজের ১১তম টেস্ট শতরান পূর্ণ করেন তিনি।

গিলের সঙ্গে চতুর্থ উইকেটে ঋষভ পন্থ গুরুত্বপূর্ণ জুটি গড়েন। আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি ব্যাট করে ৫০ রানে অপরাজিত থাকেন। তাই দ্বিতীয় দিনের প্রথমেই ভারতের স্কোর আরও ভালো করার সুযোগ রয়েছে।

আফগানিস্তানের বোলারদের মধ্যে সবথেকে সফল মহম্মদ সালিম। ৬৭ রানের বিনিময়ে তিনি ২টি উইকেট নেন। ৬১ রান দিয়ে জিয়াউর রহমান শরিফি একটি উইকেট তুলে নেন। যদিও ভারতীয় ব্যাটারদের উপর আফগান বোলাররা ধারাবাহিক চাপ তৈরি করতে ব্যর্থ হন। প্রথম দিন থেকেই চালকের আসনে ভারত।

আরো পড়ুন: তার বাবা তাকে ক্রিকেট শেখানোর জন্য ঋণ নিয়েছিলেন, এবার টেস্টে এন্ট্রি নিয়ে বাবার ঋণ শোধ করলেন এই ক্রিকেটার!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে