CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

Vaibhav sooryavanshi: বিদেশেও শুধু ১৫ বছর বয়সী বৈভবকে নিয়েই চর্চা চলছে! কেন জানেন?

বৈভব সূর্যবংশী, মাত্র ১৫ বছর বয়সী এই তরুণ তারকা ক্রিকেটার আলোড়ন সৃষ্টি করেছেন ভারতীয় ক্রিকেটে। আইপিএল-২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স করে বৈভব শুধুমাত্র দেশের ক্রিকেটপ্রেমীদের নয়, নজর কাড়তে সক্ষম হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট মহলের। ১৬ ইনিংসে ৭৭৬ রান করে বৈভব কমলা টুপি জিতে নেওয়ার পাশাপাশি, একাধিক ব্যক্তিগত পুরস্কারও অর্জন করে নিয়েছেন বিহারের এই তরুণ বাঁহাতি ব্যাটার। এবার বৈভবকে নিয়ে উঠল বড় দাবি! কী দাবি উঠল শেষমেশ?

Vaibhav Suryavanshi praised outside India
Vaibhav Suryavanshi praised outside India

বৈভব সূর্যবংশী, মাত্র ১৫ বছর বয়সী এই তরুণ তারকা ক্রিকেটার আলোড়ন সৃষ্টি করেছেন ভারতীয় ক্রিকেট-এ। আইপিএল-২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স করে বৈভব শুধুমাত্র দেশের ক্রিকেটপ্রেমীদের নয়, নজর কাড়তে সক্ষম হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট মহলের। ১৬ ইনিংসে ৭৭৬ রান করে বৈভব কমলা টুপি জিতে নেওয়ার পাশাপাশি, একাধিক ব্যক্তিগত পুরস্কারও অর্জন করে নিয়েছেন বিহারের এই তরুণ বাঁহাতি ব্যাটার। এবার বৈভবকে নিয়ে উঠল বড় দাবি!

ভারতীয় দলে অভিষেক হচ্ছে বৈভবের!

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচের সময় ধারাভাষ্যের সময় নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল বৈভবকে প্রসঙ্গে বিশেষ আলোচনা করেন। তাঁর সঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান ওয়ার্ড সহ নাসের হুসেনও উপস্থিত ছিলেন।  ডুল মনে জানান, বৈভবের ভারতীয় দলে অভিষেক হচ্ছে বৈভবের।

ভারতের জার্সি গায়ে তুলবেন বৈভব!

ডুল এদিন জানান, “আমার মনে হয়, ভারতের জার্সি গায়ে চাপাতে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না বৈভবকে। আইপিএলে অসাধারণ ব্যাটিং করেছে বৈভব। ওর নামেই প্রতিযোগিতার সর্বোচ্চ রানও। এত কম বয়সে এত বড় সাফল্য সত্যিই অবিশ্বাস্য বলাই যায়। জাতীয় দলে বৈভবের সুযোগ পাওয়া উচিত। কোন জায়গায় সে খেলবে জানি না, কিন্তু দলে বৈভবকে জায়গা করে দিতেই হবে।”

আরো পড়ুন: তার বাবা তাকে ক্রিকেট শেখানোর জন্য ঋণ নিয়েছিলেন, এবার টেস্টে এন্ট্রি নিয়ে বাবার ঋণ শোধ করলেন এই ক্রিকেটার!

বৈভবের আইপিএলে কৃতি অর্জন:

এবারের আইপিএলে যেন আগুন ঝরিয়েছে বৈভবের ব্যাট। ১৬ ম্যাচে ৭৭৬ রান করেছেন তিনি। তার পাশাপাশি বৈভব জিতে নিয়েছেন ‘অরেঞ্জ ক্যাপ’, ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’, 'মার্জিং প্লেয়ার অফ দ্য সিজন’ ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’, সহ ‘মোস্ট সিক্সেস’,  এই পাঁচ মর্যাদাপূর্ণ পুরস্কার।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে জনপ্রিয় বৈভব:

অসাধারণ আক্রমণাত্মক ব্যাটিং, ধারাবাহিকতা ও অল্প বয়সেই এমন পরিণত মানসিকতার জন্য এখন ক্রিকেটমহলে ব্যাপক আলোচনা চলছে বৈভবকে নিয়ে। তাঁর নাম উচ্চারিত হচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে বৈভবকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে।

আরো পড়ুন: ঋষভ পন্থের মতো খেলোয়াড়কে বাদ দিয়ে এই ২৪ বছরের ছেলের উপরেই ভরসা রাখলেন গম্ভীর!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে