CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

ঋষভ পন্থের মতো খেলোয়াড়কে বাদ দিয়ে এই ২৪ বছরের ছেলের উপরেই ভরসা রাখলেন গম্ভীর!

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত আইপিএল ফাইনালে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন সাই সুদর্শন। ম্যাচের প্রথম ওভারে তাঁকে আউট করার ঘোষণা করেন মাঠের আম্পায়ার। যদিও সঙ্গে সঙ্গে গুজরাটের এই ওপেনার রিভিউ নেন। রিপ্লে দেখেদেখার পর তৃতীয় আম্পায়ার নিশ্চিত হন, তিনি আউট নন। তারপর মাঠের আম্পায়ারকে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করতে নির্দেশ দেন। সেই ম্যাচের ঘটনা যেন ফের আজ নতুন অর্থ পেল। কী ঘটল এদিন?

Gautam Gambhir Sai Sudharsan
Gautam Gambhir Sai Sudharsan

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত আইপিএল ফাইনালে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন সাই সুদর্শন। ম্যাচের প্রথম ওভারে তাঁকে আউট করার ঘোষণা করেন মাঠের আম্পায়ার। যদিও সঙ্গে সঙ্গে গুজরাটের এই ওপেনার রিভিউ নেন। রিপ্লে দেখেদেখার পর তৃতীয় আম্পায়ার নিশ্চিত হন, তিনি আউট নন। তারপর মাঠের আম্পায়ারকে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করতে নির্দেশ দেন। সেই ম্যাচের ঘটনা যেন ফের আজ নতুন অর্থ পেল।

গৌতম গম্ভীরের ঘোষণা:

ভারত ও আফগানিস্তানের মধ্যেকার একমাত্র টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে, তরুণ বাঁ-হাতি ব্যাটার সাই সুদর্শনের বিষয়ে বড় আস্থার বার্তা দিলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি এদিন ঘোষণা করেন, ভারত ও আফগানিস্তানের ম্যাচে ভারতের হয়ে সাই সুদর্শন নামবেন তিন নম্বর ব্যাটিং পজিশনে।

ভারতীয় ক্রিকেটে তিন নম্বর পজিশনের গুরুত্ব!

বরাবরই ভারতীয় ক্রিকেটে তিন নম্বর পজিশন খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। দলের ইনিংস গড়ে তোলা সহ কঠিন পরিস্থিতিতে সামাল দেওয়ার দায়িত্ব বর্তায় এই ব্যাটারের উপর। এবার সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব গৌতম গম্ভীর তুলে দিলেন মাত্র ২৪ বছর বয়সী সাই সুদর্শনের কাঁধে। 

কী বললেন গম্ভীর:

ম্যাচ শুরু হওয়ার আগে গম্ভীর জানান, “ওকে যথেষ্ট সুযোগ দেওয়াই হয়নি। খুব বেশি টেস্ট ম্যাচ খেলেনি সাই সুদর্শন। ইংল্যান্ডে ওর অভিষেক হয়। সেখানে ওর পক্ষে পরিস্থিতি ছিল না। যদিও সে আইপিএলে যথেষ্ট ভালো রান করেছে। তাই তাঁর সুযোগ পাওয়া উচিত ছিল।”

আরো পড়ুন: Reaction of Ajit Agarkar on Vaibhav Sooryavanshi: জাতীয় দলে এন্ট্রি হচ্ছে সূর্যবংশীর, আর তাতেই মুগ্ধ অজিত আগরকর!

সাই সুদর্শনের টেস্ট ক্রিকেটে অভিষেক!

প্রসঙ্গত, ২০২৫ সালের জুন মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে সাই সুদর্শনের অভিষেক হয়। এখনও পর্যন্ত তিনি ভারতের হয়ে ৬টি টেস্ট ম্যাচে খেলেছেন ১১টি ইনিংস। ৩০২ রান করেছেন। তাঁর ঝুলিতে দুটি অর্ধশতরান রয়েছে। আর তাঁর সর্বোচ্চ স্কোর ৮৭।

গৌতম গম্ভীরের সিদ্ধান্তের নেপথ্যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ!

গৌতম গম্ভীর-এর এই সিদ্ধান্তকে আগামী দিনে ভারতীয় দলের পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন অনেকেই। বর্তমান টিম ম্যানেজমেন্ট যেভাবে তরুণ প্রতিভাদের তুলে এনে দীর্ঘমেয়াদি সুযোগ দেওয়ার যে নীতি গ্রহণ করেছে, তারই বড় উদাহরণ সাই সুদর্শনকে তিন নম্বরে নামানোর সিদ্ধান্ত। আইপিএলে ধারাবাহিক সাফল্য অর্জন করার পর এবার, টেস্ট ক্রিকেটেও এই তরুণ ব্যাটার নিজেকে প্রতিষ্ঠিত করার বিরাট সুযোগ পেলেন।

আরো পড়ুন: আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দল বিরাট চমক দিতে চলেছে! 'এন্ট্রি' হতে পারে বৈভবের!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে