CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

তার বাবা তাকে ক্রিকেট শেখানোর জন্য ঋণ নিয়েছিলেন, এবার টেস্টে এন্ট্রি নিয়ে বাবার ঋণ শোধ করলেন এই ক্রিকেটার!

ভারতীয় টেস্ট দলে নিজের জায়গা করে নিল রাজস্থানের শ্রীগঙ্গানগরের অতি সাধারণ ঘরের ছেলে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ২৩ বছর বয়সী স্পিনার মানব সুথার ভারতের হয়ে অভিষেক করলেন। পাশাপাশি নিজের বাবার বহু বছরের স্বপ্নও তিনি পূরণ করেছেন। অভিষেকের মুহূর্তে ভারতীয় দলের অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব এদিন মানবের হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন। কেমন ছিল মানবের সংগ্রামের গল্প?

Manav Suthar test call
Manav Suthar test call

ভারতীয় টেস্ট দলে নিজের জায়গা করে নিল রাজস্থানের শ্রীগঙ্গানগরের অতি সাধারণ ঘরের ছেলে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ২৩ বছর বয়সী স্পিনার মানব সুথার ভারতের হয়ে অভিষেক করলেন। পাশাপাশি নিজের বাবার বহু বছরের স্বপ্নও তিনি পূরণ করেছেন। অভিষেকের মুহূর্তে ভারতীয় দলের অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব এদিন মানবের হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন।

মানবের সাফল্যের নেপথ্যে তাঁর বাবা!

মানবের সাফল্যের নেপথ্যে রয়েছে তাঁর বাবা জগদীশ সুথারের ত্যাগ আর সংগ্রামের গল্প। শ্রীগঙ্গানগরের একটি সরকারি বিদ্যালয়ে পিটিআই শিক্ষক হিসেবে চাকরি করতেন মানবের বাবা জগদীশ সুথার। তাঁর আর্থিক সামর্থ্য খুব একটা বেশি ছিল না। তবুও ছেলেকে তিনি ক্রিকেটার হিসেবে গড়ে তোলার জন্য স্বপ্ন দেখা তিনি কখনই ছাড়েননি।

ছেলের প্র্যাকটিসের পিচ বানাতে জমি ভাড়া নেন বাবা!

মানব ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। তখন অনুশীলনের জন্য প্রয়োজনীয়  উপযুক্ত টার্ফ পিচের অভাব বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সেই সময় কোনও টার্ফ পিচ ছিল না শ্রীগঙ্গানগরে। ছেলের স্বপ্ন পূরণ করতে বাড়ির কাছেই জগদীশ সুথার একটি খালি জমি ভাড়া নিয়ে নেন। তবে পিচ তৈরির করার জন্য প্রয়োজনীয় সামর্থ্য না থাকার কারণে, ব্যাংক থেকে তিনি ঋণ নেন এবং নিজের উদ্যোগেই সেই পিচ তৈরি করেন। দিনের পর দিন সেই পিচেই অনুশীলন করেভিমানব বড় হয়ে ওঠেন।

আরো পড়ুন: ঋষভ পন্থের মতো খেলোয়াড়কে বাদ দিয়ে এই ২৪ বছরের ছেলের উপরেই ভরসা রাখলেন গম্ভীর!

বিরাট কোহলি আর রোহিত শর্মাকেও চাপে ফেলেন মানব:

দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে মানব নির্বাচকদের নজরে ছিলেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় ভারতীয় দলের তিনি নেটে বল করার সুযোগ পান। সেখানে তিনি বিরাট কোহলি আর রোহিত শর্মার মতো তারকা ব্যাটারদেরও চাপে ফেলে দিয়েছিলেন বলে জানা যায়।

মানবের সাফল্য:

২০২২ সালে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে রাজস্থানের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে মানবের অভিষেক হয়। তারপর থেকেই ধারাবাহিকভাবে নিজের প্রতিভার প্রমাণ তিনি দিয়ে চলেছেন। এখন পর্যন্ত প্রথম-শ্রেণির ২৯টি ম্যাচে ১২৯টি উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়াও ২৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ৩৪টি আর টি-২০ ক্রিকেটে ২৫টি উইকেট তুলে নিয়েছেন।

চলতি বছরেই স্বপ্ন পূরণ মানবের:

চলতি বছরে স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন মানব! আইপিএলে গুজরাট টাইটান্স-এর হয়ে তিনি অভিষেক করেন। তবে এবার ভারতীয় টেস্ট দলের ক্যাপ মাথায় তুলে নিয়ে তিনি প্রমাণ করে দিলেন, অধ্যবসায়, কঠোর পরিশ্রম আর পরিবারের অটুট সমর্থন থাকলে, কোনও স্বপ্নই অধরা থাকে না।

আরো পড়ুন: Reaction of Ajit Agarkar on Vaibhav Sooryavanshi: জাতীয় দলে এন্ট্রি হচ্ছে সূর্যবংশীর, আর তাতেই মুগ্ধ অজিত আগরকর!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে